You are viewing a single comment's thread from:

RE: Vanvaas- A Flim review (বনবাস- ছায়া ছবির রিভিউ!)

in Incredible Indialast year

আমরা তথ্য প্রযুক্তিগত ভাবে উন্নত হয়েছি কিন্তু মানসিকতা এখনও আত্মকেন্দ্রিক রয়ে গেছে।

  • "বনবাস" ছবিটি দেখা হয়নি ঠিকই, তবে আপনার পোস্টটি পড়ে যেন মনে হলো ছবির বিষয়বস্তু খানিকটা বুঝে ফেললাম। আর উপরের লাইনটি আপনি কেন লিখেছেন সেটাও বুঝতে বাকি রইলো না, আপনার পোস্টের শেষে লেখা এক বৃদ্ধের বৃদ্ধাশ্রমে চলে আসার কথাটি পড়ে।

  • খুব সত্যি কথা বলতে আমরা আত্মকেন্দ্রিক হয়েছি বটে, তার পাশাপাশি এটাও ভুলতে বসেছি, আমাদের প্রত্যেকের জীবনেই স্বাভাবিক নিয়মে বার্ধক্য আসবে। তাই আজ যে বৃদ্ধা তার ছেলেকে ছেড়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন, আগামীকাল তার ছেলেও কিন্তু বৃদ্ধ হবে। আর প্রকৃতি নিজের মতো করে সকলের হিসেবে তুলে রাখে। তাই তার সন্তানের কাছ থেকেও তার কি পাওনা হবে, তার উত্তর সময় দেবে।

  • নানা পটেকারের কিছু কিছু সিনেমা আমিও দেখেছি, তাই তার অভিনয়ের দক্ষতা বিচার করার যোগ্যতা আমারও নেই। কমেডি সিনেমাতেও তার অভিনয় অসামান্য। তবে আজ আপনি লেখার মাধ্যমে তার যে চরিত্রটি উপস্থাপন করেছেন, তাতেও তিনি যে সমান দক্ষতার সাথে অভিনয় করেছেন সেটা আপনার রিভিউ পড়ে বুঝতে অসুবিধে হলো না।

  • এই সকল সিনেমাগুলো আজকালকার দিনের সন্তানদের অবশ্যই দেখা উচিত। তবে তা শুধু দেখার জন্য দেখা উচিত নয়, সিনেমাতে থাকা কিছু শিক্ষা নিজেদের মধ্যে গ্রহণ করার উদ্দেশ্য নিয়েই সিনেমা দেখা উচিত। কারণ এই ধরনের সিনেমাগুলো খানিক আমাদের জীবনের গল্পের প্রতিচ্ছবি বলা যেতে পারে। অবশ্যই সুযোগ করে এই সিনেমাটি দেখবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভাবে সিনেমাটির রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62465.76
ETH 1783.41
USDT 1.00
SBD 0.38