You are viewing a single comment's thread from:

RE: আমার ঈদ উদযাপন

in Incredible India2 years ago

প্রথমেই ঈদের অনেক শুভেচ্ছা জানাই। বৃষ্টির কারণে আপনাদের ওখানে একটু সমস্যাতেই পড়তে হয়েছে। ঈদগাহ পানির নীচে তলিয়ে গেছে মানে ভালোই বৃষ্টি হয়েছে। যাহোক তবুও সুন্দরভাবে ঈদ পালন করেছেন। আর এই কোরবানীর ঈদটা আপনার জন্য আরও বেশী স্পেশাল কারণ আপনার বাবুর সাথে প্রথম ঈদ। ঈদের দিন দুলাভাইয়ের ডাকে দাওয়াতে গিয়েছিলেন। যদিও বৃষ্টির জন্য তেমন ঘোরাঘুরি করতে পারেননি তাই আপনার স্ত্রীর একটু মন খারাপই। কিন্তু কি আর করার। আবওহাওয়ার উপর তো আর কারও হাত থাকে না। ভালো লাগলো আপনার ঈদ উদযাপনের দিনলিপি পড়ে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59083.87
ETH 1592.48
USDT 1.00
SBD 0.38