আতা ফলের ফটোগ্রাফি !!

in Incredible India2 years ago

IMG_20231220_093712.jpg

নমষ্কার বন্ধুরা,,

আমি আজকে আপনাদের মাঝে আতা ফল এর ফটোগ্রাফি এবং এর পাশাপাশি আতা ফলের কিছু বর্ণনা শেয়ার করতে যাচ্ছি ৷ তাহলে চলো শুরু করা যাক ৷

আতা ফলের গাছ গ্রাম অঞ্চলে খুবই কম দেখা যায় ৷ আর এই আতা ফলের গাছ কেউ ইচ্ছে করে রোপণ করতে চায় না কারন আতা ফলের প্রতি চাহিদা তেমন কারো নেই ৷ যার জন্য এই হঠাৎ হঠাৎ কোন কোন গ্রামে দেখা যায় ৷ তাছাড়াও আতা ফল একটি সুপরিচিতি ফল কোন কোন জায়গায় হয়তো আতা ফল অনেক জনপ্রিয় ৷

আতা ফলের মধ্যে যেমন স্বাদ রয়েছে তেমন ভাবে স্বাস্থ্যের জন্য অনেক গুনাগুন ও রয়েছে ৷ সাধারনত আতা ফলে ভিটামিন সি রয়েছে যা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারি ৷ বিশেষ করে আতা ফলে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরের জন্য বেশ উপকারিতা বয়ে আনতে সাহায্য করে থাকে ৷

আতা ফলে প্রচুর পরিমাণে শর্করা থাকে যা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য উপকারি ৷ তারপর দেখা যায় আতা ফল দুই ধরনের হয়ে থাকে একটি লালচে আরেকটি সবুজ রঙের হয়ে থাকে ৷ তবে আমার সবুজ রঙের টাই বেশি করে চোখে পরছে ৷ এই গাছ গুলো দেখতে বেশ মাঝারি আকাড়ের হয়ে থাকে ৷ এই আতা গাছের শীতকালে পাতা গুলো ঝরে পরে যায় আর বসন্তকালে নতুন পাতা গজাতে সাহায্য করে থাকে ৷

IMG_20231220_093742.jpg

IMG_20231220_093730.jpg

জেনে নেওয়া যাক আতা ফলের কিছু উপকারিতা
  • আতায় অধিক পরিমাণে আয়রণ রয়েছে তাই যদি আতা নিয়মিত খাওয়া যায় তাহলে শরীরের মধ্যে থাকা রক্তশূন্যতা খুব সহজেই প্রতিরোধ হবে ৷

  • চোখের ছানি পড়া থেকে শুরু করে চোখের দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে থাকে এই আতা গাছের ফল ৷

  • সাধারনত আতায় রয়েছে ফাইবার ও আঁশ সমৃদ্ধ অংশ যা নিয়মিত খেলে হজম শক্তি বাড়াতে সাহায্য করে থাকে ৷ তারপর আতা ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরের রোগ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে ৷

আতা ফলের পাতার কিছু উপকারিতা ,

  • আতা গাছের পাতার রস ক্যান্সার প্রতিরোধে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ তারপর দাঁত পরিষ্কার রাখতে সাহায্য করে থাকে ৷ তাছাড়াও দাঁতের মাড়ির নানা ধরনের রোগ ব্যাধি দুর করতে এবং তার পাশাপাশি মজবুত করতে সাহায্য করে থাকে এই আতা গাছের পাতার রস ৷

অপকারিতা,,

এলার্জির সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত আতা ফল খাওয়ার ফলে ৷ তারপর আতা ফল প্রচুর মিষ্টি এবং ক্যালোরি থাকার কারনে খুব দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করে থাকে ৷ তারপর দেখা যায় বেশি পরিমানে খেলে গ্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

IMG_20231220_093657.jpg

আমার আতা ফলের ফটোগ্রাফি এবং আতা ফলের কিছু উপকারিতা ও অপকারিতা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

The essence of my writing is Ata fruit photography.
I am a Bengali and my mother tongue is Bengali. I don't know English very well. So I always prefer to write in Bengali for convenience of Bengali language. I hope you will like my mother tongue Bengali writing very much. Thank you all..
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 2 years ago 

আমি যে কোন ভালো জাতের ফল পেলে তার বীজ থেকে গাছ চারা তোলার চেষ্টা করি। এখন পর্যন্ত যে ক'টি গাছের চারা তুলতে সফল হয়েছি তার মধ্যে একটি হলো আতা ফল গাছ। আমার শ্বশুর বাড়িতে আমার লাগানো আতা ফল গাছটি এখন অনেক বড় হয়েছে। নিয়মিত ফল ও ধরে। আপনার আতা গাছের ফটোগ্রাফি দেখে ওই ঘটনাটি মনে পড়ে গেল। খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন আর আতা ফলের উপকারিতা ও অপকারিতা ও তুলে ধরেছেন। খুব ভালো লাগলো আপনার পোষ্টটি পড়ে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷

 2 years ago 

ভাই আতা আমার খুব পছন্দের একটি ফল। কিন্তু আতা ফলের গাছ পাওয়া বেশ দুস্কর। এত সুস্বাদু একটি ফল কেন যে এর গাছ খুব কম দেখা যায় সেটি আমার জানার বাইরে। আমাদের এখানে স্থানীয় ভাষায় আতাকে নেওয়া ফল বলে। আমাদের প্রাইমারী স্কুলে আতাফলের একটি গাছ ছিলো। আমরা দীর্ঘদিন আতা পেরে খেয়েছি এই গাছ থেকে। কিন্তু এখন আর সেই গাছটি নেই। তাই সেই কথা মনে পরলে অনেক আফসোস লাগে।

ভাই আপনি আতা ফলের গুণাগুণ নিয়ে চমৎকার কিছু পয়েন্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। সব মিলিয়ে আজকের লিখাটি ছিলো অসাধারণ। আপনার ফটোগ্রাফির নতুন করে প্রসংশা নাইবা করলাম। ভালো থাকবেন।

হুম ভাই অনেকে আতা ফল বা নেওয়া ফল বলে থাকে ৷ কিন্তু আমিও এই ফল খেতে পারি না আমার কাছে কেমন জানি লাগে ৷ যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Loading...

