ডায়েরি গেম -২৯ মে -মজার মজার খাবার খাওয়ার মাধ্যমে পার করা সুন্দর একটি দিন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
এ সম্প্রদায়ের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমত ও আপনাদের সকলের ভালোবাসায় ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমার কাটানো একটি দিনের গল্প তুলে ধরলাম।

IMG_20250529_164211.jpg

সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির দিনে সকালটা একটু অন্যরকমই হয়ে থাকে তাই আর দেরি না করে নামাজ পড়ে চলে গেলাম সকালের নাস্তা তৈরি করার জন্য। বৃষ্টির কারণে চারপাশের পরিবেশটা অনেক ঠান্ডা ছিল তাই আমার পছন্দের পিঠা খোলাযা পিঠা তৈরি করব তার সাথে ছিল মুরগির মাংস ও ডিম ভাজি সবকিছু মিশিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে এটি আমার সবথেকে পছন্দের নাস্তা। নাস্তা তৈরি হলে সবাই একসাথে সকালের নাস্তা করি।
IMG_20250529_191447.jpg
নাস্তা শেষে যে যার কাজে চলে যায় আমিও চলে যাই আমার রান্নার কাজ করার জন্য আজকে রান্নায় আমি খুবই পছন্দের একটি খাবার কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক রান্না করবো এ রান্নাটা আমার খুবই ভালো লাগে। আজকে দুপুরে খাওয়ার জন্য আমি পুঁইশাক ও তার সাথে মুরগির মাংস রান্না করে ফেলি।

IMG_20250529_163906.jpg

রান্না শেষ হতে হতে প্রায় একটা বেজে যায় তাই আর দেরি না করে অপরিষ্কার থালা বাসন গুলো ধুয়ে আমি চলে যাই গোসল করার জন্য গোসল করে জোহরের নামাজ পড়ে সবাই একসাথে বসে দুপুরের খাবার খেয়ে ফেল।

IMG_20250529_164104.jpg

খাওয়া-দাওয়া শেষ হলে বিকেলে কিছুক্ষণ ঘুমায় ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ি কিছুক্ষণ পরে দেখি যে আমার ব্যবহার কিছু তালের ডাব নিয়ে আসে কচি কচি এই তালের ডাবগুলো খেতে বেশ মজা লাগে তাই কেটে সবাই একসাথে তালের ডাব খাই।

IMG_20250529_164039.jpg

সন্ধ্যা হয়ে গেলে হাঁস মুরগিগুলোকে খাওয়ার দিয়ে তাদের বাসায় ঢুকিয়ে ফেলি এরপর চলে যায় মাগরিবের নামাজ পড়ার জন্য নামাজ শেষ করে এসে সবার জন্য চা বানাই। চা বানানো হলে সবাইকে ডাক দিলে সবাই এসে চা ও বিস্কিট দিয়ে সুন্দর নাস্তা করে ফেলি।

IMG_20250529_163959.jpg

আজকে রাতের খাবারটা একটু ভিন্নভাবে খাওয়া হবে এই জন্য আমি মুরগির মাংস নামিয়ে রাখি। রাতে খাওয়ার জন্য আমরা কিছু মুরগির মাংসের সাথে চিনিগুড়া চাল মিশিয়ে একটি খিচুড়ি রান্না করেনি অন্যদিকে কিছু মুরগির মাংসকে আমরা লাল লাল করে বেছে নিয়ে এতে করে দুইটি একসাথে রাতের খাবার হিসেবে অনেক ভালো লাগলো । রান্নাটা তৈরি করে খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় রাত এগারোটা বেজে যায় এরপর যে যার রুমে চলে যায় ঘুমানোর জন্য ।
IMG_20250529_164211.jpg

তো বন্ধুরা আজকে আমার দিনটি এ পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

আজকের জন্য বিদায়। Allah Hafez

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64107.99
ETH 1859.67
USDT 1.00
SBD 0.39