আমার আঁকা প্রজাপতি
প্রিয়,
বন্ধুরা,
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, এবং সুস্থ আছেন, আজকে আপনাদের দিনটা কুশলেই কেটেছে।
গতকাল আমি আপনাদের সাথে আমার রাজহাঁসের ছবি শেয়ার করেছিলাম।আপনাদের আমার আঁকা ছবি অনেক ভালো লেগেছে। তারজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই ভাবেই আমাকে উৎসাহিত করবেন তাহলে আমি আপনাদের সাথে আরো ভালো ছবি শেয়ার করতে পারবো।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার আঁকা নতুন একটা ছবি। সেটা হল ফুলের উপর বসে একটি প্রজাপতি ফুলের মধু খাচ্ছে। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আঁকা ছবিটি।
তাহলে আসুন আপনাদের বলি আমি কিভাবে ছবিটা আঁকলাম এবং কি কি ব্যবহার করে আঁকলাম।
-:আঁকার সরঞ্জাম:- |
|---|
১) এ ফোর সাইজের আঁকার সাদা পেপার।
২) ফোর বি পেনসিল।
৩) রবার।
৪) ব্লাক বর্ডার পেনসিল।
৫) মোম রং।
-:আঁকারপদ্ধতি:- |
|---|
|
|---|
প্রথমে প্রজাপতির মাথা এঁকে নিলাম।
এর সাথে প্রথমে বড়ো পাখনা এবং উপরের পাখনা গুলো এঁকে নিয়েছি।
|
|---|
এরপর একটি বড়ো ফুল এঁকে নিয়েছি।
তারপর ফুলের একটা ডান্টি আঁকলাম।
তারপর ডান্টির নীচ থেকে একটা পাতা এঁকে দিলাম।
|
|---|
এরপর প্রজাপতির প্রথম পখনার ভেতরে ছোটো খোপ করে ডিজাইন করে দিলাম।
তারপর দ্বিতীয় পাখনায় করে দিলাম।
এবং এরপর সব পাখনায় সুন্দর করে ডিজাইন করে দিয়েছি।
|
|---|
এরপর প্রজাপতির গায়ের রং গাঢ় নীল রং করে দিয়েছি।
তারপর ছোটো ছোটো খোপ গুলিতে বিভিন্ন ধরনের নীল রং করে দিলাম।
এরপর পাখনার শেষ মাথায় ছোটো ছোটো বিন্দুর মধ্যে গাঢ় হলুদ রঙ করে দিলাম।
|
|---|
এরপর এঁকে এঁকে রং করতে শুরু করলাম।
প্রজাপতির পাখনা ও শরীরের কালো বর্ডার পেনসিল দিয়ে বর্ডার করে নিলাম।
প্রথমে একটি ফুলের পাপড়ি লাল রঙ করে নিলাম।
ফুলের সব কটা পাপড়ি লাল রঙ করে নিয়েছি।
এরপর ফুলের ডান্টি ও পাতা গাঢ় সবুজ রঙের করে দিলাম।
প্রজাপতির ছবি আঁকা হয়ে গেছে।
আমার আঁকা ছবি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।
-:বৈশিষ্ট্য:- |
|---|
প্রজাতির শরীরে উজ্জ্বল রঙ এবং এদের দেখতে অত্যন্ত আকর্ষণীয় হয়। প্রজাপতির বেশিরভাগ প্রজাতি দিবাচর বলে এরা সহজেই মানুষের নজর কাড়ে। এদের মাথায় গোলাকার পুঞ্জাক্ষি রয়েছে। প্রজাপতি ১০ খন্ডে গঠিত দেহ আকৃতি অনেকটা বেলনের মতোমতো, শেষ ২-৩টি খন্ড যৌনাঙ্গে পরিনত হয়।
এছাড়াও প্রজাপতির জন্ম ডিম থেকেই হয়ে থাকে। তবে ডিম থেকে সরাসরি প্রজাপতি বের হয় না। প্রথমে শুঁয়োপোকা বের হয় এবং নির্দিষ্ট সময় শুঁয়োপোকা প্রজাপতিতে রুপান্তরিত হয়। প্রজাপতির দেড়কান্ডের মধ্যে দুই জোড়া ডানা ও তিন জোড়া খন্ড খন্ড পাখনা আছে।সাধারণত প্রজাপতির দুটি চোখ কিন্তু একটি প্রজাপতি ১২০০০টি লেন্সের সাহায্যে দেখতে পায়। সে হিসেবে প্রজাপতির ১২০০০টি চোখ।
আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
শুভ রাএি।
This post has been upvoted through steemcurator07.
We support quality posts anywhere and any tags.
Curated by : <@karianaporras>
@steemcurator07 আপনাকে এবং @karianaporras আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏
ভারী সুন্দর এঁকেছেন, ভালো লাগলো দেখে।
নিজের কাজের ধরন উন্নত করুন, কেবলমাত্র ইচ্ছে মত লেখা ভাগ করে নিলেই দায়িত্ব ফিরিয়ে যায় না, আপনার ভোটিং CSI নেই, কারণ আপনি অন্যের লেখায় সাপোর্ট করা বন্ধ করে দিয়েছেন। তারপর কমেন্ট তো নিজের ইচ্ছানুসারে করছেন। এই ভাবে এখানে কাজ করলে আপনার বিষয় ভাবতে বাধ্য হব, সাপোর্ট এর ক্ষেত্রে।
বেশ ভালোই হয়েছে আঁকাটা।