জবা পাতার স্বাস্থ্য উপকারিতা
হ্যালো স্টিমিট বন্ধুরা
আবার ও চলে আসলাম আপনাদের মাঝে।তো সবাই কেমন আছেন? পরিবার পরিজনদের সাথে সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি ও আপনাদের কৃপায় আলহামদুলিল্লাহ ভালো আছি।জবা ফুল ও পাতার অনেক স্বাস্থ্য গুন এটা মোটামুটি আমরা সবাই জানি। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা কে দেখতাম জবা পাতার রস আর আখের গুড় একসাথে মিশিয়ে সেবন করত। কেন যে,সেবন করত তা আসলে বুঝার বয়স হয়নি বা জানার চেষ্টাও করিনি তখন। তবে একটু বড় যখন হলাম তখন দায়িত্ব পরল আমার গাঢ়ে। প্রতিদিন সূর্য উঠার আগেই রেডি করে রাখতে হতো এই পাতার রস বাবাকে জিজ্ঞেস করলে বলতো পেট ভালো রাখে রে "মা"।
বাবা আমাকে" মা"বলতো বেশি।তবে মাঝে মাঝে সাইয়ো ও বলে থাকতো।
আজ কয়েকদিন ধরে দেখে আমার নীচ তালার এক কাকু প্রায় প্রতিদিনই এই জবা পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে যায়।আমি ঐ কাকু কে কিছু জিজ্ঞেস করার খুব একটা সাহস পাইনি।কারন নতুন ট্রান্সফার হয়ে এসেছে। আগে গুড়াশাল ছিল। তাই খুব একটা পরিচয় নেই ওনার সাথে।আমি অনেক টা কৌতুহল বশত গুগলে ঢুকি কারন ছোট বেলায় বাবাকেও দেখতাম এই পাতার রস সেবন করতো আর এখন দেখি নীচ তালার কাকু প্রায় প্রতিদিনই এই জবা পাতার রস খায়। গুগল থেকে জানতে পারলাম
অনেক ঔষধি গুণ রয়েছে এই সাধারণ পাতা টির।সাধারণ বললাম এই জন্য যে, বাংলাদেশের এমন কোন জায়গা নেই যে,জবা ফুল বা পাতা পাওয়া যাবে না। আরেকটা বিষয় খেয়াল করলাম তা হলো। খুব সহজেই হাতে নাগালে পাওয়া যায় এমন উদ্ভিদ বা গাছপালার ঔষধি গুণ বেশি।
আসলে সৃষ্টিকর্তা আমাদের খুব সখ করে তৈরি করেছেন এবং সৃষ্টি জগতের সেরা জীব বলে আখ্যায়িত করেছেন।তাই হয়তো বা আমাদের কল্যাণের জন্য বা উপকারের জন্য সৃষ্টি করে রেখেছেন হাজার ও বনলতা পাতা।
এখন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি জবা পাতার উপকারিতা গুলো কি কি আর
এর অপকারিতা সম্পর্কে ও কিছু কথা ।
উপকারিতা গুলো হলো
ওজন কমাতে সাহায্য করে জবা পাতার রস
শরীরের অতিরিক্ত চর্বি কমাতে ও বেশ কার্যকর ভূমিকা পালন করে জবা পাতার
যারা ক্ষুধা কমাতে চান,তারা নির্দ্বিধায় খেতে পারেন
এই পাতার রস।উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এটি অধিক উপকারী।
কিডনি রোগীদের জন্য এটি আশিবাদ স্বরূপ।
পিওথলিতে পাথর অপসারণে এ টি কাজ করে।
অপকারিতা গুলো হলো
লো ব্লাড প্রেসার যাদের আছে তারা এই পাতার রস সেবনে খুব বেশি সচেতন হতে হবে।
এলার্জি সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের ও জবা পাতার রস সেবন না করা ই ভাল।
মাত্রাতিরিক্ত জবা পাতার রস সেবনে বমিবমি ভাব
হতে পারে।মাথা ঘুরাতে পারে যেহেতু ব্লাড প্রেসার কমিয়ে দেয় তাই মাথা ঘুরাতে ই পারে।এটাই স্বাভাবিক ব্যাপার।
জবা পাতার রস খুব ঠান্ডা তাই। ফুসফুসের সংক্রমণ বাড়িয়ে দিতে পারে।
যে কোন ধরনের ঔষধ সেবনে অধিক পরিমাণে সচেতন হতে হবে।আর তা যদি ভেসজ উদ্ভিদ হয়। তাহলে আর একটু বেশি সচেতন হওয়া উচিত।
আজ আর নয়। সবাই কে শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই লিখার সমাপ্তি টানছি।তো সব সময় একটি কথা বলেই আমি আমার লিখার সমাপ্তি করার চেষ্টা করি।তা হলো বেশি বেশি মনের যত্ন নেওয়া কথা
বলি,তাই নয় কি বন্ধুরা?হ্যাঁ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে,যা হবার তা হবেই। আন্ধার ছাড়া আলো মূল্যহীন। তেমনি খারাপ সময় আমাদের ভালো সময়টাকে ভালো ভাবে উপভোগ করার সুযোগ করে দেয়।
তো এবার রাখি ।
@udabeu denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@udabeu thinks you have earned a vote of @investinthefutur !
