You are viewing a single comment's thread from:

RE: রেখা! (Line!)

in Incredible Indialast year

শুরুতেই বলবো চমৎকার একটা বিষয় নিয়ে লিখেছেন আপনি ভালোবাসা ,মোহ ও রেখা। সত্যি বলতে ভালোবাসা ও মোহের পার্থক্য বেশিরভাগ মানুষই বুঝতে পারে না কিংবা বুঝতে পারলেও খেয়াল করে না অথবা প্রয়োজনীয়তা অনুভব করে না। এটা সন্তানের প্রতি ভালোবাসা থেকে শুরু করে নিজেদের কাছের মানুষ এমনকি নিজেদের ধর্মের মানুষের প্রতিও হতে পারে।

ইদানিং শেষেরটার প্রতি মানুষের মোহের পরিমান মারাত্মক আকারে বৃদ্ধি পেতে দেখতেছি। মানুষের ভালো -মন্দের বোধ দিন দিন লোপ পাচ্ছে এই মোহের কারণে।
আর সীমারেখা এটা ছোট থেকেই শিখানো প্রয়োজন। এই জিনিসটার অভাব একটা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। ছোট থেকে আমরাও শিখেছি শিক্ষকদের মর্যাদা দিতে। তাদের বেত্রাঘাতও সহ্য করেছি কিন্তু এটাই স্বাভাবিক বলে জানতাম আমরা।

কিন্তু আধুনিকতা আমাদেরকে এখন থেকে অনেকটাই দূরে সরিয়ে এনেছে। আর তার ফলাফলও দেখতেছি চারপাশে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62546.27
ETH 1774.38
USDT 1.00
SBD 0.38