আমি ফুটবল ভালোবাসি, ভালোবাসি এর ইতিহাস!

in Incredible Indialast year
IMG_20250528_232433.jpg

ফুটবলের প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকেই। আমি জানি কেন? কিভাবে? ফুটবলের প্রতি আমি এক অদ্ভুত ভালোবাসা, আবেগ, অনুভূতি কাজ করে।

শুনেছি মানুষ বিগত জন্মে যে পেশার সাথে বা যে কাজগুলোর সাথে যুক্ত থাকে পরবর্তী জন্মে সেগুলোর প্রতি আকর্ষণ কাজ করে, আমার সাথেও কি সেটা হচ্ছে? আমি জানি না!

ফুটবলের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে পড়তে অনেক বেশি আগ্রহ কাজ করে মনের ভিতর। যাক আজ ব্রাজিল দলের নতুন কিছু খবরা খবর আপনাদের সাথে ভাগ করে নেওয়া যাক -

ব্রাজিল দলের ধারাবাহিক ভাবে বাজে পারফরম্যান্স নিয়ে আপনাদের সাথে আগেও লেখা শেয়ার করেছি। দলের বাজে পারফরম্যান্সের দায় ভার সব থেকে পড়ে দলের কোচের উপর।

একজন দক্ষ ও অভিজ্ঞ কোচ তার কৌশল প্রয়োগ করে দলের সাফল্য এনে দিতে পারে। কথায় আছে না - শিক্ষকের সঠিক পরামর্শই ছাত্রের ভবিষ্যত তৈরি করে। যাই হোক, ব্রাজিল দলের ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারনে ব্রাজিল ফুটবল ফেডারেশন অর্থাৎ CBF নতুন কোচ নিয়োগ দিয়েছে।

আর সেই নতুন কোচ হলো, আমার সব থেকে প্রিয় কোচ কার্লোস আঞ্চেলোত্তি। আঞ্চেলোত্তি একজন খুব অভিজ্ঞ কোচ এবং সর্বোকালের সেরা কোচদের মধ্যে একজন।

IMG_20250528_232407.jpg ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ স্কোলারির সাথে আঞ্চেলোত্তি

আঞ্চেলোত্তিকে আজ আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। আজ তার প্রথম প্রেজেন্টেশন আর ব্রাজিল নতুন স্কোয়াড ঘোষণা করেছে। পরের মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটো ম্যাচ খেলবে ব্রাজিল আর সেই দুই ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছেন।

ব্রাজিলের পুরাতন কোচ ও খেলোয়াড়রা আঞ্চেলোত্তি কে বরণ করে নিয়েছেন। এর আগে ব্রাজিল কখনও তাদের ফুটবল দলের জন্য বিদেশি কোচ নিয়োগ দেয় নি, প্রতিবারই ব্রাজিলের মধ্যে থেকেই কোচ নিয়োগ দেওয়া হয়েছে।

তবে এবার প্রথমবার বিদেশি কোনো কোচ নিয়োগ দিলো ব্রাজিল। আঞ্চেলোত্তি একজন ইতালিয়ান। আঞ্চেলোত্তি কে নিয়ে সবার আগ্রহ অনেক বেশি আর সেই সাথে প্রত্যাশাও।

IMG_20250528_232326.jpg
IMG_20250528_232309.jpg

ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি আঞ্চেলোত্তিকে ব্রাজিল ফুটবলের মিউজিয়াম ঘুরে ঘুরে দেখাচ্ছেন। যেখানে রয়েছে সর্বকালের সেরা ফুটবলার পেলের মূর্তি এবং ব্রাজিলের ফুটবল ইতিহাসের সাথে জড়িত সামগ্রী।

এটা হচ্ছে সময়ের সাথে সাথে ব্রাজিলের জার্সির পরিবর্তন। সময়ের সাথে ব্রাজিলের জার্সির নকশা পরিবর্তন করা হয়েছে সেগুলোকে জায়গা দেওয়া হয়েছে এখানে। চাইলেই তো সেই দিনগুলোতে ফিরে পাওয়া যাবে না তবে এগুলো দেখে আগেকার ফুটবল সম্পর্কে কিছুটা অনুভব করা সম্ভব!

IMG_20250528_232252.jpg ব্রাজিলের সর্বকালের সেরা পুরুষ ও নারী ফুটবলার ভাস্কর্য

হতে পারে এগুলো মূর্তি তবে এগুলোই একটা সমগ্র দেশের গৌরব। ব্রাজিলের নারী ফুটবল দল ও পুরুষ ফুটবল দলের ইতিহাসের সেরা দু'জন ফুটবলারের সম্মানেই ভাস্কর্য করে রাখা হয়েছে।

IMG_20250528_232233.jpg

IMG_20250528_232153.jpg

ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি আঞ্চেলত্তিকে এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে সব ইতিহাস সম্পর্কে বর্ননা ও পরিচয় করিয়ে দিচ্ছিলেন।

বিশ্বকাপ শুরুতে প্রযুক্তি এতটা উন্নত ছিলো না আর ফুটবলের ডিজাইনই এমন ছিলো না। প্রতিটা বিশ্বকাপে কি ধরনের ফুটবল দিয়ে খেলানো হয়েছে সেগুলো রাখার হয়েছে জাদুঘরে।

IMG_20250528_232214.jpg বিশ্বকাপের সাথে আঞ্চেলত্তি

সব শেষে আঞ্চেলত্তিকে দেখানো হয় ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ। বিশ্বকাপ জয় করার জন্যেই এত আয়োজন, এত উৎসাহ সকলের মধ্যে।

বিশ্বকাপের মূল্য কত সেটা বড় কথা নয়, এটা হলো সম্মানের প্রতীক।

সত্যি বলতে, যদি নিজে স্বচক্ষে ব্রাজিল জাদুঘর দেখতে পেতাম তাহলে নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম। তবে সেটা সম্ভব নয়। তাই প্রযুক্তির কল্যানে মোবাইলে দেখে নিজেকে স্বান্তনা দেওয়ার চেষ্টা করি।

যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।

পোস্টে ব্যবহৃত প্রতিটা ছবি ইউটিউব থেকে স্ক্রিনশট দেওয়া হয়েছে
Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60016.31
ETH 1576.59
USDT 1.00
SBD 0.42