আমলকীর নানান ঔষধি গুনাগুন:

in Incredible India3 years ago
হ্যালো বন্ধুরা

tree-7602172_640.jpg

Source

আমলকির অনেক ঔষধি গুণ রয়েছে। ফল এবং পাতা উভয়ই ঔষধে ব্যবহৃত হয়। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। পুষ্টিবিদদের মতে, আমলকিতে পেয়ারা এবং কাগজী লেবুর চেয়ে যথাক্রমে ৩ গুণ এবং ১০ গুণ বেশি ভিটামিন সি রয়েছে। আমলকি খেলে মুখে রুচি বাড়ে। স্কার্ভি বা দাঁতের ব্যথা সারাতে টাটকা আমলকি ফলের কোনো মিল নেই।

amla-5787456_640.jpg

Source

পেট ব্যথা, সর্দি, কাশি এবং রক্তশূন্যতার জন্যও এটি খুবই উপকারী। আমলকি লিভার ও জন্ডিস রোগে উপকারী বলে মনে করা হয়। ছোটবেলায় সোনা কবিরাজ নামে একজন কবিরাজ নিয়মিত আমাদের গ্রামে তার নিজের তৈরি ভেষজ ঔষধ বিক্রি করতে আসতো। তার অন্যতম ঔষধ ছিল এই ত্রিফলা।আমলকী, হরিতকী আর বহেরা এই তিনটিকে একত্রে ত্রিফলা বলা হয়ে থাকে।আগে আমার গ্রামে একই বাড়িতে হরিতকি গাছ (২ টি),বহেরা গাছ(১টি) ছিল।গাছগুলোতে প্রচুর হরিতকী ও বহেরা হতো।আমার স্পষ্ট মনে আছে গাছের তলায় পড়া হরিতকী খেতাম,আর জল খেতাম।জল তখন ভিষণ মিষ্টি লাগত!!যাইহোক এই ত্রিফলা রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে শরবত হিসেবে ছেঁকে খেলে পেটের অসুখ সেরে যায়। বিভিন্ন হেয়ার টনিক,তেল তৈরিতে আমলকি ব্যবহৃত হয়। প্রতিদিন কাঁচা আমলকি বেটে রস চুলে লাগিয়ে দুই থেকে তিন ঘণ্টা রেখে দিলে চুলের গোড়া শক্ত হয়ে যাবে, চুল পড়া বন্ধ হবে ও চুল পাকা ও বন্ধ হয়ে যাবে।

indian-gooseberry-2758949_640.jpg

Source

ঔষধি গুণ:

আমলকি শরীরের স্নায়ুবিক কার্যক্রম ভালো রাখে। এটি বমি বমি ভাব দূর করতে সাহায্য করে। দীর্ঘমেয়াদি কাশি ও সর্দি থেকে মুক্তি পেতে আমলকির নির্যাস উপকারী। ভিটামিন সি সমৃদ্ধ আমলকি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। বিভিন্ন রোগ নিরাময়ের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে আমলকি। আমলকির নির্যাস এখন আয়ুর্বেদিক ওষুধেও এর ঔষধি গুণের জন্য ব্যবহার করা হচ্ছে।

tree-7640364_640.jpg

Source

আমলকী খাওয়ার উপকারিতা:

আমলকী যেহেতু ভিটামিন সি সমৃদ্ধ তাই এটাতে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে কাজ করে। আমাদের অল্প বয়সে বুড়িয়ে যাওয়ার অন্যতম কারন এই ফ্রি র‌্যাডিক্যালের।

ত্বক ও চুলের স্বাস্থ্যে আমলকীর ভূমিকা অপরিসীম। আমলকী খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে।এছাড়া আমলকি আমাদের হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায় যার ফলে বদ হজম সহজেই হয়না।

emblic-4346562_640.jpg

Source

আমলকী আমাদের লিভার ফাংশনের কার্যকারিতা বৃদ্ধি করে।এটা আমাদের ব্রেনের কোষগুলোকে উজ্জীবিত রাখে। যাদের ডায়বেটিস সংক্রান্ত রোগ রয়েছে তারা এই আমলকী খেলে উপকার পাবেন।রক্তে খারাপ কোলেস্টেরল কমাতেও আমলকী সাহায্য করে।

শরীরের অপ্রয়োজনীয় চর্বি ঝরাতে সাহায্য করে। আমলকির রস ব্রঙ্কাইটিস ও হাঁপানির জন্য উপকারী।খাওয়ার আগে সামান্য মধু ও মাখনের সঙ্গে আমলকি গুঁড়ো মিশিয়ে নিতে পারেন।আমলকী ক্ষুধামন্দা কমাতে সাহায্য করে।এছাড়াও এর আরও নানাবিধ উপকারীতা রয়েছে।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।

ধন্যবাদ
Sort:  
 3 years ago 

শীতের সময় প্রচুর আমলকী বাজারে পাওয়া যায়। তবে আমলকী ফলটা আমি বেশ পছন্দ করি এই ফলটা খেয়ে যদি পরে পানি পান করি তাহলে মুখটা একদম মিষ্টিতে ভরে যায় খুব ভালো লাগে। তবে আমলকিতে পুষ্টিগুণ আছে যে আমার তেমন কোন একটা ধারণা ছিল না। তবে আজ আপনার পোস্টটি পরিদর্শন করে বুঝতে পারলাম আমলকি ঔষধের গুনটা

