করিম চাচা
আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই..? আশা করছি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি। আজকে একটি ভিন্ন রকম গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।
ছবি
আমার প্রতিবেশী করিম চাচা,চার ছেলে সন্তানের জনক। বাপ দাদার ভিটা ছেড়ে ব্যবসার সুত্র ধরে আমাদের শহরে এসে ব্যবসা বাণিজ্য করছেন দীর্ঘদিন যাবৎ।বর্তমানে তার বাড়ি আমার বাড়ির ঠিক এক বাড়ি পরেই,তিনি আমার প্রতিবেশী,তারই সুবাদে তার পরিবারের লোকজনের সাথে আমার পরিচিতি সেই শুরু থেকেই।আমাদের শহরে স্থানীয় একটি বাজারে তার দোকান।
তিনি প্রথমে বড় ছেলেকে সাথে নিয়ে তার ব্যবসা শুরু করলেও সময়ের পরিক্রমায় বড় ছেলে আলাদা একটি ব্যবসা ক্ষেত্র তৈরি করে নিয়েছিলো।তারপর তার ব্যবসার হাল ধরেছিল তার মেজো ছেলে বকুল।বাবার কাছ থেকেই বকুল ব্যবসায়ীক জ্ঞান লাভ করে।এখান থেকে শিক্ষা নিয়েই বকুল পরবর্তীতে সফল ব্যবসায়ী হয়ে উঠেছিলো।কিন্তু কিছু চক্রান্তের কারণে তার এই সফলতা বেশিদিন ধরে রাখা সম্ভব হয়নি...। এই গুপ্ত ব্যাপারটি একটু পর উন্মোচন করছি৷ এর আগে আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিই........
তিন বছর আগে একটা অসুখে বকুলের মা মারা গিয়েছে। মা মরার পর বকুলকে অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে এমনকি এখনও হচ্ছে।মা মরার শোক কাটিয়ে উঠার পর বকুল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলো। বকুলের মায়ের খুব ইচ্ছা ছিলো বকুলের বউ বাচ্চা দেখে যাওয়ার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস,তাকে চলে যেতে হলো পরপারে। বকুলের মা মরার কিছুদিন পর বকুলের বাবা আবার একটা বিয়ে করেছিলো।সেই ঘরে আবার একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে কিছুদিন আগে।
আমাদের সমাজে একটা কথার প্রচলন আছে "মা মরলে নাকি বাপ হয় তালই"।
ছবি
বর্তমানে সেই চরিত্রটিই ফুটে উঠেছে বকুলের বাবার মধ্যে। নতুন সংসার পেয়ে কেনো জানি বকুলের বাবা বকুলকে দুচোখে সহ্য করতে পারে না। পরতে পরতে ভুল ধরে বকুলের, বিভিন্ন বিষয় নিয়ে তাকে খোটা দেয়, কথা শুনায়।বকুলের ভাইয়েরাও বকুলকে প্রতিনিয়ত মানসিক নির্যাতন চালায়।ভালো ব্যবহার টুকুও করে না৷তার বাবা ও ভাইদের এমন আচরনে বকুল খুবই মর্মাহত।
বাবারাও যে এমন আচরন করতে পারে সেটা বকুলের মুখে না শুনলে হয়তো বুঝতাম না৷ বকুল আমাকে এও বলেছে তার বাবা নাকি তার ব্যবসাতেও হস্তক্ষেপ করেছিলো যার কারণে তার ব্যবসা ভঙ্গুর অবস্থায় পতিত হয়েছে।
ছবি
বাবার এমন আচরনে বকুলের মনে বাবার প্রতি প্রচন্ড অভিমান। সে এই অভিমানে পরিবার পরিজন ছেড়ে দেশ ত্যাগ করার প্রস্তুতি নিয়েছে, আর কয়েকদিন পরই তার ফ্লাইট................।
আজ এপর্যন্তই। ভালো থাকবেন সবাই।
বিশেষ দ্রষ্টব্যঃএই লেখায় ব্যবহৃত ছবিগুলো শুধুমাত্র কিছু প্রতীকী চরিত্র তুলে ধরার জন্য ব্যবহার করা হয়েছে।
এমনটা আমাদের আশেপাশে অনেক দেখা যায় যেগুলো পরিবারের কাছ থেকে রাগ অভিমান করে নিজের বাড়ি থেকে চলে যায় অনেক দূরে সে যদি রাগের মাথায় একটি কথা চিন্তা করে তাহলে সে জীবনে সফলতা অবশ্যই খুঁজে পাবে সফলতার জন্য তার বাবা তার সাথে খুবই খারাপ আচরণ করেছে সে যদি মনের ভেতরে একটি জেদ ধরে এগিয়ে যায় তাহলে অবশ্যই সে সফলতা খুঁজে পাবে তার জন্য অনেক ভালো কিছু থাকতে পারে ধন্যবাদ ভাই এত সুন্দর একটি জীবন কাহিনীর পোস্ট শেয়ার করার জন্য।
বেশ সুন্দর হয়েছে গল্পটা কিন্তু বকুলের বাবার আচরন টা আসলে মোটেও তেমন ভালো ছিল না ৷ তারপর এই দিকে বকুল এর মা মারা শোক কাটিয়ে তিনি বিবাহ বদ্ধনে আবাদ্ধ হয়েছিলেন ৷
আর ব্যবসা কেন যে কোন ধরনের কাজ নিয়ে রাগ অভিমান থাকবে এটাই স্বাভাবিক তাই বলে হুটহাট কোন কাজ করা যাবেনা ৷
যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷
#miwcc
এমন ঘটনা আমাদের আশেপাশে হরহামেশাই ঘটে থাকে। তাই এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ভালো লাগলো আপনার লিখাটি পড়ে। ধন্যবাদ ভাই।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।