You are viewing a single comment's thread from:

RE: গতকালের বাস্তব আজকের স্মৃতি-হারিয়ে যাওয়া অব্যক্ত ভালোবাসা

in Incredible Indialast year (edited)

সকালবেলাতেই এমন একটা দুঃসংবাদের মুখোমুখি হতে হবে এটা কখনোই ভাবিনি। এটা দেখে স্তম্ভিত হয়ে গেলাম। আপনার লেখা পড়ে ও পিকলুর ছবি দেখে নিজের অজান্তেই ওকে ভালোবেসে ফেলেছিলাম। এইতো কয়েকদিন আগে আপনার হাতে পাপড় দেখে ওর জিভ বের করা ছবি দেখে হেসে ফেলেছিলাম। এখন সেই ছবি আর ও দুটোই শুধু স্মৃতি।
আমিও আপনার সাথে একমত যে ওদের কাছ থেকে যে ভালোবাসা পাওয়া যায় সেটা নিঃস্বার্থ ভালোবাসা। আমরা ওদেরকে যতটা ভালোবাসি তার থেকে আরো কয়েকগুন বেশি ওরা আমাদেরকে ভালোবাসে।
আপনার মনের অবস্থা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি কারণ কিছুদিন আগেই আমি সিম্বাকে হারিয়েছি। শুধু সিম্বাই না এমন আরো অনেককেই হারিয়েছি। ওদের চলে যাওয়া যেন সারাজীবনের জন্য একটা ক্ষত করে দিয়ে যায়। নিজের একেকটা অংশ যেন হারিয়ে যায় চিরদিনের জন্য।
তবে আমরা সৃষ্টিকর্তার পরিকল্পনার কাছে একদমই অসহায়। তাই আমাদের ওর জন্য প্রাথনা করা ছাড়া আর কিছু করার নেই। ভালো থাকুক যেখানেই থাক না কেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65492.51
ETH 1899.29
USDT 1.00
SBD 0.38