আমার তোলা রেনডম কিছু ফুলের ফটোগ্রাফি 🌼🌼

in Incredible Indialast year

IMG_20250511_084154.jpg

HELLO▶

Everyone

কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার তোলা রেনডম কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ,, তাহলে চলো শুরু করা যাক ৷


সাধারনত এই ফুলের নাম হলো মাধবীলতা ফুল আর এই ফুল গুলোর জনপ্রিয়তা অনেক বেশী যদিও এই মাধবীলতা ফুল গুলো রাস্তাঘাটে বিক্রি করতে দেখা যায় না তবে সকলে এই মাধবীলতা লতা ফুল কে ভালোবেসে ফুলের বাগানে অথবা বাড়ির বেলকনিতে এবং কি ছাদে রোপণ করে থাকে ৷

এতে করে বাড়ির সৌন্দর্যতা কে আরো বেশী করে ফুটিয়ে তুলতে সাহায্য করে থাকে ৷ অন্যান্য ফুলের মতই এই মাধবীলতা ফুল গুলো আমার অনেক পছন্দের ৷

IMG_20250511_085516.jpg

মাধবীলতা ফুলের পাঁচটি বিশিষ্ট পাঁপড়ি রয়েছে আর পাঁপড়ি গুলোও দেখতে অনেক সুন্দর যাই হোক সবচাইতে মজার বিষয় হলো মাধবীলতা ফুল গাছের তেমন ডালপালা দেখা যায় না তবে যেগুলো ডালপালা থাকে সেগুলাতে প্রচুর পরিমাণে মাধবীলতা ফুল গুলো ধরে থাকে ৷

আর যখন ফুল গুলো থোকায় থোকায় ফুটে থাকে তখন এই ফুল গুলো দেখতে আরো আকর্ষণীয় এবং সুন্দর লাগে ৷ বলা যায় আমি এই মাধবীলতা ফুলের প্রেমে পরে গেছি হয়তো আমার মতো আরো অনেকে এই ফুলের প্রেমে পরে যাবে ৷

IMG_20250511_090323.jpg

এটি একটি পরিচিতি ঘাস ফুল তবে এই মুহূর্তে এই ফুলটির নাম আমার মনে পরছে না তবে এই ফুল গুলো টবের মধ্যে চাষ করা যায় খুব সহজেই ৷

এই ফুল গাছের তেমন আগাছা দেখা যায় না শুধু লতাপাতা থাকে গাছের মধ্যে আপ লাতাপাতার ফাকের মধ্যে এই সুন্দর ঘাসফুল গুলো জন্মে উঠে ৷

IMG_20250511_090558.jpg

ফুল গুলো দেখতে বেশ মাঝারি এবং এই ফুল গুলো সারাবছর ফুটে থাকে সেদিক দিয়ে অনেক সুবিধা লক্ষ্য করা যায় ৷ যেমন, এই ঘাস ফুল গুলো চাষ করলে সারাবছর বাড়ির সৌন্দর্যতার জন্য বাড়িকে রাঙিয়ে তুলতে পারে খুব সহজেই ৷

আমার মতে এই ফুলটিও আমার কাছে অসাধারণ লেগেছে আর আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷

IMG_20250511_091043.jpg

বৃষ্টি ভেজা হলুদ মাইক ফুল সাধারনত এই হলুদ মাইক ফুল সবার পরিচিত একটি ফুল ৷ তবে এই ফুল গুলো আগের তুলনায় বর্তমান সময়ে তেমন একটা দেখা যায় না বা লক্ষ্য করা যায় না ৷

এই হলুদ মাইক ফুল টি আজকে সকাল বেলা বৃষ্টি আসার পর পরই আমার ফোনে ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম ৷ বৃষ্টি ভেজায় হলুদ মাইক ফুল গুলোকে অসম্ভব সুন্দর লাগছে ৷

IMG_20250511_091444.jpg

যাই হোক এই ফুলের অনেক গুন রয়েছে এবং কি এই ফুল গাছের ছালের অংশ থেকে শুরু করে গাছের বীচি এবং কি পাতা ও ফুল থেকে বিভিন্ন ধরনের গাছগাছড়ার ঔষুধ তৈরি করা হতো এবং অনেক উপকারও পাওয়া যেত ৷

তো বন্ধুরা আজকে এই ছিল আমার তোলা রেনডম কিছু ফুলের ফটোগ্রাফি যেগুলো ইতিমধ্যেই আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcsUhSBkR263BW3aGFrDJ4LY4NAcqRpChuw63auxR2oHphrAU559PgwAbnwHoQWQKzZva17V7WKMAKJvwX9UxnTbAxXty.gif

Sort:  

আপনি কয়েকটি ফুল বিষয় আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন আসলেই ফুল আমাদের মনের ছোঁয়া কিছু ভালোবাসা কারণ মাধবীলতা ফুল তার কোন ডালপালা হয় না কিন্তু সুবাস অনেক বেশি সুন্দর এবং ঘাসফুল সেটা দুপুরের টাইমে ফোটে ফুটে থাকে এটা টবে বেশি ফুটে এবং হলুদ মাইক ফুল তার বিষয় কিছু উপকরণের কথা আপনি লিখেছেন আসলে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো এবং ফুল নিয়ে কিছু কথা আমাদের মাঝে তুলে ধরবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

Loading...
 last year 

আজকেও আপনি খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রথমের ফুলের নামটি হল মাধবীলতা ফুল। রাস্তায় বেরোলেই অনেকে গেটের মাথায় দেখা যায় প্রচুর পরিমাণে মাধবীলতা ফুল ফুটে রয়েছে। ছোটবেলায় সকাল হলেই আমরা বিভিন্ন রকমের ফুল তুলে বেড়াতাম। পরের ফুল দুটো আমাদের বাড়িতেও রয়েছে অন্য রঙের কিন্তু আমিও নাম জানিনা। শেষের ফুলটি কল্কে ফুল হিসেবে আমরা চিনি। আমাদের এখানেও বিভিন্ন রকমের কল্কে ফুল দেখা যায়। তবে হলুদ রংটা খুবই প্রচলিত। সুন্দর সুন্দর ও ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

 last year 

শুরুতেই মাধবীলতা ফুলটা মন কেড়ে নিলো ।দেখে আমাদের বাড়ির গেটের কথা মনে পরে গেল।আমাদের বাড়ির গেট এই ফুলে ফুলে ফুলে ভরে থাকতো ।
অবশ্য বাকি ফুলগুলিও আমার খুব পরিচিত ।কারণ এগুলোও আমাদের বাড়িতে ছিলো।
লালফুলগুলোকে আমর টাইম ফুল বলতাম।হলুদ রঙের ফুলের এক বিশাল ঝাকড়া গাছ আমাদের ছাদের উপরে এসে থাকতো ।হলুদ হলুদ ফুলে গাছটা ভরে থাকতো সারাবছর ।তবে আমরা একে মাইক ফুল বলতাম না , কল্কে ফুল নামেই চিনতাম।
চমৎকার এই ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65812.53
ETH 1719.32
USDT 1.00
SBD 0.41