সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
🤗 হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের সবার ভালোবাসায় ভালো আছি।
সাদা গোলাপ ফুল
সাদা রঙের গোলাপ ফুল দেখতে একটু কমই দেখা যায় বেশিরভাগ সময় আমরা লাল গোলাপ ফুল লাগিয়ে থাকি তবে এই সাদা গোলাপ ফুলের সৌন্দর্য অনেক বেশি সবুজ পাতার মাঝে সাধারণের গোলাপ ফুল যা চারপাশের পরিবেশ তাকে দেখতে অনেক বেশি চমৎকার করে তোলে। আজকে আমার ফটোগ্রাফিতে আমি সাদা ফুলের সৌন্দর্য তুলে ধরেছি আপনার ফটোগ্রাফি গুলো দেখলে বুঝতে পারবেন যে সাদা গোলাপ ফুলের সৌন্দর্য টা অনেক বেশি এই গোলাপ ফুল গুলো বাগানের সৌন্দর্যটাকে অনেক বাড়িয়ে তুলেছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে সাদা রঙের ফুল গুলো দেখতে খুবই চমৎকার দেখাচ্ছিল।
গোলাপ ফুল নিয়ে কিছু কথা।
গোলাপ ফুল আমাদের সবারই পরিচিত একটি ফুল এই ফুলটি সৌন্দর্যের কারণে এই ফুলটি সারাদেশে অনেক জনপ্রিয়। গোলাপ ফুলের সৌন্দর্যের কাছে হার মেনে যাবে যে কোন ফুলের সৌন্দর্য কারণ গোলাপ ফুলের অনেকগুলো পাপড়ির মাঝখানে সুন্দর একটি কলি থাকে যা দেখতে অনেক আকর্ষণীয় দেখায়। এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না যে গোলাপ ফুলের মিষ্টি সুগন্ধ পছন্দ করে না কারণ গোলাপ ফুলের মিষ্টি সুগন্ধ সবাইকে মুগ্ধ করে তোলে।
বাহারি রঙের গোলাপ 🌹 ফুল।
গোলাপ ফুল এমন একটি ফুল যার অনেকগুলো রং রয়েছে প্রতিটা গোলাপ ফুলের মধ্যে আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে রংয়ের দিক দিয়ে যেমন অনেক রং রয়েছে তেমনি ফুলের অনেকগুলো জাত রয়েছে। এক একটি গোলাপ ফুল গাছে একেক রকমের গোলাপ ফুটে তবে গোলাপ ফুল যেমনই হোক না কেন এটি দেখতে বেশ সুন্দর হয়ে থাকে। বিশেষ করে কিছু কুল আকারে অনেক বড় হয়ে থাকে আবার এমনও আছে আকারে অনেক ছোট গোলাপ ফুল রয়েছে।
বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে গোলাপ ফুল গাছ লাগানো কতটা জরুরী।
আমাদের মধ্যে প্রায় সকালেই বাগানে গাছ লাগাতে পছন্দ করি কারণ একটি বাগানকে সুন্দর করে তোলার জন্য বিভিন্ন সুন্দর সুন্দর গাছের প্রয়োজন তার মধ্যে ফুল গাছটা আমরা একটু বেশি লাগিয়ে থাকি। বিভিন্ন রকমের ফুল গাছ একটি বাগানে লাগানো হয় তবে গোলাপ ফুল গাছ থাকতেই হবে সব ধরনের গোলাপ ফুল গাছ না লাগাতে পারলেও সাদা ,লাল ,হলুদ আরো কিছু রঙের গোলাপ ফুল লাগানো জরুরী কারণ গোলাপ ফুলের সৌন্দর্যের জন্য বাগানের সৌন্দর্যটা এমনিতেই বেড়ে যাবে। তাই আমি মনে করি যে একটি বাগানের সৌন্দর্যের জন্য বিভিন্ন ফুল গাছের সাথে কিছু গোলাপ ফল গাছ লাগানো প্রয়োজন এতে করে বাগানটা দেখতে যেমন সুন্দর হবে তেমনি চারপাশ মিষ্টি গন্ধে মেতে উঠবে।
সাদা গোলাপ নিয়ে শেষ কথা
সাদা গোলাপ আমার খুবই পছন্দের ফুল। এমনিতে লাল গোলাপও আমার ভালো লাগে তবে বাগানে সবুজের ফাঁকে সাদা গোলাপ দেখতে একটু বেশি সুন্দর দেখায়। এই সাদা ফুলগুলো আমার দেখে অনেক বেশি ভালো লাগলো তাই এ ফুলের ফটোগ্রাফি আমি করে ফেলি।
তো বন্ধুরা আজকে আমি আপনাদের সবার মাঝে আমার তোলা সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
গোলাপ ফুল এমন একটা ফুল যেন দেখলেই ছিঁড়তে ইচ্ছে করে এমন কেউ নেই যে গোলাপ ফুল ভালোবাসে না। গোলাপ ফুল বিভিন্ন রংয়ের হয় কিন্তু সাদা গোলাপটা ও ভীষণ ভালো লাগে। আমিও বাগানে সব রকম গাছ লাগাতে ভীষণ ভালোবাসি কিন্তু এতদিন পর্যন্ত গোলাপ গাছ লাগিয়ে উঠতে পারেনি। গোলাপ গাছ বহুবার লাগিয়েছি কিন্তু কোন গাছেই ফুল ধরে নি। তাই আর গোলাপ গাছ লাগাতে ভালো লাগেনা। ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন একটা বাড়িতে বিরাট একটা গোলাপ গাছে গোলাপ ফুল হত আর স্কুল থেকে ফেরার পথেই একটা করে গোলাপ ছিঁড়তে গেলেই বাড়ির লোকজন তারা করতো।। আপনার সাদা গোলাপের ফটোগ্রাফি দেখে সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেল।
আপনার কমেন্টটি পড়ে আমার বেশ ভালো লাগলো যে আপনিও আমার মত গোলাপফুল পছন্দ করেন। আসলেই গোলাপ ফুল বাগানের সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে তোলে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো আসলেই অনেক সুন্দর হয়েছে ৷ সাথে আপনার গোলাপ ফুলের সব বর্ণনা গুলো দারুন ভাবে উপাস্থাপন করেছেন ৷
যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
আমার করা গোলাপ ফুলের পোস্টটি আপনার ভালো লাগলো এটি জেনে আমি খুশি হলাম। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য আপনাদের মন্তব্য পেলে আমি আরো উৎসাহ পাই।
আপনার ধারণ করা সাদা গোলাপ ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে এবং এই ফুল গুলো দেখে আমি আনন্দিত অনুভব করতে পারছি। আপনি একথা একদম ঠিক বলেছেন বেশির ভাগ লাল গোলাপ ফুল আমরা দেখতে পাই বা রোপন করে থাকি তবে এখন সাদা গোলাপ হলো অনেক জায়গায় রোপন করা দেখা যায় আপনার ধারণ করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি সুন্দর ছিলো।