ব্যর্থতা মানে ভেঙ্গে পড়া না বরং সফলতার কাছে যাওয়া

in Incredible India3 years ago
" হ্যালো স্টিমিট বন্ধুরা "

আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ব্যর্থতা নিয়ে।ব্যর্থতা আমাদের জীবনে থাকবেই কারণ মানুষ ব্যর্থতা ছাড়া সফলতার মুখ দেখতে পাই না।এমন বলা যায় যে সফলতার চাবিকাঠি হলো ব্যর্থতা।আমরা ব্যর্থতা দেখতে চাই না কিন্তু আমরা এটা কেউ চিন্তা করি না যে ধৈর্য ধরলে সবকিছুই সুন্দর হয়।আর ব্যর্থতাও সৃষ্টিকর্তার দেওয়া আর রহমত ও সৃষ্টিকর্তার দেওয়া তাই দুইটার প্রয়োজন আমাদের জীবনে আছে।ব্যর্থতা সকল ধাপ পার করতে পারলে তুমি সফল।

pexels-nathan-cowley-897817.jpg

Source

আজকে অনেক দিন হলো আপনাদের খোঁজ খবর নেওয়া হয় না তাই আজকে চিন্তা করলাম আপনারা সবাই কেমন আছেন তা জানবো আর আমি কেমন আছি তাও বলবো।তো স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন..? আমি সৃষ্টিকর্তার দয়ায় ভালো আছি এবং সুস্থ আছি।

একটা কথা আছে না যে একবার না পারিলে দেখো শতবার।ব্যর্থতা মেনে নিতে হয় কারণ আমাদের জীবনে ব্যর্থতা অস্বাভাবিক কিছুই না। কিন্তু আমরা এই ব্যর্থতা দেখে ভেঙে পড়লে সামনের দিকে যেতে পারবো না। আমরা সবাই কম বেশি জানি যে ব্যর্থতার থাকা মানে ওঠানোর জন্য অনেক সময় লাগে কিন্তু সময় লাগলেও সফলতার জন্য ব্যর্থতা কে পিছনে ফেলে রুখে দাঁড়াতে হবে।ব্যর্থতা দিয়ে আমাদের কে সৃষ্টিকর্তা পরীক্ষা করেন যে আমরা তার প্রতি কতটা বিশ্বাস রাখতে পারি এবং তার কাছে সফলতার জন্য হাত জোড় করে বলি নাকি। কিন্তু আমরা ব্যর্থতা হলে সৃষ্টিকর্তা কে ভুলে যাই আর তার প্রতি থাকা বিশ্বাস হারিয়ে ফেলি যেটা সত্যি অনেক কষ্টে।

pexels-andrea-piacquadio-3752834.jpg

Source

আমরা রাস্তায় চলাচল করার সময় অনেক বার হোঁচট খেয়ে পড়ে যাই কিন্তু তার জন্য কি আমরা হাঁটা বন্ধ করে দি আর আমরা কি পা ভেঙ্গে ফেলি যে তোর জন্য পড়ে গেলাম তোকে আর লাগবে না। তেমনি আমাদের ব্যর্থতা হাজার বার আসলেও মনে বল রেখে এবং নিজের চিন্তা শক্তি দিয়ে সফলতার মুখ দেখতে হবে। মানুষ জাতি পারে না এমন কোন ও কাজ নেই কিন্তু কোন ও কিছু পেতে হলে একটু কষ্ট আর অনেক কিছুর সম্মুখীন হতে হবে।

pexels-nicola-barts-7927248.jpg

Source

আমরা পড়ালেখা করার সময় পরীক্ষায় একটু ব্যর্থতা হলে আত্মহত্যার পথ বেছে নেয়।আর আমাদের সমাজে ব্যর্থতা মানুষ এর বেঁচে থাকার কোন ও অধিকার নেই বলে বোঝা যায়। সমাজের মানুষ একটা ব্যর্থতা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে না বরং তাকে আরও খারাপ খারাপ কথা বলে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করে।তাই এমন সমাজ আমাদের জীবনে অনেক ক্ষতি বয়ে আনে।আমরা ব্যর্থতা হলে একটা কাজ বার বার করবো তাও হাল ছেড়ে দিবো না।তো আমরা ব্যর্থতা থেকে এটাই জানলাম যে সফলতার আগ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে।

pexels-tima-miroshnichenko-5685810.jpg

Source

আজকে এই পর্যন্তই আশা করি সবার এই পোস্ট টি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন..!

