You are viewing a single comment's thread from:

RE: "আমাদের প্রথম সাক্ষাৎ- প্রথম পর্ব"

in Incredible Indialast year

তা ঠিকই বলেছেন, সেই সময়ের আর দেরি নেই যখন মোবাইল হাতে নিয়ে ফোনের মধ্যে দিয়েই সে না জানি কত কথা বলবে। ৬ মাস বাদে দেখা হলেও কেন জানিনা ওকে একেবারেই প্রথম দেখেছি এমনটা মনে হয়নি। আর ও আমার দিকে তাকিয়ে এমন ভাবে হাসছিল যেন বহুদিন ধরে আমাকে চেনে। মোটকথা কথা ও বেশ হাসিখুশি, সকলের কোলে যায়। সকলকে দেখে কান্না করে এমনটা নয়, তবে শারীরিকভাবে অসুস্থ থাকায় মাঝেমধ্যে একটু কান্না করছিলো সেদিন। খোঁপায় জুঁই ফুল সত্যিই ভালো লাগে, বিশেষ করে দিদির‌ চুলটা অনেক বড় এবং খোঁপা করেছিল বলে আরও বেশি ভালো লাগছিলো। ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62481.24
ETH 1747.75
USDT 1.00
SBD 0.39