স্যারদের কিছু উপহার দিলাম
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের কাছের নতুন গল্প শেয়ার করব।
আমাদের কলেজের ইতিমধ্যেই বিদায় অনুষ্ঠান হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ডিপার্টমেন্টের স্যারদের কিছু উপহার দিতে চেয়েছিলাম কিন্তু সেই সময় আমাকে উপহার দেওয়া হয়নি। তাই আজ আমরা স্যারদের কিছু উপহার দিয়েছি। আমরা কিছুদিন আগে থেকেই এই পরিকল্পনা করে এসেছি যে আমরা স্যারদের কিছু উপহার অবশ্যই দিব কারণ স্যার আমাদের কোন না কোন ক্ষেত্রে অনেক ভাবে সাহায্য সহযোগিতা করে এসেছেন।
চার বছর ধরে আমরা এই তিন স্যারের সাথে থেকেছি কোন না কোন সমস্যা হইলে তিন চার আমাদের সাহায্য সহযোগিতা করেছেন। আমরা তিন স্যারকে অনেক ভালোবাসি পড়াশোনার ক্ষেত্রে এবং বিভিন্ন কাজে আমরা স্যারদের সহযোগিতা পেয়েছি। স্যারেরাও আমাদের সাথে খুব সুন্দর ভাবে ভালো আচরণ করেছে বন্ধুর মত আমাদের দেখেছে। শেষ সময় এসে হয়তো আমরা স্যারদের সাথে তেমনভাবে আর দেখা সাক্ষাত করতে পারবো না।
যার কারণে আমরা আজ স্যারদের কাছ থেকে শেষ বিদায় টুকু নিয়ে এসেছি। আসলে যে উপহার দিতে চেয়েছিলাম আগে থেকে যে পরিকল্পনা ছিল আমাদের সেই পরিকল্পনা করতে করতে স্যারদের কি উপহার দিব এইটা খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু আমরা লক্ষ্য করে দেখেছি যে তিন স্যারের হাতে ঘড়ি নেই তাই আমরা ঠিক করলাম যে তিন স্যারের হাতে অবশ্যই আমরা একটা করে ঘড়ি উপহার দিব। এরপর আমরা সকলে কিছু টাকা তুলে একটা করে তিনটা ঘড়ি কিনে ফেললাম।
তারপর আমাদের ডিপার্টমেন্ট হেড তাকে আমরা একটি কলম এবং খাতা রাখা বক্স কিনলাম দেখতে খুবই সুন্দর ছিল। তারপর তিনটা স্পেশাল কলম কিনলাম স্যারদের জন্য দেখতে অনেক ভালই ছিল। আমরা যে স্যারদের এই উপহারগুলো দিব সেই কথাটা স্যার জানতো না। জানলে হয়তো সারপ্রাইজটা আর সারপ্রাইজ থাকত না। তাই আমরা সকলে ঠিক করে নিয়েছি যে আমরা সবাই টাকা তুলে অবশ্যই তিন স্যারের জন্য আমরা উপহার কিনব তাই আমরা তিনজন বন্ধু মিলে এই দায়িত্বটা নিয়েছে যে আমরা তিনজনে উপহার কিনতে যাব।
উপহার কিনা শেষে আমরা উপহারগুলো সুন্দর করে পেপার দিয়ে মুড়িয়ে নিয়ে এসেছি যাতে দেখতে আরো সুন্দর লাগে। তারপর যখন আমরা সকলেই কলেজে যাই পরের দিন সেখানে গিয়ে স্যারদের সাথে কথা বললাম ভালো-মন্দ তারপর স্যারদের বললাম যে স্যার আপনারা কখন ফ্রি হবেন তারপরও যে তোমরা দুপুরে আসো। আমরা সময়মতো দুপুরে গিয়ে স্যারদের বললাম যে স্যার আপনারা একটু কষ্ট করে আসুন এদের সাথে কিছু কথা রয়েছে।
তারপর তিন স্যার আমাদের সকলের কথা শুনে চলে এলো একটি ক্লাস রুমে তারপর সেখানে স্যারেরা আমাদের কিছু বক্তব্য দিল। অবশ্যই এটাই বলল যে তোমরা যেখানে যাচ্ছ ভালোভাবে থেকো এবং মন দিয়ে পড়াশোনা করবা। আরো অনেক কিছু কথা বলল আমাদের সকলেরই সেই সব কথা অনেক ভালো লেগেছে যেহেতু আমরা সকলেই এখান থেকে নতুন জায়গায় স্থান গ্রহণ করব তো সেই ক্ষেত্রে আমাদের জ্ঞান অর্জনের জন্য স্যারের কাছ থেকে অবশ্যই দরকার।
তারপর আমি উঠে ইন স্যারকে বললাম যে স্যার আমরা আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছে যেহেতু আমরা কলেজ থেকে চলে যাচ্ছি আপনাদের কিছু দেওয়া হয়নি তো দয়া করে আমাদের এই উপহারটি আপনারা গ্রহণ করুন। তিন স্যার উনি খুশি হলেন এবং বললেন তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই উপহারটি দেওয়ার জন্য কিন্তু এই উপহার না দিলেও পারতে। তখন আমরা সকলেই বললাম না স্যার টা কেমন কথা যেহেতু আপনাদের সাথে আর আমাদের তেমনভাবে দেখা-সাক্ষাৎ হবে না হয়তো ফোনে কথা হবে মাঝে মাঝে অবশ্যই দেখা সাক্ষাৎ হবে।
যেহেতু চলেই যাচ্ছে আপনাদের কিছু উপহার না দিয়ে যাওয়াটা আমাদের একদমই উচিত হবে না। এ বলে আমরা স্যারদের কাছে থেকে বিদায় নিয়ে চলে আসলাম।
আশা করি আমার এই গল্পটি আপনাদের সবারই ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই।
| Device | Name |
|---|---|
| Android | Realme 7i |
| Camera | 64MP Quad camera |
| Location | Bogura, Bangladesh 🇧🇩 |
| Short by | @sabbir-raj |
আপনার আজকের উপহার দেয়ার পোস্ট পড়তে গিয়ে,, আমরা যখন স্কুল থেকে বিদায় নিয়ে চলে এসেছিলাম তখন আমরাও আমাদের স্যারদের কে কিছু উপহার দিয়েছিলাম। সেই দৃশ্যের কথা মনে পড়ে গেল।
আসলে আমাদের শিক্ষকরা সব সময় আমাদের জন্য দোয়া করে। এবং তারা বলে তোমরা যেখানে যাচ্ছ সব সময় ভালো থেকো সুস্থ থেকো। নিজেদের পড়ালেখাটা কমপ্লিট করে,,, ভালো একটা চাকরি করো। এটাই তাদের কাছে আমরা সব সময় দোয়া পেয়ে থাকে।
আপনারা তিনজন স্যার কে অনেক বেশী সুন্দরভাবে উপহার দিয়েছেন। যেটা দেখে অনেক বেশি ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে,, স্যারদের উপহার দেয়ার বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি পড়ার জন্য