ছোটবেলায় আমি প্রচুর ঘোরাঘুরি করেছি আমার ঠাকুরমার সাথে।তার সাথে আমি প্রায়ই কাজদিয়া নামক জায়গায় এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যেতাম।সেখানে কয়েকটা আতা গাছ ছিল।আমরা গাছ পাকা আতা পেড়ে খেতাম তখন।স্মৃতি গুলো আপনার পোস্ট দেখে মনে পড়ে গেল।
আজ আপনি আতার উপকারিতা ও অপকারিতা তুলে ধরেছেন। আপনার পোস্টের মাধ্যমে এসব জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 years ago 

আপনি আতা ফলের কিছু ফটোগ্রাফি শেয়ার করেন এবং সেই সাথে আতা ফলের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে অনেক কিছু লিখেছেন। আতা ফল আমি বেশ পছন্দ করি কিন্তু এখন সচরাচর তেমন একটা পাওয়া যায় না। আতা ফলে রয়েছে আয়রন যার রক্তশূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে। এবং চোখের দৃষ্টি শক্তি বাড়াতেও সাহায্য করে। হয় হজম বাড়াতেও সাহায্য করে।

আপনার পোস্টটি পরে আতা ফলের অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম আবার এর সাথে আতা ফলের গাছের পাতা সম্পর্কে জানতে পারলাম। বেশ ভালো লাগলো আপনার পোস্টে পড়ে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 years ago 

আতাফল এর নাম আমি বহুবার শুনেছি, কিন্তু কখনো খেয়েছি বলে আমি মনে করতে পারি না। তবে ফলটা দেখতে আমার বেশ ভালো লাগে, বিশেষ করে পাকা অবস্থায় একটা খুব সুন্দর রং হয় ফলটির। আজ আপনি তারই ফটোগ্রাফির পাশাপাশি উপকারিতা শেয়ার করেছেন। এটির স্বাদ সম্পর্কে কোনো ধারণা না থাকলেও,অন্তত আপনার পোস্ট পড়ে উপকারিতা সম্পর্কে বেশ কিছু ধারনা পেলাম। ধন্যবাদ আপনাকে এমন একটি তথ্যমূলক পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

হুম দিদি এই ফলে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে যেটা খেতে অনেক সুস্বাদু কিন্তু আমি খেতে পারি না আমার যেন কেমন লাগে ৷ তবে অনেকে খেয়ে তৃপ্তি পায় তাদের কাছ থেকে শুনেছি ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন 💝

 2 years ago 

আমি ছাড়া আমার পরিবারের সবার প্রিয় একটি ফল হচ্ছে আতা ফল, এই ফল অতন্ত্য মিষ্টি হয়ে থাকে। তবে হ্যা আগে প্রত্যেক বাড়িতে এই আতা ফে গাছ থাকতো এখন আর আগের মত দেখা যায় না এই ফল গাছকে। আমাদের বাসার সাথে একটা গাছ আছে ছাদ থেকে ফল গুলো ধরা যায় যদিও এখনো পাকে নি। আপনি অনেক সুন্দর করে আতা ফল ও এর পাতার অনেক গুনাগুন সম্পর্কে আলোচনা করেছেন। যা আমাদের দেহের জন্য অনেক উপকারী। ধন্যবাদ এত সুন্দর ফোটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 years ago 

এক সময় এই আতা ফল খেতাম না আগান বাগানে পড়ে থাকতো,, এই গাছটা কবর স্থানে বেশি হয়ে থাকে,, এ আতা ফল নিয়ে কত খেলা করেছি,, তেমন বেশি স্বাদ না হালকা মিষ্টি। কিন্তু এখন আর দেখা যায় না, আপনি অনেক সুন্দর করে আতা ফল ও এর পাতার অনেক গুনাগুন সম্পর্কে আলোচনা করেছেন।আমাদের সাথে চমৎকার আতা ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

আপনি আজকে আতাফল এর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন এবং আতাফলের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে ভালো কিছু লিখেছেন,
ব্যক্তিগতভাবে আমার আতা ফল অনেক পছন্দ, যদিও এখন বেশি পাই না, আগে আমাদের একটি আতা ফল গাছ ছিল প্রচুর পরিমাণ আতাফল খাওয়া হত কিন্তু এখন সেই গাছটি মরে গিয়েছে সে থেকে আতাফলও আমাদের শেষ হয়ে গিয়েছে।
এরপর আর কোন আতাফল গাছ লাগানো হয়নি।

আপনি অনেকগুলো উপকারিতার কথা বলেছেন এবং অপকারিতার মধ্যে আছে অধিক পরিমাণে খেলে পেটে গ্যাস সম্ভাবনা আছে।

আজকে আপনার লেখাটি পড়ে আতাফল সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এবং আতাফল গাছের পাতা সম্পর্কেও জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে আতা গাছে ফটোকপি করেছেন সাথে আর পাতার কিছু উপকারিতা তুলে ধরেছেন ।যা আমার আগে জানা ছিল না ।খুব উপকার হলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট
উপহার দেওয়ার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 64420.03
ETH 1680.07
USDT 1.00
SBD 0.42