কৃষিকাজে সেচের প্রয়োজনীয়তা:

in Incredible India3 years ago (edited)
প্রিয় স্টিমিয়ান

আসা করি সবাই ভালো আছেন।আজ আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো বাংলাদেশে কৃষিকাজে সেচের প্রয়োজনীয়তা:
pexels-photo-4913526.jpeg
source

মাটি, সূর্যালোক ও পানি ছাড়া উদ্ভিদের অঙ্কুরোদগম ও ক্রমবৃদ্ধি সম্ভব নয়। উদ্ভিদের জীবনের জন্য পানি অপরিহার্য। কাজেই কোনো কৃষিক্ষেত্রে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় আদ্রতার অভাব দেখা দিলেই সেখানে সেচের প্রয়োজনীয়তা দেখা যায়। বাংলাদেশের অপর নাম সোনার বাংলা। উর্বরতায় অতুলনীয় এ দেশ। এর মোট ক্ষেত্রফল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাচশত সত্তর হাজার বর্গকিলোমিটার। এতে আবাসযোগ্য জমির পরিমাণ একশত সাতানব্বই মিলিয়ন হেক্টরস।

এ আবাদযোগ্য জমির সাধারণ ফলনে এর অধিবাসীদের দু' বেলা অন্ন যোগাতে সক্ষম নয়। তদুপরি বিভিন্ন বৎসরের খবার প্রভাবে স্বাভাবিক ফলনেও ব্যাঘাত ঘটায়। তাই প্রতি মৌসুমে অধিক ফসল ফলানোর জন্য সেচের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

pexels-photo-5531380.jpeg
source

বাংলাদেশ মৌসুমি অঞ্চলের আওতাধীন। এখানে বৃষ্টিপাতও মোটামুটি কম হয় না। তবে বৃষ্টিপাতের অনিশ্চয়তা, ফসলের চাহিদানুপাতে সময় উপযোগী বৃষ্টিপাত না হওয়ায় ফসলের ক্রমবৃদ্ধিতে ব্যাঘাত ঘটে। তাই শুধুমাত্র বৃষ্টিপাতের উপর নির্ভর করে উন্নতমানের ফসল ফলানো সম্ভব হয় না। ফলত উন্নতমানের ফসল উৎপাদনের জন্য সেচের প্রয়োজনীয়তা সর্বজনস্বীকৃত।

বাংলাদেশ বিশ্বের অন্যতম কৃষিনির্ভর দেশ। জনসংখ্যার চাপে জাতীয় অর্থনীতি বিপর্যয়ের সম্মুখীন। তদুপরি জনসংখ্যার বৃহত্তর অংশ কৃষির উপর নির্ভরশীল। এমতাবস্থায় জাতীয় খাদ্যঘাটতি পূরণের জন্য অধিক ফসল উৎপাদন অত্যাবশ্যক। কাজেই এ দেশে নেডের প্রয়োজনীয়তা অপরিসীম ।

যদিও এ দেশে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু বর্ষা মৌসুমেই মোট বৃষ্টিপাতের আশি শতাংশ ভাগ বৃষ্টিপাত হয়ে থাকে। ফলত এ সময়, বন্যার প্রকোপ দেখা দেয় এবং কসলহানি ঘটে। তাই শুষ্ক ঋতুগুলোতে অধিক ফসল উৎপাদনের জন্য সেচের বিকল্প থাকে না। এদেশের উপর দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক নদীতে উজানে বাঁধ দেয়ায় শুষ্ক ঋতুতে নদীগুলোর অববাহিকা অঞ্চলে মরু প্রক্রিয়া দেখা দেয়, ফলে উক্ত অঞ্চলগুলোতে ফসল উৎপাদনের জন্য সেচের প্রয়োজনীয়তা ভাষায় প্রকাশের অবকাশ রাখে না।

pexels-photo-14035912.jpeg
source

এমতাবস্থায় উপরোক্ত বিষয়াদি বিবেচনা করলে স্পষ্টত দেখা যায় যে, নিম্নে উদ্ধৃত উদ্দেশ্যাদির সফল বাস্তবায়নের জন্য বাংলাদেশে সেচের প্রয়োজন:

