"প্রকৃতির সাথে আমাদের অনুভূতির মেলবন্ধন"

in Incredible Indiayesterday
IMG_20260711_103123.jpg
"অনেকদিন বাদে আজ জানালা দিয়ে বৃষ্টির ফোঁটা নয়, রোদ্দুর এলো ঘরে"

Hello,

¡Everyone,

গতকালকের সমস্ত মন খারাপ সরিয়ে রেখে আরও এক নতুন সকালের দেখা পেলাম আজ। অনেকদিন বাদে আবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া মনের ভার অনেকটা কমিয়ে দিয়েছে।

আজ ঘুম থেকে উঠেই সিদ্ধান্ত নিয়েছি আজ আর কোনো মন খারাপ নয়। ভালোভাবে দিনটাকে কাটাতে হবে। কারণ এই "আমার মন খারাপ" এই কথাটা শোনার মতো মানুষ কিংবা মনটাকে ভালো করার চেষ্টা করার মতো মানুষ সত্যিই নেই।

আমরা যারা বোকার মতো অন্যের উপরে নির্ভর করি, তাদের জীবনে হতাশা সব থেকে বেশি। বহুবার জীবনে হতাশ হয়েছি, এখনও হই। তবে পার্থক্য এখানেই, আগে হতাশার কথা প্রকাশ করতাম আর এখন তা অপ্রকাশিত রাখতে শিখেছি।

ঘুম থেকে উঠেছি বেশ সকালেই। আজ যোগিনী একাদশীর উপবাস। তবে দুর্ভাগ্যবশত আজ আর ঘুম থেকে উঠে পূজার ফুল তোলা, ঠাকুরের শয়ন তোলা, কোনোটা করেই দিন শুরু করতে পারলাম না। এটুকু করতে পারলে হয়তো দিনের শুরুটা আরও ভালো হতো।

তার থেকে আরও বেশি খারাপ লাগছে এটা ভেবে যে, উপবাস করলেও আজ আর পুজো দেওয়া হবে না। পুজো দিতে না পারার কারণ, সংস্কার কিংবা কুসংস্কার যেটাই বলুন না কেন। জন্মের পর থেকে আমরা যা দেখে বড় হই, বড় হওয়ার সাথে সাথে তা নিজেরাই আয়ত্ত করি।

তবে হ্যাঁ ভালো-মন্দের পার্থক্য যখন বুঝতে শিখি, যুক্তি দিয়ে বিচার করতে শিখি, তখন কিছু ক্ষেত্রে পরিবর্তন তো অবশ্যই আসে। আবার কিছু কুসংস্কার কখনোই পরিবর্তন করা সম্ভব হয় না, এটাও তেমনি। যাইহোক এই বিষয়ে পরবর্তী সময়ে কোনো একটা পোস্টে নিশ্চয়ই কথা বলবো।

IMG_20260711_103046.jpg
"সকালের মিষ্টি রোদ"

মাঝেমধ্যে এটা ভাবলেও অবাক লাগে প্রকৃতির উপরেও আমাদের মনের অনুভূতি অনেকখানি নির্ভর করে। অন্তত ব্যক্তিগত ভাবে আমি এটাই বিশ্বাস করি। টানা ৪-৫ দিন বৃষ্টির পর, মেঘলা আকাশ থাকার পর আজ ঝলমলে রোদ্দুরের আবহাওয়ায় এই কথাটা যেন আরও ভালোভাবে অনুভব করতে পারলাম।

চার পাঁচ দিন সূর্যোদয় হয়নি, মেঘলা আকাশে ঘিরে ছিল সারাটা দিন। টুপটাপ বৃষ্টি পড়ছিলো অনবরত। এই সবটাই যেন মন খারাপের ব্যাপ্তিকে আরও অনেকটা বাড়িয়ে দিয়েছিলো। যেন মনে হচ্ছিলো প্রকৃতির পাশাপাশি মেঘ জমেছে আমার মনেও। অতীতের সমস্ত খারাপ লাগা গুলো ঘিরে ধরেছিলো চারপাশ থেকে।

যেগুলো থেকে বেরোনোর জন্য যখন ঘরের বাইরের দিকে তাকাচ্ছিলাম, তখন যেন মনে হচ্ছিল প্রকৃতিও ভারাক্রান্ত। আকাশের বুকে জমে থাকা অনেক মন খারাপের মেঘ,‌‌ যেন বৃষ্টি হিসেবে ঝরে পড়েছে অনবরত।

IMG_20260711_103300.jpg
"গাছ ভর্তি জবা ফুল ফুটেছে"

প্রকৃতির সাথে মানুষের অনুভূতির এই সুন্দর মেলবন্ধন বোধহয় মানব জীবনকে আরও অনেক বেশি সুন্দর করে তোলে। আজ সারাদিনে কাজের ব্যস্ততা তেমন নেই, কিন্তু শারীরিক দিক থেকে আজ বেশ‌‌ কষ্টেও আছি।

তবে এটাই ভালো লাগার যে, মনের ভার অনেকখানি কমেছে। গতকাল মনের ভিতর যে চাপা কষ্ট অনুভব করছিলাম, আজ আর তেমনটা নেই। সময়ের ব্যবধানে সবটাই বোধহয় পরিবর্তন হয়। যাইহোক সারাটা দিন আজ কিভাবে কাটবে, সে গল্প না হয় আপনাদের সাথে পরের কোনো পোস্টে শেয়ার করবো।

তবে আজকের দিনটা সকলের খুব ভালো কাটুক, এটুকু প্রার্থনা‌‌ অবশ্য‌ই রইলো। ভালো থাকবেন সকলে।

Sort:  

1000027506.png

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63721.87
ETH 1794.34
USDT 1.00
SBD 0.38