বিবেকহীন মানুষ!
Hello Everyone,,,
বিশ্বাস, ভরসা, আস্থা এগুলো হয়ত কেবলই শব্দ মাত্র। এই শব্দগুলোর বাস্তবিক মূল্যায়ন আমরা কত জনই করতে পারি! এই প্রশ্ন বহুবার চলে আসে মনে।
জীবনে চলার পথে কিছু কিছু শব্দকে শুধুমাত্র শব্দ মনে না করে তার চাইতে বেশি কিছু মনে করা উচিত। তবে আমাদের কাছে বিশ্বাস যে অনেক তুচ্ছ বস্তু হয়ে গেছে সেটা হয়ত বারংবার আমরা আমাদের কাজের মাধ্যমে পরিচয় দিচ্ছি।
এত দিনে এই টুকু বুঝে গেছি, যাকে আপনি অনেক বেশি ভরসা করবেন সে আপনার সেই ধারনা পাল্টে দিতে একমুহূর্ত ভাববে না, এটা বাস্তবতা!
কাউকে বিশ্বাস করলে সে আপনার বিশ্বাস কোনো না কোনো ভাবে ভাঙ্গবে এটা নিশ্চিত থাকুন।
অপরিচিত মানুষকে বিশ্বাস করলে তারা সেই বিশ্বাস ভাঙলে যতটা কষ্ট লাগে তার থেকেও কয়েক হাজার গুণ বেশি কষ্ট লাগে তখন, যখন নিজের পরিচিত আপনজন বিশ্বাসকে পায়ের তলায় পিসে মেরে ফেলে।
আপনাদের সাথে একটা গল্প শেয়ার করা যাক -
গত দু'দিন আগে আমাদের গ্রামে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেটা দেখার পর সবাই হতভম্ব হয়ে গেছে। যাদের সাথে এই ঘটনা ঘটেছে তারা যেন বিশ্বাসই করতে পারছে না যে এটা ঘটেছে।
আমাদের গ্রামের পূর্ব পাড়াতে ঘটেছে এই ঘটনাটা। তাদের বাড়িতে তাদের খুব ঘনিষ্ঠ আত্মীয় বেড়াতে গিয়েছে, বেড়াতে গিয়েছে বললেও ভুল হবে কারন সেই আত্মীয়ের বাড়িও আমাদের গ্রামে। বিকালে তাদের বাড়ি ঘুরতে গিয়েছে, মাঝে মধ্যেই এমন আসে।
আজ যখন সে ঘুরতে গিয়েছে তখন বাড়িতে কেউ ছিলো না সবাই মাঠে কাজ করতে গেছে। শুধুমাত্র সেই দাদার ছেলে বাড়িতে ছিলো, ছেলেটা সবে মাত্র ৪র্থ শ্রেণিতে পড়ে । লোকটা ঘরে গিয়ে শুয়ে রয়েছে আর বলছে শরীর ভালো লাগছে না।
ছোটবেলায় বিকাল পড়লেই খেলা করতে মন চায় সবার। যেহেতু মাঝে মধ্যেই এমন আসে আর তাছাড়া খুব ঘনিষ্ঠ আত্মীয় তাই ছেলেটা ওতসত না ভেবে খেলা করতে যায়।
সব কিছু ঠিক ঠাক ছিলো তবে যখন মাঠের কাজ শেষ করে সবাই বাড়িতে আসে তখনও কেউ কিছু বুঝতে পারি নি। তবে, রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন সবাই ঘুমাতে যাবে তখন খেয়াল করে আলমারি ভিতরের জিনিসপত্র এলোমেলো করা।
এক পর্যায়ে বুঝতে পারে আলমারিতে থাকা সোনার গহণা চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়া সোনার গহণার মূল্য প্রায় ৫ লাখ টাকার আশেপাশে।
কারোর আর বুঝতে পারি রইলো না যে কে নিয়েছে!
যেহেতু বাড়ি একই গ্রামে তাই সাথে সাথে তাদের বাড়িতে খোজ নেয় তবে ততক্ষণে সে বাড়ি থেকে অন্য জায়গায় চলে গেছে।
তাকে ফোন দিলেও ফোন ধরছে না, এতে স্পষ্ট বোঝা যাচ্ছে কে করেছে কাজটা। জানি না জিনিসগুলো আর ফেরত পাবে কি না, তবে -
মানুষের বিশ্বাসটা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে, নিজের কাছের মানুষগুলোর ক্ষতি করার আগেও একবার ভাবছে না।
সত্যি এসব দেখার পর মনে মনে ভাবি, মানুষ হিসাবে কতটুকু সভ্য আমরা! না আছে মানবতা আর না আছে ভালো মন্দ বিচার করার ক্ষমতা!
বাস্তবসম্মত একটা কথা বলেছেন আসলে বিশ্বাস এমন একটা জিনিস অপরিচিত মানুষ বিশ্বাস ভেঙে দিলে কষ্ট খুব কম হয় কিন্তু পরিচিত মানুষ যখন বিশ্বাস ভেঙ্গে দেয় তখন কষ্টের চাইতেও যন্ত্রণা হয় অনেক বেশি যেটা কল্পনা করাও যায় না। কি আর বলবো মানুষগুলো যখন এভাবে বড় একটা ক্ষতি করে তাদেরকে আত্মীয়-স্বজন কখনোই বলা যায় না আমি ঠিক জানিনা জিনিসপত্র গুলো খুঁজে পেয়েছে কিনা তবে ওই মানুষের অনেক বড় ক্ষতি হয়ে গেছে এটা বেশ ভালোভাবে বুঝতে পারছি।