কেশ এর যত্নে এক ভেষজ উদ্ভিদ কেশরাজ বা কালা কেইচ্চা

in Incredible India3 years ago
IMG_20230821_120040.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ

হ্যালো বন্ধুরা
IMG_20230819_110907.jpg
কেশ রাজ বা কালোকেশী কিংবা কালা কেইচ্চা শাক দেখতে কালো না হলেও কেশ বা চুলের জন্য বেশ উপকারী এই শাকটি তবে এর রস কালো। এই উদ্ভিদকে শাক হিসাবে গ্রহন করলেও এর ভেষজ গুনাগুন অকল্পনীয়। আজকে আমি আপনাদের সাথে এর পরিচয় উপকারিতা ও অন্যান্য গুনাগুন সম্পর্কে আলোচনা করবো।
IMG_20230821_120026.jpg
IMG_20230821_102329.jpg

কালোকেশী বা কালা কেইচ্চা পতিত জমিতে বা রাস্তার পাশে জন্মানো ভেষজ উদ্ভিদ। একেক অঞ্চলে একেক নামে চেনে এই উদ্ভিদকে। এর পাতার রং গাঢ় সবুজ বর্ণের ফুল সাদা বীজ কাঁচা অবস্থায় সবুজ রঙের এবং পরিপক্ব হলে কালো রঙের হয় ফল মাটিতে পরে উপযুক্ত পরিবেশ পেলে বংশবিস্তার করে। এর ফুল দেখতে ছোট প্লেটের মতো এবং বীজ কালো জিরার মত ছোট ছোট। এ গাছ উচ্চতায় ১২ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়।

IMG_20230821_120839.jpg
কেশুতি চিরসবুজ একবৎসজীবী সপুষ্পক গুল্ম জাতীয় উদ্ভিদ। এর কান্ড লতানো বেগুনি রঙের। এর শাখা বের হয় পাতার কোল থেকে। এর শাখা প্রশাখা ভারী হওয়ার কারনে সবসময় ঝুঁকে থাকে। এর ইংরেজি নাম ( False daisy ) ( Ectipta prostarata linn) হল কমপোসিটে পরিবারের অনর্ভুক্ত গুল্ম উদ্ভিদ। ভারত উপমহাদেশের সহ বাংলাদেশের সর্বত্র এই উদ্ভিদ জন্মায়। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে শাক হিসাবে এর বেশ জনপ্রিয়তা রয়েছে এবং এতে অনেক পুষ্টি উপাদান রয়েছে। পাহাড়ি উপজাতিরা রান্না ও বিভিন্ন চিকিৎসা কাজে ব্যবহার করে এই উদ্ভিদকে।
IMG_20230821_120018.jpg

বর্তমান যুগের মানুষ প্রায় পুরোপুরি কৃত্রিম ঔষধ এর উপর নির্বর হয়ে পড়েছে। কিন্তু সৃষ্টিকর্তা প্রকৃতির মাঝে আমাদের প্রায় অধিকাংশ রোগের ঔষধ বা ভেষজ দিয়ে রেখেছে। তবে আমরা এই ভেষজগুণ সম্পন্ন উদ্ভিদ গুলোকে চিনতে পারি না বা এদের গুনাগুন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই বললেই চলে তেমনি একটা ভেষজগুন সম্পন্ন উদ্ভিদ হল কালোকেশী বা কালা কেইচ্চা। এর পুরো উদ্ভিদ চিকিৎসার কাজে লাগে।

IMG_20230821_120033.jpg
IMG_20230821_102326.jpg

*যারা চুলের যত্ন করতে পছন্দ করেন বা চান যে আপনার চুল ভলো থাকুক তা হলে এই কেশরাজ বা কেশুতীর পাতা বেটে চুলের প্রত্যেক গোড়ায় এর রস দিলে চুল ঘন কালো হয় চলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া বন্ধ ও নতুন চুল গজায়।

*রক্ত পরিষ্কার করনে মাসে অন্তত দুই থেকে তিনবার এর
পাতার রস এক কাপ পরিমান খেলে রক্তের ক্ষতিকারক
উপাদান ধ্বংস হয়ে যায়। এবং রক্ত পরিষ্কার হয়।

*একটি গবেষণায় দেখা গেছে যে কেশরাজ এর পতার রস গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন ও ব্লাড সুগার এর মাত্রা কমায় ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাই নিয়মিত এর পাতার রস ২ চামচ করে খাওয়া উচিত।

*কালোকেশী পাতার রসে লিভার ভালো রাখার গুনাগুন বিদ্যমান রয়েছে তাই এর পাতার রস নিয়মিত খেলে লিভার ফাংশন সঠিকভাবে তার কাজ করে।

