আজ রাতের খাবারে যা ছিল

in Incredible India3 years ago
IMG20231215190420.jpg

আবার ও চলে আসলাম আপনাদের মাঝে। তো কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছে ভালো আছেন সুস্থ আছেন পরিবার-পরিজন নিয়ে।
আজ রাতের খাবারে আমার কি কি ছিল তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আগামীকাল ১৬ই ডিসেম্বর তাই মোটামুটি সবাই বাসায় ।সে জন্যই আজকে একটু স্পেশাল খাবার তৈরি করলাম সবার জন্য। সাধারণত সবাই তো আর বাসায় থাকে না, ,বিভিন্নজন বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় থাকে ।সরকারি ছুটি গুলোতে ই একসাথে হই সবাই। পরিবারের সব সদস্য যখন এক সাথে হই তখন একটা ঈদ ঈদ ভাব কাজ করে মনে। তাই নয় কি বন্ধুরা। আমার তো এমন টি ই লাগে। আপনাদের
অনুভূতি গুলো ও শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে।

IMG20231215191501.jpg

তো স্বাভাবিক ভাবেই একটু ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করে। সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই অন্যরকম। তাই আজ যেহেতু মোটামুটি ভালো শীত ই ছিল। তাই বিকেল বেলা চা বিস্কুট খেয়েই রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম।

খেতে যতটুকূ সময় লাগে, তৈরি করতে সময়ে লাগে
এর চেয়ে প্রায় দ্বিগুণ। তাছাড়া এখন তো বেলা ও ছোট। তাই বিকেল বেলা সব রেডি করে রেখে ছিলাম।
আর মাগরিব পড়েই রান্না শুরু করে দিয়েছে।

Screenshot_2023-12-15-18-26-52-95_572064f74bd5f9fa804b05334aa4f912.jpg

এই ফাঁকে আমাদের টিম লিডার আমাদের ডিসকট এ থাকেন, কিছু পরামর্শ দেন আমাদের।কারন হলো আমাদের কমিউনিটিতে টুর্নামেন্ট চলছে। ইতিমধ্যে দুই সাপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। আমাদের টিম বিজয়ী হতে পারিনি।কারন আমাদের পারফরম্যান্স ভালো ছিল না।তবে আমাদের টিম লিডারের পারফরমেন্স যথেস্ট ভালো ছিল, কিন্তূ বাকি সদস্যদের অবস্থা খুব একটা ভালো ছিল না। তাই আপনাদের টিম লিডার কিছু দিকনির্দেশনা দিয়েছেন।কি ভাবে কি করব।তো আমরা সবাই সেভাবেই কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

এই দিকে আমার হেল্পিং হ্যান্ড সব এগিয়ে দিচ্ছিল,
রান্না করছি , ফাঁকে ফাঁকে ওদের সাথে কথাও বলছি।
মন টা খুব একটা ভালো নেই। পরপর দুই সাপ্তাহ হেরেছি। সামনের সাপ্তাহের অবস্থা কি হবে,তা ও তো
বলা মুশকিল। কারন কেউ কারো চেয়ে কম নয়।তো চেষ্টা করব বাকিটা ভাগ্য।

IMG20231215181351.jpg

বন্ধুরা আমার আবার মন খারাপ থাক,আর যাই থাক,
খাবারের বেলায় কোন কম্প্রোমাইজ নেই। ছোট বেলায় মা যখন কোন কারনে বকা দিতো, তখন অধির অপেক্ষায় থাকতাম,কখন খাওয়া জন্য ডাকবে,সেদে সেদে যাব,একটা ভাব ধরে থাকতাম, এদিকে পেটের অবস্থা তো বার টা, ক্ষিধায় পেট চো চো করত। আর এদিক, ওদিক উঁকি মেরে দেখমান মা আসে নাকি ডাকতে, ক্ষিধে তো আর সহ্য করতে পারছি না।

আবার যখন মা খেতে ডাকতো, তখন আবার ভাব
ধরে বলতাম, তুমি ই খাও, আমার খাওয়া লাগবেনা।
বন্ধুরা,তা তো শুধু মুখে বলছি, এদিকে তো অবস্থা খারাপ।এই ছিল ছোট বেলার স্মৃতি। এমন আরো অনেক স্মৃতি রয়েছে। অন্য কোন দিন শেয়ার করব।

IMG20231215181436.jpg

তো এখন শেয়ার করার চেষ্টা করছি আজকের রাতের খাবারের মেন্যু তে কি কি ছিল তা। আমার আজকের রাতের খাবারে ছিল পোলাও, মুরগির মাংস,কাবার ও সবজি। সাথে ছিল লেবু,শসা পিঁয়াজ।

