You are viewing a single comment's thread from:

RE: 𝐁𝐞𝐭𝐭𝐞𝐫 𝐋𝐢𝐟𝐞 𝐖𝐢𝐭𝐡 𝐒𝐭𝐞𝐞𝐦 || 𝐓𝐡𝐞 𝐃𝐢𝐚𝐫𝐲 𝐠𝐚𝐦𝐞 || 𝟎𝟗/𝟏𝟏/𝟐𝟎𝟐𝟒

in Incredible India2 years ago

প্রতিদিন এক কাজ করতে করতে আমিও মাঝেমধ্যে হাঁপিয়ে উঠি। রান্না করতে আমিও একেবারেই পছন্দ করি না। তবুও সকালের দিকে রান্নার দায়িত্ব আমার উপরেই থাকে। তবে দুপুরের দায়িত্ব সম্পূর্ণ শাশুড়ির উপরে। রান্নাবান্না ছাড়াও আজ একটা বাড়তি কাজ করেছেন ঠিকই, তবে মাঝেমধ্যে এই ধরনের কাজগুলো আমাদের জীবনের একঘেয়েমি দূর করে। তাছাড়া নিজের হাতে কোনো গাছ লাগালে সেটা ফল, ফুল, সব্জি যাইহোক না কেন একটা অন্যরকম ভালোলাগা কাজ করে। সেসব কাজ সেরে এসেও যথাসময়ে দুপুরে রান্না সেরে নিয়েছেন এবং ছেলে মেয়ের প্রতিও সব দায়িত্ব সামলে নিয়েছেন। সবকিছু মিলিয়ে সারাদিন কর্মব্যস্ততা থাকলেও, দিনটি সুন্দরভাবেই কেটেছে। ভালো লাগলো আপনার সারাদিনের গল্প পড়ে। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63953.34
ETH 1800.94
USDT 1.00
SBD 0.39