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yETHCTikUCy5YYohz21rRV7NuVyjzRexT1SUWULz5e326GG8pTmqYdZN6UyxVQQi3RDaFHSrXsS18eThsEqBTAKxNxmDx.jpeg

Sort:  

আপনি সঠিক বলেছেন, ব্যর্থতা জীবনের একটাঅংশ ও সফলতার দিকে ধাবিত হওয়ার একটা লক্ষন।ব্যর্থ হয়ে থেমে গেলে চলবে না।বার বার পড়ে যাবো কিন্তু আবারো উঠে দাঁড়ানোর চেষ্টা থাকতে হবে।তবেই সফলতা হাতে ধরা দিবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

Loading...
 3 years ago 

আমার প্রিয় লেখক বন্ধু ব্যর্থতার সম্পর্কে খুবই সুন্দর আলোকপাত করেছেন। আমি মনে করি ব্যাথা তা মানুষের জীবনে আসবে ‌। কিন্তু ব্যর্থতার কারণ গুলো নিজেকে খুঁজতে হবে তারপর পরিবর্তন করতে হবে নিজের চিন্তা ভাবনা আর মানসিকতা। তারপরে আপনি সফল হতে পারবেন। এটা আমার মত তবে অন্যরা ভিন্নমত পোষণ করতে পারে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 3 years ago 

আপনি একদম ঠিক কথাই বলেছেন ব্যর্থতা হলো সফলতার অংশ বা একটি লক্ষণ।ব্যর্থতা মানে ভেঙে পড়ানো একটি সফলতার কাছে এগিয়ে যাওয়া।আপনি আপনার পোস্টে একটি কথা উল্লেখ করেছেন যে একবার না পারিলে দেখো শতবার। আপনি আরো একটা কথা আমরা রাস্তা হাটতে গেলে হুচুট খেয়ে পড়ে যায় তারপরও আমরা হাটা কিন্তু বন্ধ করি না। ব্যর্থতা জিনিসটাও এরকম আমাদের সফলতা কাছের দিকে এগিয়ে নিয়ে যায়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন থ্যাঙ্ক ইউ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 3 years ago 

আপনাকে অসংখ্য থ্যাঙ্ক ইউ

 3 years ago 

পৃথিবীতে যত মানুষ আছে না কেন সবার জীবনে ব্যর্থতা আছে। ব্যর্থতা না আসলে মানুষ কখনো সফলতার মুখ দেখতে পারবে না।

আমাদের মধ্যে অনেক মানুষই আছে যারা ব্যর্থতা হয়ে আর ঘুরে দাঁড়ায় না। একটা সময় তারা সফলতা পায় না আর তখন বলে আমাদের কপাল খারাপ কিন্তু এটা একদমই ভুল চিন্তা ভাব না। কেউ ব্যর্থতা হয়ে যদি ঘুরে দাঁড়ায় এটাই হবে সঠিক পথ।

আপনি ব্যর্থতা নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা করেছেন। যেটি আমার খুবই ভালো লেগেছে! ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 3 years ago 

জি অবশ্যই আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় রইলো।

একদম খাঁটি কথা। একটা ইংরেজি প্রবাদ Failure is the pillar of success খুবই পরিচিত। আপনার পোষ্টে এই শিক্ষনীয় দিকটা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ব্যার্থতা থেকেই সফলতার পথ বের হয়। মানুষ ব্যর্থ না হলে সফলতার মর্ম বুজে না আমরা রাস্তায় চলাচল করার সময় অনেক বার হোঁচট খেয়ে পড়ে যাই কিন্তু তার জন্য কি আমরা হাঁটা বন্ধ করে দি আর আমরা কি পা ভেঙ্গে ফেলি যে তোর জন্য পড়ে গেলাম তোকে আর লাগবে না। তেমনি আমাদের ব্যর্থতা হাজার বার আসলেও মনে বল রেখে এবং নিজের চিন্তা শক্তি দিয়ে সফলতার মুখ দেখতে হবে। খুব সুন্দর একটা কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 63170.19
ETH 1749.64
USDT 1.00
SBD 0.39