সুস্থ্য মানসিকতার গুরুত্ব!

in Incredible India5 days ago

1000087044.jpg

প্রিয় ডায়রি,
আজকে লেখায় বিরতি দেবো চিন্তা করেছিলাম, এই মাত্র কমিউনিটির প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে উঠলাম, এখন ঘড়িতে ভারতীয় সময় বলছে রাত এগারোটা বেজে তিরিশ মিনিট!

একসাথে গোটা ছয়েক ওষুধ খেয়েছি, আজকে বাড়তি ওষুধ খেতে হলো, কারণ মাথা যন্ত্রণায় এই মুহূর্তে আমার দুরূহ অবস্থা!

তবুও লিখছি, কারণ মনকে হালকা করবার প্রয়োজন, নইলে এই মানসিক অবস্থা উত্তরোত্তর আমাকে ক্রমশ গ্রাস করছে!

এর কারণ শুধুই যে ব্যাক্তিগত এমনটা নয়, এর কারণ পারিপার্শ্বিক পরিবেশ!
আজকের যে ঘটনার কারণে আমার লিখতে দেরি হলো, অথবা লিখব না সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটাই তোমার পাতায় তুলে ধরছি।

আমার কথা শোনার বা বোঝার কেউ নেই আমার প্রিয় ডায়রি, আর এখন সেই প্রত্যাশাও কারোর কাছ থেকে করিনা!

কেনো জানো? একদিন এই প্রত্যাশার বিনিময়ে পেয়েছি অপমান, আর সেই থেকে বুঝেছি, সুস্থ্য মানসিকতার সাথে শিক্ষার দুর দুর কোনো সম্পর্ক নেই!

আজকের ঘটনাটি সেই একই উদাহরণ বয়ে আনলো!

রাত নয়টা বাজে, তখনও প্রতিযোগিতার লেখাই পড়ছিলাম, এমন সময় ছাদে অসম্ভব আওয়াজ আসছে দেখে একলাই উঠে পড়লাম ছাদে।

গিয়ে দেখলাম লোহার দরজাটি ভিতর থেকে বন্ধ!

কিছুদিন আগেই আমার একটি লেখায় উল্লেখ করেছিলাম, ছাদে মিটিং এর কথা, সেদিন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ছাদে তালা থাকবে না!

আর নিচের গেট সর্বদাই উন্মুক্ত এবং আমি যে ফ্লোরে থাকি সেখানে আমি একলাই থাকি, কাজেই, ভিতর থেকে দরজা বন্ধ দেখে দরজায় শব্দ করলাম কিন্তু কোনো সদুত্তর না পেয়ে নিচের এক্ পরিবারে ফোন করেছিলাম এবং ঘটনাটি জানিয়ে উপরে আসতে বললাম!

কিছুদিন আগেই একটি দুর্ঘটনার কথা মাথায় আসতেই ভয় পেয়ে গেলাম, এমন দুর্ঘটনা যেকোনো বিল্ডিং এর মধ্যেই ঘটতে পারে!

এরপর, যথারীতি যে বিষয়টি সামনে আসলো সেটার সম্মুখীন হতে গিয়ে, চললো একের পর এক তর্কাতর্কি এবং বিনা অপরাধে দোষারোপ!

কারণ? আমি সামনে ভালো সাজতে পারি না! কাজেই, আমার প্রশ্ন ছিল, কেনো দরজাটি ভিতর থেকে বন্ধ করে রাখা হয়েছে?

সেই কথাকে কাটতে গিয়ে প্রায় চড়াও হবার প্রয়াস চালিয়ে গেলো একটি পরিবারের সেই উচ্ছৃঙ্খল ছেলেটি যেটি নজিরবিহীন, কারণ ইতিপূর্বে মা বাবার সামনে যে ভাষা আমার প্রতি ছুঁড়ে দেওয়া হয়েছে সেটি কোনো সুস্থ্য মানসিকতার পরিচয় বহন করে বলে আমি মনে করিনা!

সবচাইতে বড় বিষয় হলো, একসাথে বসবাস মানে আমার কাছে সকলের সুবিধা অসুবিধা কে সমান গুরুত্ব তথা সম্মান দেওয়া!

সামনে এবং পিছনে যারা নিজের কথায় অনড় থাকে, তাদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়, কারণ এই সমাজ নামেই উন্নত হয়েছে, মানসিকতা রয়ে গেছে সেই নিম্ন মানের!

