খালাতো ভাইয়ের বিয়ের কিছু স্মৃতি | | ১৩-১২-২০২৩
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো: আমার খালাতো ভাইয়ের বিয়ের কিছু স্মৃতি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:
আজ থেকে প্রায় এক বছর পূর্বে আমার খালাতো ভাইয়ের বিয়ে হয়েছিল। আমার খালাতো ভাইয়ের নাম হল : সুলতান মাহমুদ। আমার ভাই ঔষধ কোম্পানিতে চাকরি করে। ছেলেপক্ষ ও মেয়ে পক্ষ, দুই পক্ষ মিলেই সপরিবারে বিয়ের আয়োজনটা হয়েছিল। আমার খালাতো ভাইয়ের বিয়েটা বাড়ির কাছাকাছি হয়েছিল তবে খুব একটা কাছাকাছি না। বিয়ের দিন তারিখ অনেক আগে থেকেই নির্ধারিত ছিল। আমিও বাইরে ছিলাম এবং আমার আরো খালাতো ভাই বোন আমার নিজের বড় আপু সবাই বাইরে থাকে। কিন্তু আগে থেকেই দিন নির্ধারিত ছিল বিধায় বিয়ের দুইদিন আগেই সবাই চলে আসে। তবে আমি দুই দিন আগে যেতে পারিনি কারণ আমার কলেজে ক্লাস থাকার কারণে। তাই আমি বিয়ের আগের দিন দুপুর বেলায় ক্লাস শেষ করে আমি আমার খালার বাসায় গিয়েছিলাম।
আসলে আমরা সবাই জানি বিয়ে বাড়ি মানে আনন্দ মজা উল্লাস। আমার যে খালাতো ভাইয়ের বিয়ে, আমাদের পুরো নানা বংশের মধ্যে ওই ভাই সবার বড় ছিল। তাই সবার প্রথম ওই ভাইয়ের বিয়ে ছিল তাই আমরা কেউ পিছিয়ে নেই সবাই এসেছিলাম। সেই সময় একটু বিদ্যুতের সমস্যা ছিল। তারপরও আমরা মোটামুটি ভালোভাবেই বিয়ের আগের দিন রাতে গায়ে হলুদ ও আমাদের আরো যে আনুষঙ্গিক কাজ থাকে আমরা সেগুলো ভালোভাবে সম্পন্ন করি। আমি এর আগেও একদিন পোস্ট করেছিলাম যে আমি একজন ফটোগ্রাফার বা ফটোগ্রাফি করতে ভালোবাসি। কারণ আমি এর আগে অনেক বিয়ে বাড়ির ফটোশুট এবং প্রোগ্রাম করেছি। আর নিজের বড় খালাতো ভাইয়ের বিয়ে তাই আমি নিজেই ফটোশুট করেছিলাম।
আমরা সবাই মিলে অনেক আনন্দ উল্লাসের মাধ্যমে গায়ে হলুদের রাত শেষ করি। তারপরের দিন সকাল বেলা আবারো গায়ে হলুদ শুরু হয়ে যায়। তারপর সব কার্যক্রম শেষ করে দুপুর হয়ে গেলে সবাই মিলে অনেক নাচ গান করে আমরা তাড়াতাড়ি গোসল করে নেই। আমাদের মেয়ে পক্ষের বাড়ি খুব একটা বেশি দূর না হয় তাই আমরা তাড়াতাড়ি বের হয়নি একটু দেরি করেই বের হয়েছিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেলে আমরা সবাই মিলে রেডি হয়ে কনে পক্ষের বাড়িতে যাওয়ার জন্য বের হই। সেখানে গিয়ে খুব সুন্দর ভাবে বিয়ের কাজ সম্পন্ন হয়েছিল। তারপর আমরা সবাই মিলে কনেকে নিয়ে মানে আমার ভাবীকে নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হই।
কনে কে বাসায় নিয়ে আসার পর আমরা সবাই মিলে অনেক ছবি তুলি। তারপর বাকি যে কার্যক্রম আছে সেগুলো শেষ করে নেই। মোটামুটি রাত হয়ে গেছিল। তারপর আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ঘুমাতে গেছিলাম। আসলে বিয়েবাড়ি মানে অনেক আনন্দ। আলহামদুলিল্লাহ আমার খালাতো ভাইয়ের বিয়েটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছিল।
গত বছর আপনার খালাতো ভাইয়ের বিয়ে হয়েছে তো আজ আপনি সেই বিয়ের স্মৃতি গুলো নিয়ে আমাদের সাথে শেয়ার করলেন। বিয়ে বাড়িতে আনন্দ উল্লাস হয়ে থাকে। আর বিয়ে হল একটা পবিত্র জিনিস। আপনার খালাতো ভাইয়ের বিয়ের আনন্দের করেছেন এবং সেটি আমাদের কাছে শেয়ার করেছেন থ্যাঙ্ক ইউ।
আপনি একদম ঠিক কথা বলেছেন বিয়ে একটি পবিত্র জিনিস। আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাই আপনার পুরনো সৃতি দেখে খুব ভালো লাগলো। বিয়ে মানেই আনন্দ, বিয়ে মানেই খুশি। যে বিয়ে করে সে খুশি থাকে পাশাপাশি অন্যান্য আত্মীয়রাও খুশি থাকে। আপনিও অনেক খুশি ছিলেন তা আপনার লিখা এবং ফটোগ্রাফি থেকে জানতে পারলাম।
আপনার ফটোগ্রাফিগুলো অসাধারণ ছিলো। ভাই আপনি বিবাহিত কিনা জানি না, যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে দোয়া করি খুব তারাতারি যেন আপনার বিয়ে হয়। ভালো থাকবেন। ধন্যবাদ।
