ট্যুর সুন্দরবন - ৬ষ্ঠ পর্ব

in Incredible Indialast month

নমস্কার বন্ধুরা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব সুন্দরবনে আর কোথায় কোথায় ঘুরলাম।

আগের পোস্টে যেখানে গল্প শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি.... ভোরবেলা ঘুমিয়েছিলাম তাই আর ঠিকমতো ঘুম হয়নি। সকালেও তাড়াতাড়ি উঠতে হয়েছিল কারণ অন্য একটা গ্রামে সার্ভে করতে যেতে হবে। আগের দিনের মতো রেডি হয়ে বেরিয়ে পড়ি যাওয়ার জন্য।

1000354340.jpg

পৌঁছানোর পর লঞ্চ থেকে নেমে সার্ভে করতে শুরু করি। সার্ভে করে ফিরে আসার সময় দেখছি একটা অনেক বড়ো এবং মোটা তেঁতুল গাছ, তাও আবার রাস্তার একদম মাঝখানে। গাছের দু পাশ দিয়ে গাড়ি যাওয়া আসা করছে। দেখে বেশ অবাক লাগলো কারণ আমাদের এখানে সাধারণত গাছ কেটে রাস্তা তৈরি করা হয়।

1000356683.jpg

যাইহোক সার্ভে শেষ করে লঞ্চে উঠলাম। সার্ভে করে একটা জিনিস বুঝলাম সেখানকার প্রত্যেকের বাড়িতেই ছোটো পুকুর বা ডোবা আছে, আর সেখানে তারা মাছ চাষ করে। আর সেখানকার মানুষরা বলল এখন আর বাঘ দেখা যায় না গ্রামের মধ্যে। আগে আসতো, এখন নাকি তেমন বাঘ আর দেখা যায় না।

1000354919.jpg

আজ আমরা আরও একটি জায়গায় যাবো। জায়গাটা হলো প্রায় পার্কের মতো, নাম সুন্দরবন। সেখানে ঢুকেই বানরের সম্মুখীন হই। বানরগুলো ভীষণ দুষ্টু, কয়েকজন মেয়েকে তাড়া করেছিল। সেখানে বিভিন্নরকম গাছ ছিল আরও নানারকম জিনিস। সেখানে আমরা সুন্দরী গাছ দেখি, সুন্দরী গাছের শ্বাসমূল দেখি আরও বিভিন্ন গাছ।

1000354586.jpg

সেখানে আমরা ছবি তুলে নেই, বেশ ভালো জায়গা। সেখান থেকে বেরিয়ে আমরা সবাইমিলে নদীর পাড়ে গিয়ে ছবি তুলি। যা এখন স্মৃতি হয়ে থেকে যাবে।

1000490212.jpg

এই যে সুন্দরী গাছ ও তার শ্বাসমূল।
তারপর সেখান থেকে বেরিয়ে আমরা সোজনেখালী নামে একটি জায়গায় যাই। সেখানকার কিছু কিছু জায়গায় ঘুরি।

1000355072.jpg

কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একটাও বাঘ দেখতে পারলাম না। বাঘ তো সুন্দরবনেই থাকে কিন্তু তাদের সাথেই আর দেখা হলো না, কুমীরও দেখতে পেলাম না। শুধু হরিণ দেখেছিলাম নদীর পাশ দিয়ে যে জঙ্গল আছে সেই জঙ্গলে।

1000354927.jpg

সেই জায়গা ঘুরে আমরা আমাদের হোটেল পাখিরালয়ের উদ্দেশ্যে রওনা হই। প্রায় সন্ধ্যার দিকে পৌঁছাই। তারপর এসে ফ্রেশ হয়ে মার্কেটে যাই.... সেখানকার দোকান গুলোতে খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস পাওয়া যাচ্ছিল। কিন্তু দাম ছিল প্রচণ্ড।
মার্কেট থেকে কিছু জিনিস কিনে নেই তারপর তাড়াতাড়ি হোটেলে ফিরে আসি। হোটেলে আমাদের জন্য একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল।

আজ এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো আমার এই গল্প! অবশ্যই জানাবেন। ধন্যবাদ।

Sort:  
Loading...


image.png
Curated by: @wilmer1988

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 59075.38
ETH 1575.02
USDT 1.00
SBD 0.38