মেলা থেকে কীভাবে বাড়ি ফিরলাম!

in Incredible India2 months ago

নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

আগের দিন আমি স্বামীনাথ মেলায় যাওয়া এবং সেই মেলার বিভিন্ন দোকান নিয়ে শেয়ার করেছিলাম। আজ শেয়ার করব মেলা থেকে কীভাবে বাড়ি ফিরলাম।

মেলায় বেশ অনেকক্ষণ ঘোরার পর এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় আমি আর বুনু মিলে কুলফি, মোমো এবং এগরোল খেয়ে নেই। তারপর মেলা থেকে বেরিয়ে একটু হাঁটার পর একটি টোটো পাই, সেটাতে উঠে পরি। টোটোটি এক, দু মিনিট যাওয়ার পরে হঠাৎ থেমে যায়। সামনে তাকিয়ে দেখি প্রচুর জ্যাম।

1000483293.jpg

ভেবেছিলাম হয়তো কিছুক্ষণের মধ্যেই জ্যাম ছেড়ে যাবে। কিন্তু প্রায় আধ ঘন্টা হয়ে যায় তাও একই জায়গাতেই টোটোটি দাঁড়িয়ে থাকে। বুঝলাম টোটো করে এই জ্যাম পার করা যাবে না। তারপর টোটো থেকে নেমে হাঁটতে শুরু করলাম। কিন্তু দুঃখের বিষয় হেঁটেও আর এগোনো গেল না এতটাই জ্যাম লেগেছিল।

1000483507.jpg

তারপর আমরা একটা দোকানে দাঁড়িয়ে পরি। সেখানে আমাদের পাশের বাড়ির দিদিদের সাথে দেখা হয়ে যায়। ভালোই হলো বাড়ির পাশের কারোর সাথে দেখা হয়ে গেলো। কী জানি জ্যাম কখন ছাড়বে! তারপর তো বাড়ি যাওয়া.... এই গল্প করতে করতেই একটা দাদু আমাদের বললো তোমরা কোন দিকে যাবে! কোথায় বাড়ি?
তারপর আমরা আমাদের বাড়ির ঠিকানা বললাম..... তারপর বলল "চলো তোমাদের জমির মধ্যে দিয়ে রাস্তা দেখিয়ে দেই এই জ্যাম ছাড়তে অনেক সময় লাগবে।" আমরাও তখন মনে মনে ভাবলাম ভালোই হবে, তারপর দাদুর পিছন পিছন যেতে শুরু করলাম।

1000483275.jpg

দাদুটা একটা বাড়ির মধ্যে দিয়ে আমাদের নিয়ে গেলো। তবে বাড়ির লোকগুলো আমাদের তাদের বাড়ির ভেতর দিয়ে যেতেই দিচ্ছিল না বলছিল "তোমরা রাস্তা দিয়ে এসেছো রাস্তা দিয়েই ফিরে যাও বাড়ির ভেতর দিয়ে যাচ্ছো কেনো?"
কথাটা তারা ঠিকই বলেছে, কিন্তু আমাদের তো কিছু করার ছিল না আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। আর এই মেলার রাস্তায় প্রতিবার জ্যাম হয় তবে এবার বেশি।

যাইহোক তারপর দাদুটা ভুট্টার জমির মধ্যে দিয়ে আমাদের ব্রিজের উপর উঠিয়ে দেয়। দাদুটা সত্যিই আমাদের খুব উপকার করেছিল। দাদুটা বলছিল যে "তোমরা আমাদের গ্রামে মেলা দেখতে এসেছো তোমাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা না করে দিলে তো আমাদের গ্রামেরই দুর্নাম হবে।"

এখান থেকেই দু- রকম মানুষের দু- রকম মনোভাবের পরিচয় পাওয়া গেলো। একজন এই দাদুটা যিনি আমাদের সাহায্য করতে চায়, আর একজন সেই বাড়ির লোকগুলো, যাদের বাড়ির ভেতর দিয়ে যাচ্ছি বলে কথা শোনাচ্ছিল।

তারপর আমরা নিরাপদে টোটো করে বাড়ি ফিরে আসি।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63413.19
ETH 1780.09
USDT 1.00
SBD 0.39