IMG20231215185239.jpg
IMG20231215190401.jpg
IMG20231215191501.jpg

শীতের জন্য সবাই ডাইনিং এ বসে খাইনি। যে যার মতো করে রুমে বসেই খেয়েছি। আমি ডিসকট থেকে বের হয়ে ওদের সাথে সামিল হয়েছি। খাওয়ার ছলে
হালকা পাতলা গল্প গুজব ও ছিল। মোটকথা ভালো ভাবে ই কেটচ্ছে আজকের দিনটি।কাল ১৬ই ডিসেম্বর
বিজয়ের দিন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই লিখার সমাপ্তি টানছি বন্ধুরা।

Sort:  

১৬ ডিসেম্বর দিনে সবাই বাড়িতে থাকবে যার জন্য রাতে অনেক কিছু স্পেশাল খাবার তৈরি করেছেন ৷ তার ফাঁকে আপনি আপনার টিম লিডারের সাথে কিছু কথা বলে নেন আপনার টিম বিজয়ী হতে পারে নি ৷ সামনে আপনারাই বিজয়ী হবেন ৷ শুভকামনা রইলো আপনাদের জন্য ৷

ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷

 3 years ago 

তাই, মেরি ভাই। আপনারা মুখে জয় পদ্ম ফুটোক।হে ছুটির দিনে সবাই বাসায়।একটা অনন্দ কাজ করছে। তাই খাবারেও একটু ভিন্নতা রয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আজ রাতের খাবারে কি কি ছিল তাই আপনি আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছেন। আগামীকাল ১৬ই ডিসেম্বর তাই মোটামুটি সবাই বাসায় ।সে জন্যই আজকে একটু স্পেশাল খাবার তৈরি করলেন সবার জন্য।বিকেল বেলা চা বিস্কুট খেয়েই রাতের খাবারের প্রস্তুতি নিয়েছেন। আজকের রাতের খাবারে ছিল পোলাও, মুরগির মাংস,কাবার ও সবজি। সাথে ছিল লেবু,শসা অসাধারণ খাওয়া দাওয়া,, সবার সাথে হালকা পাতলা গল্প গুজব করা হলো,, অসাধারণ একটা মূহুর্তের পোস্ট করেছেন। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার জন্য দোয়া রইল আর আমার পোস্টটি পরিদর্শন করে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।হ্যাঁ আপু বিজয় দিবস সবাই বাসায় তাই একটু স্পেশাল রান্না করার চেষ্টা করেছি। আপনার জন্য শুভকামনা রইল পরিবার-পরিজন নিয়ে ভালো থাকবে।

 3 years ago 

যখন পরিবারের সকল সদস্য একত্রিত হয় তখন সবসময়ই স্পেশাল কিছু রান্না করা হয় যেমনটা আপনি করেছেন।।

আর হ্যাঁ আমাদের কমিউনিটিতে টুর্নামেন্ট চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সহপাঠীরা মন দিয়ে কাজ করছে এটা আমাদের জন্য অনেক ভালো। আর আপনি রান্না করার থাকে ডিসকোটে কথা বলতেছিলেন। আর হ্যাঁ ছোটবেলায় মায়ের সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে।।

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো অনেক কিছুই উল্লেখ করেছেন।।

Loading...

আপনার আজকের রাতের খাবার টা দেখে অনেক ভালো লাগলো। আপনি একদম সঠিক বলেছেন যে আপনাদের টিম লিডার বিজয় হওয়ার জন্য অনেক কষ্ট করছে কিন্তু অন্যান্য সদস্যদের জন্য পিছিয়ে পড়েছে কিন্তু আপনাদের জন্য এই সপ্তাহের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 3 years ago 

দোয়া তে রাখবেন। চেষ্টা করছি দেখা যাক।
আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময় ভাইয়া। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

পরিবারের সদস্য যখন সবাই একসাথে হয় তখন সবাই চাই অনেক স্পেশাল করে খাওয়া-দাওয়া আয়োজন করা হবে এবং সুন্দর একটি দিন পার করা হবে ঠিক আপনি তাই করেছেন।

এবং রাতে আমাদের টিমে কিছু কথা আমরা শেয়ার করেছিলাম এবং আপনার পোষ্টের মাধ্যমে তার একটি ছবি দেখে খুবই ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।হে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে।আর বিশেষ সময়ে বিশেষ খাবার গুলো খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 3 years ago 

যখন পরিবারের সদস্য সব একসাথে হয় তখন খুব ভালো লাগে। এবং স্পেশাল খাওয়ার খুব ইচ্ছা হয়। তাই আপনার রান্নার মেনু যা ছিল পোলাও, মুরগির মাংস,কাবার ও সবজি আর সাথে ছিল লেবু,শসা পিঁয়াজ। তবে আপনাদের স্পেশাল খাবারটি খুব দারুন ছিলো।

