আমর পরিচয় পত্র //আমার বাংল ব্লগ//২১-০৬-২০২১

  • হলো বন্ধুরা
  • আসসালামু আলাইকুম




    আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালা রহমতে ভালো আছেন। আমি ও মহান আল্লাহ তায়ালা রহমতে ভালো আছি।

    আজকে আমি (আমার বাংলা ব্লগ) কমিউনিটিতে আমারা পরিচিতি আপনাদের মাঝে তুলে ধরতেছি।




  • আমার পরিচয় পত্র



  • IMG_20210511_191146.jpg

    আমার নাম মোঃ সোহাগ সরকার। আমি বাংলাদেশের একজন নাগরিক।আমার বাড়ি বাংলাদেশের উত্তর বঙ্গের রংপুর বিভাগের, দিনাজপুর জেলার, পার্বতীপুর থানার মধ্যে অবস্থিত।আমি পেশায় একজন ছাত্র।আমি ২০২০ সালের অক্টোবর মাসের ২০ তারিখে জন্ম গ্রহণ করি।




  • আমরা পরিবারের সদস্যদের পরিচয়



  • আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছয়জন।আমার বাবা,মা,আমি,আমরা বড় এক ভাই, ভাইয়ের স্ত্রী এবং আমার এক ছোট্ট ভাতিজা।আর এদের নিয়ে আমাদের সুখী একটি পরিবার।

    পিতাঃ

    আমার বাবার নাম মোঃনূর আলম সরকার। আমার বাবা একজন চিকিৎসক এবং তার পাশাপাশি বাড়ির জমি জামার দেখা শোনা করে।

    মাতাঃ

    আমারা মায়ের নাম মোছাঃ শাহানাজ বেগম (বেবি)আমার মা একজন গৃহিণী। আমার মা আমাদের বাড়ির সব দেখাশোনা করেন।

    ভাইঃ

    আমার বড় ভাইয়ের নাম মোঃ শামীম সরকার।আমরা বড় ভাই পেশায় একজন চাকরিজীবি। সে পোশাক কোম্পানিতে চাকরি করে।




  • আমার ছাত্রজীবন



  • আমার বয়স যখন ৬ বছর ছিলো তখন আমার বাবা মা আমাকে একটি ব্রাক স্কুল এ ভর্তি করে দিয়েছিল।তখন থেকে আমি শিক্ষা অঙ্গনে পা দেই।তারপর ১ বছর পর আমি রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি হয়।তারপর সেখানে আমার ৫ বছর সময় অতিবাহিত হয়ে যায় এবং সেখান থেকে আমি প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হই।তারপর আমি জমিরহাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পড়ার জন্য ভর্তি হই।এবং সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়।তারপর আমি উচ্চ মাধ্যমিক পড়ার জন্য খোলাহাটি অনার্স কলেজ এ ভর্তি হই এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই।বর্তমানে আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুুতি নিতেছি।




  • আমার স্বপ্ন



  • পৃথিবীতে সকল মানুষই স্বপ্ন নিয়ে বেঁচে থাকে।হয়তো করো স্বপ্ন সত্য হয় বা কারো হয় না।তেমনি আমার ও একটি স্বপ্ন আছে। তা হলো আমি পড়াশোনা করে আদর্শবান শিক্ষক হব।




  • আমরা প্রিয় খেলা



  • আমার প্রিয় খেলাটির নাম হলো ক্রিকেট খেলা।ক্রিকেট খেলতে আমার খুব ভালো লাগে।আমি প্রায় বন্ধুদের সাথে ক্রিকেট খেলে থাকি। তাছাড়া ক্রিকেট খেলা দেখতে আমার খুব ভালো লাগে।

    বিশেষ করে যদি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যদি টেস্ট ম্যাচ হয়।তাহলে তো কোনো কথায় না।ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে আমার ভিরাট কোহলিকে ব্যাট করতে দেখতে খুব ভালো লাগে।কারণ ভিরাট কোহলির ব্যাট করার ধরণ একটু আলাদা।




    সবাইকে আবারো আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের মনে এখানেই শেষ করতেছি। আশা করি আপনাদের আমার পরিচিতিটি ভালো লেগেছে।যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমার চোখে দেখবেন।

    সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।

    @sohag01

    Sort:  
     5 years ago 

    আপনাকে আমাদের কমিউনিটিতে স্বাগতম। নিজের সম্পর্কে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। চেষ্টা করুন আমাদের সঙ্গে থাকার জন্য।

    ধন্যবাদ আপু।চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য।

     5 years ago 

    "আমার বাংলা ব্লগ" এ আপনাকে স্বাগতম।

    পরিচয়মুলক পোস্ট করার জন্য ধন্যবাদ।

    ধন্যবাদ ভাই❤️

     5 years ago (edited)

    পরিচয়টা অনেক সুন্দরভাবে দিয়েছেন।আমাদের এই কমিউনিটিতে আপনাকে স্বাগতম।

    ধন্যবাদ ভাই❤️❤️

    Coin Marketplace

    STEEM 0.04
    TRX 0.32
    JST 0.089
    BTC 59518.74
    ETH 1569.91
    USDT 1.00
    SBD 0.42