বন টেপারি বা ফটকা গাছের ঔষধি গুনাগুন
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
সৃষ্টিকর্তা আমাদের জীবন জীবিকার জন্য এবং আমাদের রোগ বালাইয়ে চিকিৎসার জন্য প্রকৃিতিতেই এ সকল কিছুর সমাধান দিয়ে রেখেছেন। সৃষ্টিকর্তা প্রকৃতির যত গাছগাছালি রয়েছে প্রায় সবকয়টিতে মহৌষধি গুন রয়েছে। আদিম যুগে মানুষ তাদের চিকিৎসার কাজে এসব ভেষজগুণ সম্পন্ন উদ্ভিদ ব্যবহার করত। এমনি একটা ভেষজ গুন সম্পন্ন উদ্ভিদ হল বন টেপারি বা ফটকা গাছ। এ গাছ দেখতে কেমন এর উপকারিতা কী এ নিয়ে আজকে আলোচনা করবো।ফটকা গাছ যে শুধু আগাছা তা কিন্তু নয় এর অনেক ভেষজ গুনাগুন রয়েছে। এই ফলের পুষ্টি গুনো রয়েছে। এই ফলে ভিটামিন সি আছে এই ফল মানব দেহের জন্য উপকারী। এর ফল পাতা এবং মূল ভেষজ হিসাবে ব্যবহৃত হয়। এ গাছকে শুধু আগাছা ভেবে ভুল করবেন না।
*বন টেপারি গাছ আমাদের শরীরের বলবর্ধক হিসাবে কাজ করে মূত্রনালীর সংক্রমণ এড়াতে এর পাতার রস ওনফল নিয়মিত খেলে উপকার পাওয়া যায়।
*এই ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং নিয়মিত সেবনের ফলে চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করে।
*ফটকা গাছের পাতার রস ও মূলের রস হাঁপানি ও শ্বাসকষ্টের জন্য অনেক ভালো কাজ করে।
*মূখের ঘা বা শরীরে চামড়ার ঘা এর জন্য ফটকা ফলের ভিতরের অংশ অনেক ভালো কাজ করে। শরীরের কোনো অংশ কাটা গেলে এর পাতার রস রক্ত পড়া বন্ধে কাজ করে৷
*চুল পড়া রোধে কিংবা চুলের যত্নে এই ফলের ভিতরের অংশ টনিক হিসাবে কাজ করে থাকে। এর পাতার রস নিয়মিত খেলে শরীরের অনেক রোগ থেকে মুক্তি মেলে।
সতর্কীকরন: এ গাছের ফুলে এক ধরনের বিষ রয়েছে যা মানব দেহের জন্য ক্ষতিকর তাই এর ফুল থেকে দূরে থাকাই ভালো। উপরের উল্লেখ্য তথ্য গুলো কোনোভাবে যোগ্য চিকিৎসা হতে পারে না বাড়িতে নিজ দায়িত্বে এর ব্যবহারের অনুরোধ রইলো অথবা একজন বিশেষজ্ঞ এর পরামর্শে ব্যবহার করাই ভালো।
আমার পোস্টে কোনো রকম ভুল ত্রুটি থাকলে কমেন্ট এর মাধ্যমে। জানাবেন। আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| Device name: | Vivo Y21 |
|---|---|
| Camera: | 13 megapixel |
| Shot by: | shasan705 |
| Location: | Bangladesh🇧🇩 |
লাইফে এই প্রথম,,, আপনার পোস্ট পড়ার পর জানতে পারলাম বন টেপারি বা ফটকা গাছের উপকারিতা সম্পর্কে। আসলে এই গাছ আমরা রাস্তার পাশে অনেক দেখি। কিন্তু এর এত উপকারিতা রয়েছে সেটা জানা ছিল না।
অসংখ্য ধন্যবাদ,,, অজানা তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। সেই সাথে এই গাছের সুন্দর সুন্দর ফটোগ্রাফি,,, আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ার জন্য এবং আপনার মূল্যবান মতামতের জন্য।
ভাই এই গাছটি অনেক দেখেছি কিন্তু আমি চিন্তাও করিনি যেফটকা গাছের উপকারিতা আছে। কিন্তু আপনার পোস্টটি পড়ে আমি এই ফটকা গাছের অনেক উপকারিতা জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
এই বন টেপারি গাছ অনেক দেখেছি। আসলে এই গাছটি বাড়ির আশেপাশেই কিংবা রাস্তার ধারে জন্মে থাকে। তবে এই গাছ যে মানুষের জন্য খুবই উপকারী সেটা জানা ছিল না। এর ফলে যে ভিটামিন সি আছে সেটা আমাদের জন্য খুবই উপকারী যেমনটা আপনি বলেছেন। এছাড়াও এই গাছের পাতার রস ও মূলের রস হাঁপানি ও শ্বাসকষ্টের জন্য যে খুবই উপকারী সেটা জেনে খুবই ভালো লাগলো। কারণ অনেক সময় এ সমস্ত উদ্ভিদের উপকারিতা সম্পর্কে জানা থাকলে বিপদে কাজে লাগে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ বন টেপারি গাছের উপকারিতা সম্পর্কে আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।