জন্মদিনের দিনটি কীভাবে কাটালাম- ১ম পর্ব
প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব আমার জন্মদিন নিয়ে।
রাত বারোটাতেই অনেকেই উইশ করেছিল। সকালে ঘুম থেকে উঠতে উঠতেই আমার স্টুডেন্ট পড়তে চলে এসেছিল, তাই উঠেই পড়াতে বসি। পড়ানোর মাঝখানেই ফ্রেশ হয়ে নেই।
পড়ানো শেষ হলে আমার ছোটবেলার বন্ধু আমাকে কল করে বলে বাড়ির বাইরে বেরোতে.... আমি বললাম কী জন্য তো বিক্রম কিছু বলল না কল কেটে দিলো। বিক্রম আমার বন্ধুর নাম।
আমি রীতিমতো আন্দাজ করতে পেরেছি যে কোনো গিফটস দেবে।
তারপর আমি বাইরে বের হই। সে আসে আর একটা কাগজের প্যাকেট দেয় এবং উইশ করে। বিক্রমের বাড়ি আমাদের পাড়াতেই। আমরা ছোটবেলা একসাথেই স্কুলে যেতাম।
গিফটসটা বাড়িতে নিয়ে আসি, কিন্তু তখন আর গিফটসটা খুললাম না কারণ বুনু বাড়িতে নেই টিউশন গিয়েছে। ভাবলাম বুনু আসলে খুলবো বুনু তাহলে খুশি হবে।
কিছুক্ষণ বাদেই বুনু আসলো তারপর বুনুকে বললাম বিক্রম গিফটস দিয়েছে বুনু শুনেই তো খুব খুশি হলো। বুনু বলল চল তাড়াতাড়ি খুলি দেখি কী আছে!
খুলেই দেখলাম চকলেট, কেক আছে, আমাকে নিয়ে অনেককিছু লিখেছে আর নিজের হাতে উল দিয়ে তৈরি করা চুলে লাগানো ক্লিপ দিয়েছে। চুলে লাগানো ক্লিপটা সত্যিই খুব সুন্দর হয়েছে।
এই ছোট ছোট উপহার গুলোর মধ্যেই লুকিয়ে থাকে গুরুত্ব আর ভালোবাসা। নিজের হাতে কত গুরুত্ব দিয়ে বানিয়েছে সেই ক্লিপটা।
অদ্ভুত ব্যাপার হলো আমি জন্মদিন সেলিব্রেশন করার আগেই সব গিফটস পেয়েছিলাম। আর একটা গিফটস এর কথা বলি..... আর একটা গিফটস আমি পেয়েছিলাম বিদীপ্তার থেকে। জন্মদিনের আগের দিন আমরা ইউনিভার্সিটি গিয়েছিলাম তখনই আমাকে গিফটসটা দিয়েছিল। বিদীপ্তার গিফটস টাও সুন্দর ছিল। একটা লিপ লাইনার, দু -জোড়া কানের ছিল আর আমাকে নিয়ে কিছু লিখেছিল।
জন্মদিন বলতে বাড়িতেই করা হয় বাড়ির সবাই মিলে, কাউকে বলা হয় না। তবে এবার ঠিক করেছিলাম বিক্রমকে বলবো। আর মামার বাড়ি থেকে ভাই আসবে বলেছিল।
দুপুরে আমি আর মা মিলে বসে বসে মেনু ঠিক করছিলাম। শেষে ঠিক হতো পায়েস, লুচি আর আলুর দম করা হবে।
বিকেলে আমার আবার টিউশন পড়ানো ছিল। টিউশন পড়াতে যাওয়ার আগেই আমি আলুর দমের জন্য আলুগুলো কেটে রেখে দেই। তারপর পড়াতে যাই।
পড়িয়ে বাড়ি এসে দেখি ভাই চলে এসেছে। ভাইও আমার জন্য গিফটস এনেছিল।
আজ এখানেই শেষ করছি বন্ধুরা। বাকি গল্প পরের পোস্টে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।