পাতাবাহার ফুলের গাছ

in Incredible India3 years ago

IMG_20230814_212103.jpg

হ্যালো বন্ধুরা,,

আমরা তো অনেক ফুল ও ফলের সাথে চেনা পরিচিত রয়েছি ৷ এই ফুল ফল এর মাঝেও আরো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে যেগুলা আমরা লক্ষ্য করেও না দেখার ভান করে থাকি ৷ আমাদের একটা কথাই ভাবতে হবে আমাদের প্রকৃতিতে থাকা সবকিছুই অনেক সুন্দর ৷ কোন কিছুই অসুন্দর না ৷ আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি পাতা বাহার গাছের ফটোগ্রাফি ৷

এই ধরনের পাতা বাহার ফুলের গাছ অনেক প্রজাতির রয়েছে ৷ যে গুলো সাধারনত আমরা ঘর বাড়ি সাজানো বা বাড়ির উঠান সাজানোর জন্য টবে বা মাটিতে চাষ করে থাকি ৷ বেশির ভাগে সবাই টবে চাষ করে থাকে এই পাতা বাহার ফুলের গাছে ৷ তারপর কেউ কেউ বাড়ির ছাদে লাইন লাইন টব গুলো রেখে এই পাতা বাহার ফুলের গাছ লাগিয়ে থাকে ৷

এই পাতা বাহার ফুলের গাছ পাতা দিয়েই বিখ্যাত হয়ে থাকে ৷ অসংখ্য পাতা বংশবিস্তার করে থাকে এই পাতাবাহার ফুল গুলো ৷ এই পাতাবাহার ফুলের মধ্যে অনেক পাতা বাহার ফুল বিষাক্ত রয়েছে যা মানুষের খুব সহজেই মৃত্যু ঘটাতে পারে ৷

আমরা অনেকেই রয়েছি এই পাতাবাহার ফুলের অনেক জাত সঠিক ভাবে না বুঝে বাড়ির ড্রয়িং রুমে ঘর সাজাতে এই ধরনের পাতাবাহার ফুলের গাছ লাগিয়ে থাকি ৷ আমরা অনকেই জানি না যে এই পাতা বাহার ফুলের গাছ গুলো থেকে বাড়ি কোন ধরনের ছোট প্রানি বা ছোট ছোট শিশুদের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পরে ৷ কারন এই পাতাবাহার ফুলের অনেক বিষাক্ততা রয়েছে এবং কি শারিরীক ও মানসিক ক্ষতিগ্রস্ত হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে ৷

পাতাবাহারের বিষাক্ত রস ও তারপর যে বীজ রয়েছে সেগুলো অ্যালার্জি ও শরীরের ত্বকের জ্বালাপড়া কারন হয়ে দাড়াতে পারে ৷ তারপর যদি শরীরের পেটের ভিতর কোন ভাবে চলে যায় তাহলে দেখা যাবে
বিরক্তি বমি বমি ভাব ও মাথাব্যথা সহ নানা সমস্যা শরীরের মধ্যে দেখা যাবে ৷ তারপর শরীরের কোন জায়গায় কাটা গেলে এই ধরনের পাতাবাহার গাছ থেকে কোন অংশ সেই কাটাযুক্ত স্থানে ভূলেও লাগাতে যাবে না ৷ এতে মৃত্যুর কারন ও হতে পারে ৷ আর যদি ভূলেও এই কাজ হয়ে থেকে তাহলে আপনারা অবশ্যই ডাক্তার ওর পরামর্শ নিবেন ৷

সাধারনত এই পাতাবাহার ফুলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে ৷ তারপর ও কিছু অসাবধানতায় আপনার এবং আমাদের পরিবারের এক বড় ধরনের ক্ষতি হতে পারে ৷ তাই আমাদের উচিত এই ধরনের পাতাবাহার ফুল শুধু সৌন্দর্য সৃষ্টি করার জন্য তাছাড়া এই পাতাবাহার ফুলের কোন ভালো দিক আমরা লক্ষ্য করতে পারি না ৷

IMG_20230814_212243.jpg

IMG_20230814_212227.jpg

IMG_20230814_212205.jpg

IMG_20230814_212138.jpg

ধন্যবাদ সবাইকে অনেক ধৈর্য্য সহকারে আমার লেখাটি পড়ার জন্য ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 3 years ago 

পাতাবাহার গাছ অনেক জনপ্রিয় একটি গাছ। আপনি বলেছেন পাতাবাহার গাছ একটি বিষাক্ত গাছ, এটি দ্বারা মানুষের অনেক ক্ষতি হয়ে থাকে কিন্তু আমি জানতাম না আসলে পাতাবাহার গাছ একটি বিষাক্ত গাছ। আমি পাতাবাহার গাছ আনেক দেখেছি কিন্তু এই গাছ সম্পর্কে আমার এত কিছু জানা ছিল না।

আজকের পোস্টটি পড়ে আমি পাতাবাহার গাছ সম্পর্কে অনেক অজানা তথ্য পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ পাতাবাহার গাছ সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

Loading...
 3 years ago 

ভাই সত্য কথা বলতে এই গাছটি আমি হয়তোবা অনেক বার দেখেছি কিন্তু এই গাছটির নাম পাতা বাহার আমি জানতাম না এবং এই গাছটি কেমন পোলায় আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি এবং চলার পথে হয়তোবা এই গাছটি আমি দেখেছি আমার মনে হল তাই বললাম এবং এই গাছটির সম্পর্কে অনেক অজানা তথ্য আপনার পোস্টের মাধ্যমে জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

এই পাতাবাহার গাছটা আমার বাগানে ছিল। কিন্তু দুঃখের বিষয় গাছটা মারা গেছে।
আপনি অনেক সুন্দর করে ছবি তুলেছেন এবং সংক্ষিপ্ত একটি বিবরণ আমাদের সাথে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও 🎉

আপনাকেও ধন্যবাদ‌। আপনিও ভালো থাকবেন আর আপনার জন্য শুভকামনা রইল

ভাই পাতা বাহার গাছটি দেখতে সত্যি অনেক সুন্দর।আর এই পাতার সৌন্দর্য দেখে অনেক মানুষ তাদের বাসায় রাখে আর তাদের বাসার সৌন্দর্য বাড়ায়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং আমাদের মাঝে এতো সুন্দর ভাবে এটিকে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 3 years ago 

পাতাবাহার গাছ আমার খুব প্রিয়। আমার ভাই আর আমি বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ লাগাতে পছন্দ করি।এই গাছগুলো নিয়ে লেখার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

পাতা বাহার গাছ খুবই সুন্দর। সাধারণত কবরস্থান সরকারি প্রতিষ্ঠানে রাস্তার পাশে এই গাছ বেশি দেখা যায়। অবেক সৌখিন মানুষ তাদের বাসার ভিতরে সৌন্দর্য এর জন্য এ গাছ লাগায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59564.81
ETH 1571.10
USDT 1.00
SBD 0.42