You are viewing a single comment's thread from:

RE: "মানসিক ভাবে আজ‌ ভীষন‌ ক্লান্ত"

in Incredible Indialast year

এরকম একটা সময়ের ভেতর দিয়ে আমি দীর্ঘসময় কাটিয়েছি তাই আপনাকে বুঝতে পারছি আপনার ওপর দিয়ে কি চলছে ।আমারও মনে হতো সবকিছু ছেড়ে চলে যাই যেদিকে চোখ যায় ।কিন্তু যাবোটা কোথায় ? আর সেই সাথে ছিলো দায়িত্ব ।তাই চিন্তা মাথার মাঝে আসলেও সেটাকে পাশে সরিয়ে রেখে হাসিমুখে দায়িত্ব পালন করে গিয়েছি।
একসময় মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে নিজেকে ঠিক রাখতে মনোচিকিৎসক এর কাছেও গিয়েছি এবং উপকারও পেয়েছে ।তবে এখন কাটিয়ে উঠেছি সেই অবস্থা ।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনিও যেন দ্রুত এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারেন এবং আপনার জীবনে মানসিক শান্তি ফিরে আসে।

Sort:  
 last year 

সত্যিই দায়িত্ববোধ গুলো আমাদের এতোটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে যে, চাইলেও কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। তবে আমার ক্ষেত্রে দায়িত্ববোধের থেকেও যা বেশি বাঁধা দেয় তা হলো, সম্পর্কের প্রতি মায়া। যা কাটিয়ে উঠতে পারি না হাজার চেষ্টা করেও। আমারও বোধহয় মানসিক চিকিৎসার‌ প্রয়োজন, এমনভাবে সত্যিই বাঁচা কঠিন। অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি এতো মন দিয়ে পড়ার জন্য। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65136.12
ETH 1881.91
USDT 1.00
SBD 0.38