RE: Better Life With Steem || The Diary game || 21 July 2025
| Description | Information |
|---|---|
| Verified User | Yes |
| Burnsteem 25 | No |
| #steemexclusive | Yes |
| Power down | No |
| Plagiarism Free | Yes |
| AI/Gpt Free | Yes |
| 350+ Words | Yes |
| Community beneficiary | Yes |
| Voting CSI | 12.6 |
| Quality | 7.8/10 |
| Feedback / Observation |
|---|
পোস্ট এর শুরুতে পড়ে খুব ভালো লাগলো যে আপনার দাদু আপনাদের বাড়িতে এসেছেন। এ ও এক প্রকারের সৌভাগ্য জানেন, দাদু দিদাকে এতো বয়স পর্যন্ত কাছে পাওয়ার সৌভাগ্য আপনার মত অনেকেরই হয় না। আমার বাবার বাবাকে আমি কখনো দেখিনি, তাই ঠাকুরদার আদর পাওয়া হয়নি কখনো। তিনি আমার বাবার চার বছর বয়সে মারা গেছেন। তবে মায়ের বাবা, আমার দাদু অনেকদিন বেঁচে ছিলেন তাই ছোটবেলা থেকে দাদু বলতে তিনি আমার কাছে একমাত্র পরিচিত মুখ। তবে ২০১৯ সালে তিনিও পরলোক গমন করেন। তবে আমি প্রার্থনা করি আপনার দাদু দিদা আরও অনেকগুলো বছর বাঁচুন, যাতে তাদের আদর ও ভালোবাসা আপনি অন্তত আরও কিছু বছর যেন পেতে পারেন।
প্রযুক্তি আমাদের জীবনের অনেক সমস্যার দ্রুত সমাধান করে এটা যেমন ঠিক, উল্টোদিকে কিন্তু এই সকল সমস্যার মধ্যেও পড়তে হয় আমাদের। যেখানে অনির্দিষ্টকালের জন্য সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায় যদি সার্ভার ডাউন থাকে। তবু তো আপনার ভাগ্য ভালো এক ঘন্টার মধ্যে ঠিক হয়েছে। সার্ভারের কথা শুনে আমার আজ থেকে প্রায় দু-তিন বছর আগের কথা মনে পড়লো। যখন পোস্ট অফিসে গিয়ে ৪-৫ ঘন্টা লাইনে দাঁড়ানোর পরেও কোনো কোনো দিন সার্ভারের সমস্যা ঠিক হতো না।
খারাপ সময় যখন আসে বোধহয় চারিদিক থেকে মানুষকে এইভাবেই ঘিরে ধরে। এইরকম পরিস্থিতির শিকার গত কয়েক বছরে আমি বেশ কয়েকবার হয়েছি, তাই এই পরিস্থিতি গুলো আমার জন্য বোঝা খুব সহজ। তবে একটা অপারেশনের মাধ্যমে অন্য আরেকটা সমস্যার সমাধান হয়ে গেছে, এটা সত্যিই নিশ্চিত হওয়ারই বিষয়। না হলে ঐ পাথরগুলোর জন্য হয়তো পরবর্তীতে আপনার দাদার আরও সমস্যা হতে পারতো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক।
যদিও একটু সময় বেশি ব্যয় হয়েছে, তবুও আপনার ব্যাংকের কাজ এবং হসপিটালে দাদাকে দেখতে যাওয়ার কাজ দুটোই সম্পন্ন হয়েছে জেনে ভালো লাগলো। আপনার সারাদিনের কার্যাবলী আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
We would like to appreciate your presence and activities towards the community. Our community also likes to inspire you to participate in the engagement by visiting others' posts and making insightful comments.
Regards
@sampabiswas(Mod)
Incredible India
Date:- 21/07/2025