Thank you so much for your vote
আমিও এই জবা ফুল ও এ জবা গাছের উপকারিতা সম্পর্কে একটা পোস্ট করেছিলাম। তবে আপনার মত এত সুন্দর করে আলোচনা করিনি। আপনার পোস্ট পড়ে আরো নতুন কিছু জানলাম। ধন্যবাদ আপনাকে উপকারী একটি পোস্ট করার জন্য।
আসলেই জানার কোন শেষ নেই। আপনার আর একটি পোস্টের মিল রয়েছে আমার।তা মেবি নাড়ূ।আপনি শেয়ার করেছেন নারিকেল নাড়ূ আমি শেয়ার করেছিলাম তিলের নাড়ু।তবে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আপনি।কারন আপনার নাড়ূ বানানো রেসিপি টি আসাধারণ দিল। খুব খেতে ও ইচ্ছে করছিল। খুব ভালো লাগলো। ভালো থাকবেন সবসময়।
আমি আমার নানা বাড়ি আসছি আর এসে দেখি ঘরের সামনে একটা বড় জবা ফুল গাছ দেখে অনেক ভালোই লাগছিলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।
এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার মন্তব্য টি।
!invest_vote
Thank you so much for your support
জবা ফুল ও পাতার উপকারিতা সম্পর্কে আমি আগে থেকে জানতাম আপনার লেখাগুলো পড়ে আবারও অনেক কিছু জানতে পারলাম
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
আমার ও খুব ভালো লাগলো জেনে যে আপনি আমার পোস্টটি পড়ে উপকৃত হয়েছেন। ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
তথ্যবহুল পোস্ট উপস্থাপন করেছেন ম্যাম। আমরা শুধু মাত্র বাহ্যিক ও সহজে পাওয়া তথ্যের ওপর নির্ভর করি। কিন্তু আপনার এই তথ্যটি সত্যিই অনেক ভালো ছিল। কারণ আমি এবং আমার পরিচিত অনেককেই দেখেছি শুধু মাত্র ফুলের উপকারিতায় সীমাবদ্ধতা।
ব্যক্তিগতভাবে আমি উপকৃত হয়েছি, আপনার লেখা থেকে জবা ফুলের পাতা সম্পর্কিত তথ্য গুলো জানতে পেরে।
অনেক ধন্যবাদ আপু। আমার ও খুব ভালো লাগলো জেনে যে আপনি আমার পোস্টটি পড়ে কিছু টা হলেও উপকৃত হয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময় আপু।
আপনি পোস্টৈর মাধ্যমে জবা পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমাদের অবগত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কুশল কামনা করি।
আপনাকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার মূল্যবান মতামত জন্য।জবা পাতার সম্পর্কে কিছু তথ্য শেয়ার করতে পেরে নিজের কাছে ও ভালো লাগছে। ভালো থাকবেন সবসময়।
জবা ফুল সম্পর্কে আপনার লেখা অনেক তথ্য জানতে পারলাম, সত্যিই আগে জানতাম না যে জবা ফুল দ্বারা এত উপকার হয়, যেখানে উপকারের সম্ভাবনা আছে সেখানে আমাদের অপকারটাও জানা দরকার। আপনি কিছু অপকারিতা ও বর্ণনা করেছেন। আপনার লেখা থেকে অনেক কিছু জানতে পারলাম। এত সুন্দর একটি লেখা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তাই আমি ও অনেক বিষয় এই প্লাটফর্মে পোস্ট করতে গিয়ে জেনেছি।এতো বিস্তারিত ভাবে তো আর জানাছিল না। ধন্যবাদ আপনাকে।
জবা ফুলের পাতার স্বাস্থ্য উপকারিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ৷ যেখানে আপনি উপকারিতা এবং অপকারিতা গুলো বেশ সুন্দর ভাবে বর্ণনা করেছেন ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্য এবং এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন সবসময়।