থ্যাংক ইউ আপনাদের স্পেশাল একটা দিন আমাদের সাথে শেয়ার করার জন্য ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।হে আসলেই খুব সুস্বাদু হয়েছিল।আর সবাই মিলে খেলে,মে কোন ধরনের খাবার ই মজাদার হয়। খুব ভালো লাগলো আপনার মন্তব্য টি পড়ে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।হে আসলেই খুব সুস্বাদু হয়েছিল।আর সবাই মিলে খেলে,মে কোন ধরনের খাবার ই মজাদার হয়। খুব ভালো লাগলো আপনার মন্তব্য টি পড়ে।

 3 years ago 

খেতে সময় লাগে যতক্ষণ তৈরি করতে সময় লাগে তার চেয়ে বেশি দারুণ একটা কথা বলেছেন। আর বাড়ির সবাই একসাথ হলে ওই দিন একটা উৎসব মুখর পরুবেশ হয়। আপনার মতো আমারও একই অবস্থা হতো মাইর খেয়েও অপেক্ষায় থাকতাম কখন খাবার এর জন্য ডাকবে। কারন পেটের অবস্থা খিদায় খারপ হয়ে থাকতো। বাড়িতে সবাই এক হলে মায়ের হাতের কাজ বেড়ে যেত। মা যে কিভাবে সব সামলিয়ে নিতে তা এখন জানা যায় নি। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর লেখ আমাদের মাঝে শেয়ারের জন্য।

 3 years ago 

সেটাই মায়ের দের ধৈর্য্য জন্য ই তারা অন্যন্ন।আর মাইর আমার কপালের বরাদ্দ ছিল বেশি।
বা তো নইত্ নৈমিত্তিক ব্যাপার ছিল। আমার কাজ ই ছিল মাকে প্যারা দেওয়া। খুব মিস করি।ঐ দিন গুলো কে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি অত্যন্ত জটিল রান্না আজকে করেছেন কিন্তু আমাদের কাছে খুব সহজ ভাবে উপস্থাপন করেছেন। পোলাও, মুরগির মাংস, কাবাব, সবজি সবগুলো রান্নাই বেশ সময় সাপেক্ষ। আপনি কাজের ফাঁকে ফাঁকে ডিসকর্ডে কথাও
বলছিলেন। এজন্য বলে মেয়েরা মাল্টিটাস্ক করতে পারে। আপনি একই সাথে রান্না কথা বলা খাওয়ানো পরিবেশন সবকিছুই সুচারুরূপে করে যাচ্ছিলেন। অতঃপর চটজলদি পোস্টটা করে ফেললেন। এটাই আপনার কর্মদক্ষতার প্রমাণ বহন করে। এছাড়া আজকের পোস্টে আপনার লেখাটিও অত্যন্ত ব্যতিক্রমধর্মী। পড়ে খুব ভালো লাগলো আমার।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। হ্যাঁ আপু অনেকগুলো আইটেম রান্না করে ছিলাম ।তো বিকেল থেকে পরিকল্পনা ছিল। তাই খুব একটা ব্যাক পেতে হয়নি তারপরও ডিস্কোটে কথার ফাঁকে ফাঁকি রান্না করেছি ।চেষ্টা করেছি সময়মতো সবকিছু করা ধন্যবাদ আপনাকে। তবে আপনার প্রশংসা শুনে ভালো লাগলো ।প্রশংসা কাজের অগ্রগতি বাড়ায়। ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

আপনার মেয়েরা বাড়িতে এসেছে তাই আপনি ভালো-মন্দ রান্না করেছেন। আসলে শুধু মেয়েরা না বাবা মায়ের কাছে প্রত্যেকটা সন্তান অনেক বেশি গুরুত্বপূর্ণ। সন্তানরা যখন অনেকদিন পর বাড়িতে আসে তখন বাবা-মা পাগল হয়ে যায়। তাদের জন্য কি রান্না করবে কি খাওয়াবে এই চিন্তায়।

আমরা সর্বদাই চেষ্টা করি ভাল কাজ করার জন্য, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কাজ করতে করতে অনীহা চলে আসে। আপনি আপনার সংসারটা বেশ সুন্দরভাবে সামলে নিয়েছেন। যে যার মত করে রুমে গিয়ে খাবার খেয়েছে। আপনি তাদেরকে সার্ভ করে দিয়েছেন। সে সাথে আমাদের সাথে কলে যুক্ত ছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মেয়েদের জন্য রান্না করার সময়, আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। আমার পোস্টটি পড়ে এমন সুন্দর একটি মন্তব্য করার জন্য।হে আপু মা রা

সারাজীবন নিঃস্বার্থ ভাবেই করে যায় সন্তানদের জন্য। তাদের কোন বিনিময় মূল্য নেই। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 63806.73
ETH 1725.77
USDT 1.00
SBD 0.42