আমার ভিডিওগ্রাফি:- রঙিন পোকা।

in আমার বাংলা ব্লগlast year
আমার ভিডিওগ্রাফি:- রঙিন পোকা।
"সবাইকে আমার ব্লগে স্বাগতম"
1000073213.jpg

"ছবিটি Canva দিয়ে তৈরি"

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমার ভিডিওগ্রাফি:)- রঙিন পোকা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন এবার শুরু করা যাক।

1000073212.jpg1000073209.jpg

1000073210.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

আমার চোখে যা ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সব সময়ই ভালো কিছু উপহার দিতে ভালো লাগে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। প্রতি সপ্তাহে একটি করে ভিডিওগ্রাফি করে থাকি। প্রতি সপ্তাহের ন্যায় আজকে ও একটি ভিডিওগ্রাফি নিয়ে হাজির হয়েছি। গতকাল ছিলো শুক্রবার সকাল থেকে বেশ ব্যস্ত ছিলাম। এখন ছোট দিন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। গতকাল বিকেলের পর একটু ফ্রি হলাম তাই একটু ঘুরোঘুরি করার জন্য বের হলাম। আমাদের বাসার পাশে একটি মাঠ রয়েছে সেখানে গেলাম। দেখলাম ছেলেরা খেলাধুলা করতেছে। ছোটদের খেলাধুলা দেখতে ভীষণ ভালো লাগে। এবার আমি কিছুটা সময় নিয়ে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য পোকামাকড় খুজতেছি। হঠাৎ করে ছোট একটি রঙিন পোকা চোখে পড়লো। কচু পাতার উপরে বসে হাঁটাহাঁটি করতেছে। এর পরে আমি ধৈর্য সহকারে ফটোগ্রাফি করলাম। এর পরে ছোট পরিসরে একটি ভিডিও নিয়ে নিলাম। রঙিন পোকাটি দেখতে বেশ সুন্দর। নিচে ভিডিও লিংক শেয়ার করলাম। অবশ্যই দেখবেন আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।

ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

পোস্টের বিবরণ:-
বিভাগভিডিওগ্রাফি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়রঙিন পোকা।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ভিডিওগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

20241214_175434.jpg

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 last year 
1000073222.jpg1000073221.jpg1000073220.jpg
 last year 

অনেক রঙিন পোকার ভিডিও ধারণ করেছেন। এই জাতীয় পোকা মাকড় গুলো বিভিন্ন গাছে দেখতে পাওয়া যায়। তবে এভাবে কোনদিন ভিডিও ধারণ করা হয়নি। আপনার ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো এবং নতুন কিছু ভিডিও ধারণ করার অনুভূতি পেলাম।

 last year 

বাহ্ ভাইয়া চমৎকার ভাবে রঙিন পোকার একটি সুন্দর ভিডিওগ্রাফি করেছেন ।রঙিন পোকা প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য, যা অনেক সময় চোখে পড়েও আমরা খেয়াল করি না। এরা প্রায়ই তাদের উজ্জ্বল রং দিয়ে চারপাশে এক ধরনের জীবন্ত ক্যানভাস তৈরি করে, যা দেখতে দারুণ আকর্ষণীয়।

 last year 

রঙ্গিন পোকার খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো। এ ধরনের ভিডিও গুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অনেক দক্ষতার সাথে ধৈর্য নিয়ে ভিডিওটি করেছেন। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বাহ্ আজকে দেখছি আপনি রঙিন পোকার চমৎকার একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। রঙিন পোকাটি দেখতে যেমন সুন্দর তেমনি সুন্দর ভাবে পাতার উপর দিয়ে নিচ দিয়ে যখন হাঁটাহাঁটি করছে দেখতে তেমনি অসাধারণ লাগছে।এ ধরনের পোকা গুলো আমাদের চোখে খুব কমে পড়ে। আপনি অনেক সুন্দর একটি ভিডিও ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

অনেক সুন্দর একটি রঙ্গিন পোকার ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ভিডিওগ্রাফিতে রঙ্গিন পোকাটি পাতার উপর বসে নড়েচড়ে বেড়ানো দেখে আমার খুবই ভালো লেগেছে। দারুন একটি ভিডিওগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

সঠিক বলেছেন আপনি এখনকার দিন অনেকটা ছোট হয়ে গেছে। তাড়াতাড়ি সন্ধ্যে নেমে আসে। যাই হোক বিকেলের দিক মাঠে ঘুরতে গিয়ে ভালই হয়েছে অবশ্য। কেননা মাঠে ঘুরতে গিয়ে এরকম রঙিন চমৎকার একটি পোকার ভিডিওগ্রাফি করেছেন। যেটা এখন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অত্যন্ত মনোরঞ্জন এবং মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি ছিল। ভিডিওগ্রাফিটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

এসব পোকামাকড় তো এখন নজরে পড়েই না। শহরের দিকে না গাছপালা আছে না এসব আছে। পোকার ভিডিওগ্রাফি টা বেশ সময় নিয়ে ধৈর্য্য নিয়ে করেছেন দেখছি। বেশ সুন্দর লাগছে দেখতে। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39