*কালোকেশী শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দেয়। নিয়মিত এর শাক রান্না করে খেলে শরীরের অনেক পুষ্টি চাহিদা পূরন হবে। দেহের কোনো স্থান কাটা গেলে তাতে এর পাতা থেঁতলে তারবপ্রলেপ দিলে রক্ত পড়া বন্ধ হয় ও ক্ষত স্থান দ্রুত সেরে উঠে।

*এক গবেষণায় দেখা যায় এর পাতার রস মশা নিধনে অনেক ভালো কাজ করে। এ রস পানির সাথে মিশিয়ে ঘরের চারপাশের দেয়ালে স্প্রে করলে মশা ঘরে ঢুকতে পারে না।

IMG_20230821_120047.jpg

সতর্কীকরন : উপরে উল্লেখ্য চিকিৎসা গুলো বাসায় নিজ দায়িত্বে ব্যবহারের অনুরোধ রইলে।

সবাই ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। ধন্যবাদ আপনাকে এতক্ষন আমার পোস্টটি পড়ার জন্য।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...

This post has been upvoted through Steemcurator09.

Team Newcomer- Curation Guidelines For August 2023
Curated by - @yousafharoonkhan

Note :
We invite all newcomers from 0 to 3 months of existence in steemit to use hashtags #newcomer and #country in the order of 4 main hashtags to be easily found by the Newcomer team curators
 3 years ago 

Thank you sir for supporting me

 3 years ago 

আমি পাতাটাকে কালো মানিক বলে চিনি। আপনার কাছ থেকে আরও একটা নাম জানতে পারলাম কালোকেশী পাতা জেনে খুব ভালোই লাগলো।
তো এটার গুণাবলি সম্পর্ক আপনি বলেছেন এই পাতাটির রস বেটে চুলে দিলে চুলের গোরা মজবুত হয়।যাদের কৃমি আছে তো এই পাতাটায় উপকার করে।আবার লিভাব কেও ভালো রাখে। আরো অনেক কাজের উপকার করে।
কালো মানিক পাতায় যে এত উপকার করে তা আগে আমি জানতাম না। শুধু জানতাম চুলের জন্য উপকার করে। তো আপনার পোস্টটি পরে আমি অনেক কিছু জানতে পারলাম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। থ্যাঙ্ক ইউ

 3 years ago 

ধন্যবাদ আপু আমার লেখা পড়ার জন্য এবং আপনার মূল্যবান মতামতের জন্য।

আপনি যে গাছের ফটোগ্রাফি করেছেন এগুলোকে আমরা কালা কেচেরাই বলে থাকি আমাদের গ্রামের ভাষায় ৷ এবং কি আমরা ছোট থেকেই শুনে আসছি এই গাছগুলো থেকে নানা ধরনের ঔষুধ তৈরি করে খাওয়া যায় ৷ আবার শরীরেরে মধ্যে কোন ধরনের ছোট খাটো কাটা গেলে এই গাছের পাতা গুলো বেটে কাটাযুক্ত স্থানে লাগিয়ে দিলে রক্ত পরা ও ব্যাথা খুব সহজেই চলে যাবে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনারা মূল্যআান মতামতের জন্য এবং আমার লেখা পড়ার জন্য।

 3 years ago 

আসলে আমাদের বাংলাদেশ বনে জঙ্গলে রাস্তার ধারে এত পরিমাণ ওষুধে গাছ রয়েছে যা অকল্পনীয়।

শুধু আমরা সেই কাজগুলোকে চিনি না তাই সেগুলোকে থেকে কোন উপকার নিতে পারি না।

আপনি যে কথাটার নাম বলেছেন কালো মানিক আসলে কথাটা আমি চিনি বাট এর নামটা জানি না। যাইহোক এর যে নানান উপকারিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন তা সত্যিই আমি আগে থেকে জানতাম না আজ আপনার পোষ্টের মাধ্যমে নতুন একটি বিষয় সম্পর্কে জানতে পারলাম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আমার পোস্ট পড়ার জন্য এবং আপনার মূল্যবান মতামতের জন্য।

 3 years ago 

এই পাতা, জবা পাতা একএে বেটে নারিকেল তেলের সাথে মিশিয়ে আমার মা আমার মাথায় লাগিয়ে দিতো আগে।
ধন্যবাদ আপনাকে এমন একটা বিষয় নিয়ে লেখার জন্য। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আমাদের জন্য

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামতের জন্য এবং আমার লেখা পড়ার জন্য।

কেশরাজ গাছটি আমি আমার চুলের যত্ন করার সময় ব্যবহার করি মাঝেমধ্যে। আপনার পোস্ট টি পরার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম এই গাছটি সম্পর্কে।
তথ্যপূর্ণ পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আমার লেখা পড়ার জন্য এবং আপনার মূল্যবান মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59969.65
ETH 1578.41
USDT 1.00
SBD 0.42