রাধা কৃষ্ণ ঠাকুরের মূর্তি পাওয়া এবং সেই মূর্তির ফটোগ্রাফি

in Incredible India2 months ago

প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব রাধা কৃষ্ণ ঠাকুরের মূর্তি কীভাবে পেলাম এবং সেই মূর্তির কিছু ফটোগ্রাফি।

1000226810.jpg

রাধা কৃষ্ণ ঠাকুরের একটি ছোট্ট মূর্তি দিয়েছিল একটি অন্নপ্রাশন বাড়িতে। সেই অন্নপ্রাশন বাড়িতে আমরা নিমন্ত্রিত ছিলাম। সেখানে অন্নপ্রাশন দেখার পর আমরা খেতে বসি। খেতে বসে দেখি প্রতিটা টেবিলে একটি করে রাধা কৃষ্ণের মূর্তি দেওয়া হচ্ছে তবে রাধা কৃষ্ণের মূর্তিটি কাঁচের মধ্যে ছিল, তার মধ্যে ছিল মেনু কার্ড। আমার প্রথম দেখাতেই ভীষণ ভালো লেগে গিয়েছিল। আর এটা এমন একটা জিনিস যে কেউ দেখলেই এক নজরে পছন্দ হয়ে যাবে।

1000486867.jpg

আমি তখনই ভেবে নিয়েছিলাম আমি এটা বাড়ি নিয়ে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে টেবিলে চার জন বসেছি আর মেনু কার্ড দিয়েছে একটা। এবার আমি কী করে বলি যে ওটা আমি নিয়ে যাব। তাও খাওয়ার শেষে বলেই ফেললাম যে আমি রাধা কৃষ্ণের মূর্তিটা বাড়ি নিয়ে যাব। যেহেতু টেবিলে কোনো বাচ্চা ছিল না তাই আর কেউ আপত্তি করে নি। সবাই বলল ঠিক আছে "তুই নিয়ে যা, কোনো অসুবিধা নেই।" তারপর আমি বেশ খুশি হয়েছি, নিয়ে যাবো বলে....আর খাবার গুলো কিন্তু বেশ সুস্বাদু ছিল। তারপর বাড়ি ফিরে আসি। সেদিন যদি ওই অন্নপ্রাশন বাড়িতে না যেতাম তাহলে হয়তো এটা আমার আর পাওয়া হতো না।

1000226812.jpg

বাড়িতে এসে আমি মূর্তিটি সুরক্ষিত জায়গায় রেখে দেই। তবে একদিন হঠাৎ করেই পরে গিয়ে উপরের কাঁচটা ভেঙে যায়।
তারপর মেনু কার্ডটি বের করে নেই, এবার শুধু রাধা কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা আছে। কাঁচটা ভেঙে যাওয়ার পরে যেন আরও সুন্দর লাগছিল মূর্তিটি।

তারপর একদিন হঠাৎ মনে হলো রাধা কৃষ্ণের মূর্তিটির কিছু ফটোগ্রাফি করা যাক। ফোন নিয়ে লেগে পরলাম ছবি তুলতে। প্রথমে জায়গা খুঁজছিলাম কোথায় কোথায় তুললে ভালো হবে! তারপর সুন্দর সুন্দর ফটোগ্রাফি করি।
বেশ অনেকগুলো ছবি তুলেছিলাম তার মধ্যে নিচের এই ছবিটি বেশি ভালো লেগেছে।

1000486866.jpg

এই ছবিটি আমি সবুজ শ্যাওলার উপর তুলেছিলাম। শ্যাওলা গুলো দেখতে খুব সুন্দর আর তার উপর হাত দিলে মনে হয় নরম কোনো জিনিসের উপর হাত দিয়েছি।
রাধা কৃষ্ণের মূর্তিটি যেন এই শ্যাওলার উপর ভীষণ ভালো মানিয়েছে। দেখে বোঝাই যাচ্ছে না শ্যাওলা।
সব গুলো ছবিই খুব সুন্দর। তবে এটা সেরা লেগেছে।

আজ এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। রাধা কৃষ্ণের জয়। রাধা কৃষ্ণের নাম নিয়ে শেষ করছি। ধন্যবাদ।

Sort:  
Loading...


image.png
Curated by: @josepha

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.086
BTC 58544.57
ETH 1575.66
USDT 1.00
SBD 0.38