You are viewing a single comment's thread from:

RE: অপ্রীতিকর!

in Incredible India2 years ago

@tanay123 সবচাইতে সস্তা পণ্য হল মানুষ, আর সহজলভ্য হয়ে গেছে বিশ্বাসঘাতকতা!
তাই অতি সহজে কিছু মিষ্টি কথায় চিড়ে ভিজিয়ে নিজের আখের গুছিয়ে কেটে পরে অধিক সংখ্যক মানুষ।

তবে, বিরক্তিকর হয় যখন কিছু চোখ থাকতেও অন্ধ মানুষের সংস্পর্শে আসি, দেখি একাধিক বার একই শিক্ষা পাবার পরেও কিভাবে কিছু মানুষকে মাথায় তুলে নেচে বেড়াচ্ছে।

আমার নিজের অভিজ্ঞতাও এই বিষয়ে তিক্ত! আর তাই কাজের জায়গাটাকে আন্তরিকতা নয়, কাজের দক্ষতার নিরিখে দেখা উচিত।

ভালো সাজা, আর ভালো মানুষ হতে পারার মধ্যে বিস্তর পার্থক্য।

হয়তো, কিছু পাচ্ছে তাই কিছু মানুষের দেখা এখনও পাওয়া যাচ্ছে, যদি সেটার সম্ভাবনা না থাকত তখন সব কর্পূরের মতো উবে যেত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65021.47
ETH 1877.10
USDT 1.00
SBD 0.38