আমার সম্পূর্ণ পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার খালাতো ভাইয়ের এক বছর পূর্বেই বিয়ে হয়েছিল আর সেই বিয়ের মুহূর্ত গুলো আজকে আমাদের মাঝে উপাস্থাপন করেছেন জেনে খুবই ভালো লাগলো ৷ আপনার খালাতো ভাইয়ের নাম সুলতান মাহমুদ ঔষুধ কোম্পানি তে চাকরি করতো ছেলে মেয়ে উভয়েই লক্ষ্য থেকে বিয়ে ঠিক করা হয়েছিল ৷ তারপর আপনার ক্লাস ছিল জন্য বিয়ের দুই দিন আগে যেতে পারেন নি বিয়ের দিন দুপুরে সেখানে উপস্থিত হয়েছেন ৷ তারপর বিয়ের আনন্দে মেতে উঠেন এভাবেই পুরো বিয়েতে অনেক আনন্দ মজা করেছিলেন ৷
ধন্যবাদ আপনাকে আপনার খালাতো ভাইয়ের বিয়ের মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
আমার সম্পূর্ণ পোস্ট পরিদর্শন করে এত সুন্দর মন্তব্য উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য ও সব সময় শুভকামনা রইল।
তোমার খালাতো ভাইয়ের বিয়ে নিয়ে সুন্দর একটি পোস্ট করেছো বন্ধু। কিন্তু তুমি এই বিয়েতে আমাকে দাওয়াত দাও নি। আমি জানি যে তুমি বিয়ে বাড়িতে ফটোশুটের প্রোগ্রাম করো। আশা করি বিয়ে বাড়িতে অন্বক মজা করেছিলি।
ধন্যবাদ বন্ধু। খালাতো ভাইয়ের বিয়ের দাওয়াত দেয় নাই তবে ইনশাআল্লাহ আমার বিয়ের দাওয়াত পাবি।
Hi, @shuhad,
Thank you for your contribution to the Steem ecosystem.
Your post was picked for curation by @msharif.
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP
Thank you
বিয়ে একটা পবিত্র জিনিস। এটা প্রতিটি মানুষের জীবনে আসে।। আর বিয়ে বাড়িতে সব চাইতে আনন্দ করে ছোট ভাইরা।।।
আপনার খালাতো ভাইয়ের বিয়েতে বেশ আনন্দ করেছে সে একটা ওষুধ কোম্পানিতে চাকরি করে আর পারিবারিকভাবেই বিয়ে এটি সত্যি অনেক আনন্দের।।
আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি আপনার খালাতো ভাইয়ের বিয়ের স্মৃতির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। আর ছবিগুলো খুব ভালো তুলেছেন। আপনার ফটোগ্রাফির হাত সত্যি খুব ভালো। ঠিকই বলেছেন বিয়ে বাড়ি মানেই হলো আনন্দ, মজা, আড্ড্ একদমহইচই করার মত ব্যাপার। আপনার খালাতো ভাইয়ের বিয়ের স্মৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এতো সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।
বিয়ে মানে একটি পবিত্র সম্পর্ক। যা দুটি বিপরীত মানুষের ভিতরে শুধু সিমাবদ্ধ নয়। দুটি পরিবার এবং আত্মীয়-স্বজন সবাইকে একত্রিত করে এই শিলবন্ধন ।
এক বছর আগে আপনি আপনার খালাতো ভাইয়ের বিয়েতে অনেক আনন্দ করেছেন তা আমাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করেছেন ।আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ।
আপনাদের ভিতরে গায়ে হলুদের প্রোগ্রামটা অনেক সুন্দর হয় । বর্তমান সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের গায়ে হলুদ এর প্রোগ্রাম হয়ে থাকে ।বিশেষ করে আপনাদের গায়ে হলুদের বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় জামাইকে দেওয়া হয় ।
নবদম্পতির জন্য রইল শুভকামনা ।আপনার ভাইয়ের বিয়ের বয়স এক বছর হয়ে গেল আশা করি তারা এভাবে হাসি-খুশিতে শত বছর পার করুক।
আমার পোস্ট পরিদর্শন করে এতো সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য ও শুভ কামনা রইল।
আপনার খালাতো ভাইয়ের বিয়ের কিছু ছবি আপনার কাছে স্মৃতি হয়েছিল যে স্মৃতিগুলো আপনি আমাদের মাঝে উল্লেখ করেছেন। আপনার খালাতো ভাই সবার বড় তাই তার বিয়ে সর্বপ্রথম হয়েছে। বিয়ের বন্ধন এমন একটি জিনিস যে বন্ধন কখনো ছেড়ে যায় না। বিয়ে একটি পবিত্র জিনিস মানুষ হয়ে জন্মগ্রহণ যখন করেছি তাহলে একদিন ঠিক সবাইকে বিয়ে করতে হবে। এবং সবাই চায় তার জীবন সঙ্গিনী একজন ভালো হোক। যাইহোক স্মৃতির পাতা থেকে কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার সম্পূর্ণ পোস্ট করে মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।