জেনারেল রাইটিং - নিজেদেরকে যুগোপযোগী করা।

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, তাল মিলিয়ে চলা।


juliezimmi3-ai-generated-8885890_1280.jpg

Image by Julie Zimmi from Pixabay

সময়ের সাথে সাথে পৃথিবী এগিয়ে যাচ্ছে। একটা সময় মানুষ ছিল যাযাবর। এরপর তারা একটি স্থানে থিতু হয়। তারপর গড়ে উঠে৷ সমাজ ব্যবস্থা। ধীরে ধীরে আবিষ্কার হয় নিত্যনতুন বিষয়। যা আমাদের উপকারে আসে।

কিন্তু, আমরা তুলনামূলক পশ্চাৎপদ জাতি। অনেক সুযোগ আমরা সাথে সাথেই ব্যবহার করতে পারিনা। কারণ সেই সুযোগ সাথে সাথে আমাদের কাছে আসেনা। আবার অনেক সুযোগ আমাদের কাছে থাকা সত্বেও আমরা ব্যবহার করতে পারিনা। কারন আমরা জানিনা কিভাবে সেই সুযোগ ব্যবহার করতে হয়।

এতে করে আমরা সময়ের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছিনা। যা কারনে আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি৷ আমরা এমনিতেই পিছিয়ে পড়া এক জাতি। কিন্তু এভাবে সুযোগের অপব্যবহার আমাদেরকে আরও পিছিয়ে দিচ্ছে।

যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে অবশ্যই উদ্যোমী এবং উদ্যোগী হতে হবে। যেকোনো নতুন আবিষ্কার কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে সর্বোচ্চ আউটপুট পাওয়া যায় এই বিষয়ে আমাদেরকে আগে থেকেই জানতে হবে। আমাদের তরুণদের পাশাপাশি বয়স্ক জনগণকেও যে কোন বিষয় সচেতন করতে হবে। তবে আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে পারবো। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করতে পারব। এভাবেই আমরা ধাপে ধাপে এগিয়ে যাব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61690.34
ETH 1717.13
USDT 1.00
SBD 0.38