  • উদ্ভিদের অঙ্কুরোদগম ও ক্রমবৃদ্ধির নিমিত্তে জমিকে আর্দ্র রাখা।

  • বৃষ্টিপাতের পরিমাণ চাহিদানুপাতে না হলে ফসলের পানির চাহিদা পূরণ করা।

  • বৃষ্টিপাত সময়মতো না হলে ফসলের প্রয়োজনের সময়ে পানি সরবরাহ করা।

  • খরা ও অনাবৃষ্টির হাত থেকে ফসলকে বাঁচিয়ে রাখা।

  • জমির লবণাক্ততা দূর করা।

  • মাটিকে ঠাণ্ডা ও আবহাওয়াকে ফসল ফলনের অনুকূলে।

  • উঁচু এলাকায় অর্থকরী ফসল উৎপাদন করা।

  • অপেক্ষাকৃত অনুর্বর জমিতে শস্য উৎপাদন।

  • মাটিতে উদ্ভিদের খাদ্যকে দ্রবীভূত অবস্থায় রাখা।

  • জমির উর্বরতা বৃদ্ধি করা।

  • জমি কর্ষণ ও বীজ বপনের উপযোগী করা।

  • একই জমিতে তিনটি ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন।

  • নদীর উজানে পানি আটকিয়ে রাখার ফলে সৃষ্ট কুফল হতে ভাটির অঞ্চলে মরু প্রক্রিয়া রোধ করা। (ভারত কর্তৃক বিভিন্ন নদীতে বাঁধের ফলে সৃষ্ট অবস্থা-ফারাক্কার বিরূপ প্রতিক্রিয়া)

  • ফসল উৎপাদনের হার বৃদ্ধি করা।

  • কৃষককে অনাবৃষ্টি ও খরার ভীতিমুক্ত করে প্রশংসনীয় ফসল উৎপাদনে আগ্রহী করা।

  • সর্বোপরি পূর্বাহ্নে জমি তৈরিকরণ, বীজতলা তৈরিকরণ, বীজ বপন ও চারাগাছগুলোকে খরার হাত হতে রক্ষা করে বন্যার পূর্বেই ফসল ঘরে তোলা।

free-photo-of-terraced-rice-paddy-fields.jpeg
source

যাই হোক অনেক কথাই বললাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
LocationBangladesh, bogura
Short by@rxsajib

Q.png

Sort:  
 3 years ago (edited)

কৃষিভিত্তিক এই সুন্দর ইনফরমেশন মুলক পোস্টটি আসলেই একেবারেই প্রয়োজনীয়, এবং খুবই গুরুত্বপূর্ণ একজন কৃষকের জন্য।

সঠিক সময়ে যদি সেচের ব্যবস্থা না করা হয় ফসলের জন্য। তাহলে ফসলে অনেক কমতি দেখা যায়, এবং যতটুকু আশা করা হয় তার চেয়ে অধিক কম মাত্রায় ফসল ঘরে ওঠে।

আরজে নির্দেশনা গুলো আপনি পয়েন্ট আকারে শেয়ার করলেন আসলেই এটা অতি প্রয়োজনীয় যেহেতু আমাদের দেশে বৃষ্টির মাত্রা আগের চেয়ে অনেক বেশি কমে গিয়েছে যার জন্য বেশি বেশি সেচের প্রয়োজন আমাদের মাটিকে আরো উর্বর করতে।

অনেক ভালো লাগলো, আপনার সুন্দর এই ইনফরমেশন মূলক পোস্টটি যেটা আসলে আমাদের অনেকেরই অজানা।

 3 years ago 

ধন্যবাদ ভাই।এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য। 🥰🤗

আমাদের সব ধরনের ফসলের জন্য পানি সেচ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ পানির ওপর নাম জীবন এটা মানুষ হোক আর গাছপালা হোক আর পশু পাখি হোক সবার ক্ষেত্রে এই পানি ব্যবস্থা প্রয়োজন ৷ কৃষিক্ষেত্রে পানি সেচ ব্যবস্থা আমাদের অবশ্যই রাখতে হবে ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷


Congratulations...


Your quality content follows the Team 4 curation guidelines.

BRINGING MUSIC TO YOUR EARS.gif

Curated by : @radjasalman

 3 years ago 

Thank you🤗

Loading...
 3 years ago 

কৃষিভিত্তিক এত মূল্যবান পোষ্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসলেই সঠিক সময়ে ফসলে পানি না দেওয়ার কারণে এবং সেচের ব্যবস্থা না করলে ফসল ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং এতে দেশের খাবার চাহিদা কমতে থাকে এবং খাবারের দাম ঊর্ধ্বগতি বেড়ে যায়।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর ও সাবলীল ভাষায় সেচের প্রয়োজন গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।

ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61335.03
ETH 1628.31
USDT 1.00
SBD 0.41