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমলকী ঔষধি সম্পর্কে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন থ্যাঙ্ক ইউ।

 3 years ago 

আমলকীর এত ঔষধি গুনাগুন সম্বন্ধে আমার জানা ছিল না। আমি শুধু জানতাম আমলকী খেলে আমাদের লিভার ঠিক থাকে আর আর ভিটামিন সি সমৃদ্ধ আমলকী অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর।

আমলকী যে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে বা শরীরের অতিরিক্ত চর্বি কমায়, এমনকি ব্রংকাইটিস এবং হাঁপানি রোগের জন্য উপকারী, এই ব্যাপারে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না।

আমলকী খাওয়ার উপকারিতা সম্বন্ধে এত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমলকি অনেক সুন্দর একটি ফল এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু আমলকি সম্পর্কে আমার কোন ধারণা ছিলো না যে তার এতো ঔষধি গুণ আছে। কিন্তু আজকের আপনার পোস্টে পরিদর্শন করে আমলকি ঔষধি গুণ সম্পর্কে জানতে পারলাম। যা জেনে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল ভালো এবং সুস্থ থাকবেন এবং আপনার আরও গুরুত্বপূর্ণ পোষ্টের জন্য অপেক্ষায় রইলাম।

 3 years ago 

শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায়। আর অমলকির মধ্যে এত পুষ্টিগুণ রয়েছে সেটা আমার জানা ছিল না। আমি যতটুকু জানতাম যে আমলকি খেলে আমাদের রুচি ভালো থাকে। আমলকির আচার তৈরি করা যায়। এবং আমলকির তেল রয়েছে যেটা বাজারে পাওয়া যায়।

আজকে আপনার পোস্ট পড়ে, আমলকি খাওয়ার উপকারিতা এবং অমলকি পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত অনেক কিছুই জানতে পারলাম। উপকারী একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য, ধন্যবাদ।

আমলকি সম্পর্কিত বিভিন্ন বৈজ্ঞানিক চিকিৎসা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এর জন্য প্রথম আপনাকে ধন্যবাদ জানাতে চাই।

আমলকিতে সত্যিই অন্যান্য ভিটামিন অপেক্ষা প্রায় লেবু অপেক্ষা তিনগুণ থেকে ১০ গুন ভিটামিন রয়েছে এটা সত্য।

তবে ত্রিফলা আমাদের শরীরের জন্য খুবই কার্যকরী এবং এটি আমি নিজের সেবন করি এবং বেশ ভালো ফল পাই। মূলত পেটের যেকোনো পিড়াজনিত সমস্যা দূর করতে এই ত্রিফলা খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ত্রিফলা আমলকি সম্পর্কিত হেলথ বিষয়ক টিপস আমাদের মাঝে নিয়ে আসার জন্য।

আমলকিতে ঔষুধি গুনাগুন ও ভরা এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি ও রয়েছে ৷ আমলকির গাছ খুবই কম দেখা যায় ছোট বেলায় আমলকি গাছ থেকে পেড়ে খুবই খেতাম কিন্তু বেশী টকের জন্য বেশী করে খেতে পারি না ৷ আপনি বেশ সুন্দর ভাবে আমলকির ঔষুধি গুনাগুন এবং উপকারিতা সম্পর্কে তুলে ধরেছেন যেগুলো পড়ে অনেক কিছুই জানতে পারলাম ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Loading...

আমি আমলকী খেতে অনেক পছন্দ করি কিন্তু এর যে এতো উপকারিতা আছে তা আমার অজানা ছিলো।আমি আমলকী শুধু মুখে দিয়ে চাবিয়ে খেতাম আর খাওয়ার পরে অনেক পরিমাণে পানি পান করতাম আর পানি খাওয়ার কারণ হলো আমলকি খাওয়ার পরে পানিটা অনেক মিষ্টি লাগে। আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 3 years ago 

আমলকি যে পুষ্টিগুণে ভরপুর এটা আমরা কমবেশি সবাই জানি। আসলে যে খাবারটি যত বেশি পুষ্টিগুণ সম্পন্ন সে খাবারটি খেতে ততটা ভালো হয় না। আমলকিটাও তেমন মুখে দেওয়ার সাথে সাথে টক ও কষে মুখ ভরে যায়।কিন্তু খাওয়ার পরে একটা মিষ্টি অনুভূতি আসে।

আমলকির অনেক পুষ্টিগুণ ও তথ্য আপনি বর্ণনা করলেন। আপনার লেখায় এ সম্পর্কে বিশদভাবে আজকে জানলাম। পড়ে খুব ভালো লাগলো।

 3 years ago 

আমলকী ফলের এত গুনাগুন আমি আগে জানতাম না,, আমি এি প্লাটফর্মে এসে আমার অজানা অনেক কিছু আস্তে আস্তে জানতে পারছি,, আপনি আমলকী নিয়ে সুন্দর একটা পোস্ট করেছেন যা অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64568.68
ETH 1677.08
USDT 1.00
SBD 0.42