"অনেক দিন পর কলেজে"
স্কুল জীবন ও কলেজ জীবন দুটি একদম ভিন্ন,, স্কুলে থাকাকালীন একটি নির্দিষ্ট নিয়ম নীতি থাকে যা কিনা কলেজ জীবনে একদম থাকেনা। যখন স্কুলে পড়তাম প্রতিদিন স্কুলে যেতে হবে ক্লাস করতে হবে,, বাসায় এসে পড়তে হবে, সব সময় মাথার মধ্যে ঘুরপাক খেত। আর কলেজে জীবনে এরকম কোন কিছুই থাকে না। সবকিছু নিজের উপর দায়বদ্ধ থাকে মন চাইলে কলেজ যাওয়া না চলে নাই কেউ কিছু বলবে না। আর স্কুলে একদিন না গেলে স্যারকে কৈফত দিতে হতো অনেক সময় জরিমানা।
মূলত কলেজে ফাইনাল ইয়ারের টেস্ট পরীক্ষা চলতেছে আর সেই জন্যই কলেজ যাওয়া। কিছু সংখ্যক স্টুডেন্ট ছাড়া বেশিরভাগ ছাত্রছাত্রী নেই। সবাই শুধু ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্যই প্রস্তুতি নেয় টেস্ট বা ইনকোর্স পরীক্ষা দেয় না বললেই চলে। আমিও নিয়মিত দেই না, একটা ফ্রেন্ড বলতে ছিল কলেজে যাবে আর একটা প্রয়োজন আছে তাই ভাবলাম যেয়ে পরীক্ষা দিয়ে আসি আর তার প্রয়োজনটাও সেরে আসি।।
কলেজ যেয়ে দেখি ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়ে গেছে যদিও নির্দিষ্ট সময় থাকে কিন্তু অনেকেই দেরি করে যায়। আর পরীক্ষা দেওয়ার সময় হচ্ছে 4 ঘন্টা কিন্তু প্রতিটি স্টুডেন্ট ১৫ থেকে ২০ মিনিট পরীক্ষা দিয়েই বেরিয়ে পড়ে। বলা যেতে পারে শুধুমাত্র সিগনেচারটা দিয়েই বেরিয়ে যায় আমিও এর ব্যতিক্রম নই। পরে আমরা পরীক্ষাটা দিয়ে বাইরে বের হই আর কিছু সময় সবাই মিলে গল্প করতে থাকি।।
অনেকদিন পর সবার সাথে দেখা বেশ ভালো লাগতেছিল।। পরে আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে একটা জায়গায় যাই আর সেখানে বসে থেকে সবাই গল্প করতে থাকি।। আর আমরা এবার ফাইনাল ইয়ারে তাই সবাই সিদ্ধান্ত নিছিলাম যে কলেজ থেকে পিকনিকে যাব যেহেতু এটাই শেষ বছর তাই ভালো হবে পিকনিকের আয়োজন করব।
স্কুল জীবন বলুন আর কলেজ জীবন প্রতিটি জায়গায় কারো না কারো বেস্ট বন্ধু থাকে আর আমারও দুইটা বেস্ট বন্ধু আছে। তাদের সাথে প্রতিদিনই প্রায় যোগাযোগ হয়, যদিও দেখা খুব কম হয়। অনেকদিন পর সেই দুইটা বন্ধুর সাথে দেখা তাই তাদের সাথে অনেক সময় কথা বলি,, এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে তাদের সাথে কথা বলা হয়।।
প্রতিটি মানুষের জীবনে এমন কিছু বন্ধু থাকে যাদের সাথে জীবনের যেকোনো কথায় মন খুলে বলা যায়। যে কথাগুলো আমরা চাইলেও আমাদের পরিবার বা আত্মীয়স্বজনের সাথে শেয়ার করতে পারিনা। এই জায়গা থেকে প্রতিটি মানুষের জীবনে বন্ধুর ভূমিকা অনেক বেশি। আমরা পৃথিবীতে যত মানুষ দেখি না কেন,, প্রতিটি মানুষের মধ্যে কোন না কোন কষ্ট লুকিয়ে থাকে যে কষ্টগুলো শেয়ার করার কোন মানুষ পায় না কিন্তু যদি জীবনে ভালো বন্ধু থাকে তাহলে আমরা তাদের সাথে শেয়ার করতে পারি।।
যাইহোক অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা করে অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।
কলেজ জীবনের স্মৃতিগুলো সত্যিই অনন্য! স্কুলের বাঁধাধরা নিয়ম থেকে বেরিয়ে স্বাধীনতার স্বাদ পেলেও, বন্ধুদের সঙ্গে কাটানো সময়ই সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে।
অনেকদিন পর কলেজে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, গল্প করা এগুলোই তো একসময় মধুর স্মৃতি হয়ে থাকে। শেষ বর্ষের পিকনিকের পরিকল্পনাটাও বেশ দারুণ মনে হলো, আশা করি আপনাদের সময়টা চমৎকার কাটবে।
