You are viewing a single comment's thread from:

RE: আমাদের ছোট্ট মিরা এখন ভালো আছে

in Incredible India2 years ago
  • বাচ্চারা যখন খুব দুষ্টুমি করে কাজের মাঝে, তখন আমাদের বড্ড বেশি বিরক্ত লাগে। আমরা বকাঝকাও করি ভীষণ। কারণ ওদের পিছনে ছুটতে ছুটতে আমরা কাজ করে উঠতে পারি না।তখন চারিদিকের কাজের চাপের বিরক্তিও যেন ওদের দুষ্টুমির উপরেই রাগ হয়ে ঝরে পড়ে।

  • কিন্তু যখন ওরা অসুস্থ থাকে, তখন বোধহয় আমরা প্রহর গুনি কবে ওরা সুস্থ হয়ে আবার পুনরায় সেই দুষ্টুমি করবে। আপনার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে।

  • যার দুষ্টুমিতে সারা বাড়ি ভরে থাকে যখন সেই দুষ্টু বাচ্চাটা শান্ত হয়ে যায় অসুস্থতার কারণে, তখন বোধহয় সব মায়েদের মন আপনার মতনই চঞ্চল হয়ে ওঠে। শুধু মা বললেও ভুল হবে, বাবাদের মনও সমান ভাবে চঞ্চল হয়,তবে তা প্রকাশ পায় কম।

  • তবে সত্যিই জেনে ভালো লাগলো মিরা এখন ভালো আছে, সুস্থ আছে। ওর দুষ্টুমি, মুখের হাসি সবটা ফিরে এসেছে। বিপদের সময় ধৈর্য্য ধরাটাই সব থেকে কঠিন কাজ, আবার সবথেকে জরুরিও। তবে আপনি ও আপনার হাজব্যন্ড মিলে সেই ধৈর্য্য ধরেছেন। সারাক্ষণ মীরার খেয়াল রেখেছেন যে কারণে মিরা আরও তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। আপনাদের সকলের সুস্থতা এবং ভালো থাকা কামনা করি।

Sort:  
 2 years ago 

আপনার কথাগুলো সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেল আপু। বাচ্চাদের দুষ্টুমিই আমাদের ঘরকে জীবন্ত করে রাখে, আর অসুস্থতার সময় তাদের চঞ্চলতা ফিরে পাওয়ার অপেক্ষাটা যেন অনন্ত দীর্ঘ মনে হয়।

আমার কলিজার টুকরা মিরা এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে, এটা আমাদের জন্য সত্যিই বড় স্বস্তির। আপনার সুন্দর শুভকামনার জন্য অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59996.92
ETH 1580.26
USDT 1.00
SBD 0.42