1000086613.jpg

মুশকিল হলো, ঘরের পরিবেশ এবং শিক্ষা যদি স্বাস্থ্যকর না হয়, তাহলে সেই যন্ত্রণা সমাজকেও ভোগ করতে হয়।

গলা উঁচু করে আবোল তাবোল বকে যাওয়া, সাথে লাগামহীন ভাষা সবটা আমাকে আজকে ভীষণভাবে আহত করেছে অন্তর থেকে, কারণ এরকম অসুস্থ পরিবেশ কিংবা মানষিকতার মধ্যে থাকার অভ্যেস নেই!

সাথে মিথ্যে অপবাদ প্রমাণ করতে কল লিস্ট, ফোনের গ্যালারির ছবি ইত্যাদি দেখানোটা আমার কাছে অনৈতিক বলে মনে হয়েছে, কেনো যারা সত্যির পথে হাঁটে তাদেরকেই পদে পদে সত্যতা প্রমাণ করতে হয়?

কেনো এই অসুস্থ মানসিকতার মানুষগুলোকে অন্যান্যরা ভয় করে চলে? কেনো সাদা কে সাদা আর কালো কে কালো বলতে বাধে মানুষের?

পাশাপশি সকলের কাছে ভালো থাকতে গিয়ে, পিছনে একজনকে উস্কে দিয়ে সামনে একটা বোঝাপড়া করাবার অভিনয়, সবটা মিলিয়ে আজকে ভাবছিলাম সত্যি যদি নিজের বাড়িটা থাকতো!

সত্যি যদি একজন আপন কেউ থাকতো! সত্যি যদি কোথাও চলে যেতে পারতাম! আমি পারিনা মিথ্যে নিতে, তাই কি আমার এই যন্ত্রণা প্রতিনিয়ত সহ্য করতে হয় প্রিয় ডায়রি?

আমিও যে মানুষ, সেটা কি সৃষ্টিকর্তা দেখতে পায়? হয়তো পায়, আবার হয়তো না! জানিনা, আজকে আমি পুনরায় আহত এবং সেই বিনা কারণে অপবাদের শিকার!

আর কতদিন চলবে এই যুদ্ধ? কবে একটু শান্তি আসবে জীবনে, আদেও কি আসবে?
আজ আমি সত্যি সন্দিহান, তুমি তো জানো, আমার প্রতিদিনের লড়াই এর সত্যতা, আজকের এই দিনটিও তোলা থাক তোমার পাতায়!

1000010907.gif

1000010906.gif

Sort:  
 4 days ago 

দিদি আপনার ঘটনাটি পড়ে বাস্তবই আমার অনেক খারাপ লেগেছে। যেকোনো সমাজ হোক না কেন, সমাজে বসবাস করার জন্য সবার সুবিধা-অসুবিধার প্রতি সম্মান দেখানো খুবই জরুরি, কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক সময় কিছু কিছু মানুষের দূর্বল মন-মানসিকতা অকারণ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

দিদি আপনি ধৈর্য ধরে সকল পরিস্থিতি সামলাচ্ছেন তা সত্যিই আমার কাছে প্রশংসনীয়। সত্যের পথে থাকলে অনেক সময় নানারকম অপবাদ ও ভুল বুঝাবুঝির শিকার হতে হয়, কিন্তু মনে রাখবেন দিদি সত্য তো সর্বদাই সত্য, সত্য কখনো হারায় না।

দোয়া রইল দিদি আপনার জন্য। একদিন খুব দ্রুত সকল মানসিক চাপ ও সকল অশান্তির অবসান হবে ইনশাআল্লাহ। আপনি নিজের সুস্থতা ও মানসিক শান্তিকে গুরুত্ব দিন।

আমাদের আল্লাহ তায়ালা নিশ্চয় আপনার কষ্ট দেখছেন এবং উত্তম প্রতিদান দিবেন। দিদি আপনার জন্য শুভকামনা ও দোয়া রইল। ভালো থাকবেন দিদি।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...

TEAM 7

Congratulations! This post has been voted through steemcurator09. We support quality posts, good comments anywhere and any tags.


1000246802.png


Curated by : @uzma4882

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.077
BTC 63954.22
ETH 1787.53
USDT 1.00
SBD 0.47