সবুজ ঘাসের আবরণ

in Incredible India3 years ago

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে আসলাম হয়তো আপনাদের অনেক ভালো লাগবে।

আজকে আমি আর আমার বন্ধু বিকাল বেলা ঘুরতেছিলাম হঠাৎ এক জায়গায় দেখি মাঠে অনেক সবুজ ঘাসের আবরণ এবং তার সাথে রয়েছে অনেক সাদা ফুল ।

আমি সেই ফুলের নামটা জানি না তবে ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিলো । আমি ঘাস ফুল এর মাঝে ছবি তোলার জন্য ছুটে যাই কিন্তু অনেক মানুষ ছিলো যার কারনে আমি একটু লাজুক হয়ে পরেছিলাম। যাই হোক মনে মনে আবার ভাবলাম এতো সুন্দর জায়গা যদি ছবিই না তুলতে পারি তাহলে পরে আফসোস করতে হবে।

IMG20230501123939~2.jpg

হ্যা এটা অবশ্য ঠিক কথা যে আমরা যখন কথাও যাই বা ছবি তুলতে চাই পরে সেটা যদি কোনো কারনে ছবি না তুলতে পারি তাহলে মনে হয় যে মিস্টেক হয়ে গেলো রে । ছবি টা তুললে কতোই না ভালো হতো এমন টা মনে হয় এটা সবার হয় কিনা সঠিক জানি না । আপনারাই সেটা ভালোভাবে বলতে পারবেন আমার তো মনে হয় যে আমি যেটা বললাম আপনাদেরই একই হয়।

IMG20230501123735.jpg

তাই আমি কিছু না দেখেই বন্ধু কে নিয়ে চলে গেলাম সেখানে ছবি তুলার জন্য। আমি কয়েকটা ছবি তুলেছি আমার ও আমার বন্ধুর সে তো ছবি তুলতে চাইলো না পরে আমি বললাম যে তুলে নে নাহলে পরে আফসোস করবি। তাই সে ছবি তুলার জন্য প্রস্তুত হয়ে গেলো এবং কয়েকটি সুন্দর করে ছবি তুলে দিলাম।

IMG20230501124601~2.jpg

আর হ্যা এইযে সবুজ ঘাসের ফুল গুলো রয়েছে এইগুলোর যদি আপনরা নাম জেনে থাকেন তাহলে জানাবেন। আপনাদের কাছ থেকে আমার ও বিষয় টা জানা হয়ে যাবে। আসলে আমি যেটা জানি যে সবুজ রং টা ক্যামেরা তে ফুটে উঠে মনে হয় ভালো ভাবে । তার জন্য হয়তো ছবি গুলো সুন্দর ভাবে উঠেছে।

ছবি গুলো তো আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর একটা কথা যে আমি আপনাদের সাপোর্ট এর কারনে আমি এই প্লাটফর্মে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমি আরো চেস্টা চালিয়ে যাবো আপনারা আমার জন্য দোআ করবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

TQ.png

DeviceName
AndroidRealme 7i
Camera64MP Quad camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@sabbir-raj
Sort:  
 3 years ago 

ভাই আপনার মাঝে দারুণ ক্রিয়েটিভিটি আছে ফটোগ্রাফি করার। এভাবে আমাদের মাঝে প্রতিদিন নতুন কিছু উপহার দিবেন এই প্রত্যয় ব্যক্ত করছি। ধন্যবাদ ভাই আপনাকে অনেক।

 3 years ago 

চেষ্টা করবো ভাইয়া ধন্যবাদ

 3 years ago 

আসলে আমরা চার-পাশটা ঘুরে বেড়ালে দেখতে পাই,,, নানা ধরনের ফুল! হয়তো বা আমরা কখনো,,, সেই সৌন্দর্য উপভোগ করি! আবার কখনো উপভোগ করি না।

প্রকৃতি কিন্তু প্রত্যেকটা বছর,,, প্রত্যেকটা দিন তার রুপ পরিবর্তন করে,,, তার রুপ পরিবর্তন করার সাথে সাথে! সে আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর জিনিস,,, উপহার হিসেবে নিয়ে আসে।

আপনি দেখলাম আজকে প্রকৃতির সাথে নিজেকে অনেকটা মিশিয়ে নিয়েছেন! যেভাবে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন! মনে হচ্ছে,,,আজকের দিনটা আপনার অনেক ভালো কেটেছে! যদিও আপনার মত আমিও,, এই ঘাসফুল গুলোর নাম জানিনা। তবে ফুল গুলো দেখে অসাধারণ লাগছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট,,,, এবং আনন্দঘন মুহূর্তের কিছু ফটোগ্রাফি। আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, ভালো থাকবেন।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 61537.48
ETH 1696.34
USDT 1.00
SBD 0.38