বন্ধুত্বের এই সুন্দর মুহূর্তগুলো জীবনের সেরা সম্পদ। দারুণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।শুভকামনা রইল।
Thank you so much @vivigibelis sir
জীবনে বন্ধুদের ভূমিকা অনেক বেশি তাই বন্ধুরা কাছে থাকলে অনেক বেশি আনন্দ লাগে ।। অনেকদিন পর কলেজে সবার সাথে দেখা করে অনেক বেশি ভালো লেগেছে ।। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।
যেহেতু পড়াশোনা করার অবস্থায় রয়েছেন তাই আপনি আপনার বন্ধুদের সাথে সময় ও কাটাতে পারেন অনেকদিন পরেই কলেজে গিয়েছেন এবং আপনাদের পরীক্ষা শুরু হয়ে গেছে দোয়া করি আপনি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে ভালো একটা চাকরি করুন আর বাবা মায়ের মুখ উজ্জ্বল করুন।
আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রেই ভালো কোন বন্ধু অবশ্যই থাকে সেটা স্কুল জীবনে হোক কিংবা কলেজ জীবনে কিংবা আপনার চাকরি করার ক্ষেত্রে একজন বেস্ট তো অবশ্যই থাকবে যে কিনা আপনার জীবনটাকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অসংখ্য ধন্যবাদ কলেজে গিয়ে নিজের বন্ধুদের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
এখন টেস্ট পরীক্ষা চলছে আর ফাইনাল পরীক্ষার বেশি কিছুদিন দেরি আছে।। তবে ভালো লাগলো আপনার মন্তব্য করে।। আপনার জন্য দোয়া করি সব সময় ভালো থাকবে সুস্থ থাকবেন।।
টেস্ট পরীক্ষাও কিন্তু খুবই মূল্যবান একটা পরীক্ষা আপনি এখানে সঠিকভাবে যদি পড়াশোনার মাধ্যমে উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু আপনি ফাইনাল পরীক্ষাতে ভালো কিছু আশা করতে পারেন তাই অনুরোধ করবো সময় নিয়ে নিজের পড়াশোনা প্রতি গুরুত্ব দেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য ভালো থাকবেন।
এটা ঠিক কথা স্কুল লাইফে স্কুল কামাই করলে পরের দিন স্যার বা দিদি মণিদের নানান করে কৈফিয়ত দিতে হতো। আর না হলে গার্জেন কল। তবে কলেজ লাইফে অনেক সুবিধা রয়েছে। ইচ্ছামত কলেজে যাওয়া আসা যায়। বন্ধুদের সাথে ইচ্ছামতো সময় কাটানো যায়। তবে মানুষের জীবনে প্রত্যেক জায়গাতেই কোনো না কোনো বন্ধু জুটেই যায়। তবে স্কুল লাইফ কিংবা কলেজ লাইফে বেস্ট ফ্রেন্ড তো থাকে। অনেকদিন পর কলেজে গিয়ে বন্ধুদের সাথে দেখা করে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একদম দিদি কলেজ লাইফে একদম স্বাধীন তারপরও স্কুল জীবনের মত ভালোলাগা কলেজ জীবনে নেই।। অনেকদিন পর কলেজে সবার সাথে দেখা করে অনেক বেশি ভালো লাগতেছিল।। আর হ্যাঁ বাসা থেকে কলেজ একটু বেশি দূরে সে জন্য আরো যাওয়া হয় না ।।
আপনার কলেজ জীবনের অভিজ্ঞতা ও বন্ধুদের সঙ্গে কাটানো সময় সত্যিই চমৎকার! কলেজ জীবনের স্বাধীনতা, স্কুলের নিয়মকানুন থেকে মুক্তি পাওয়ার অনুভূতি, এবং বন্ধুদের সঙ্গে আবার দেখা হওয়া-সব কিছুই এক দুর্দান্ত অনুভূতি। বিশেষ করে শেষ বছর হওয়া, পিকনিকের পরিকল্পনা, এবং বন্ধুদের সাথে একত্রে সময় কাটানোর সিদ্ধান্তগুলো এক অসাধারণ স্মৃতি হয়ে থাকবে আমি মনে করি। এত সুন্দর একটি বিষয়বস্তু আমাদের সাথে শেয়ার করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
এর আগেও আমরা পিকনিক করেছিলাম,, আর এ বছরও করার পরিকল্পনা করা হচ্ছে জানিনা করতে পারবো কিনা।। সত্যি বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো খুবই চমৎকার হয়।। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।