You are viewing a single comment's thread from:

RE: "আমাদের প্রথম সাক্ষাৎ- প্রথম পর্ব"

in Incredible Indialast year

এইটুকু বয়সে মোবাইলের ওপাশ থেকে আপনাকে দেখে চিনবে এটা তার এখনো হয়ে ওঠেনি যখন হয়ে উঠবে তখন আপনাকে মোবাইলের অফার থেকেই ডাকা শুরু করবে আপনার বোনের মেয়ে আজ থেকে ছয় মাস আগে পৃথিবীতে এসেছে যাকে আপনারা এই প্রথম দেখতে গিয়েছেন।

ওর প্রতিটা মুহূর্তে আপনি চমৎকারভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন আসলে প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো অনেক বেশি সুন্দর আর সেগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে ফটোগ্রাফি আপনার দিদির খোপায় জুঁই ফুল দেখতে অনেক বেশি সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

Sort:  
 last year 

তা ঠিকই বলেছেন, সেই সময়ের আর দেরি নেই যখন মোবাইল হাতে নিয়ে ফোনের মধ্যে দিয়েই সে না জানি কত কথা বলবে। ৬ মাস বাদে দেখা হলেও কেন জানিনা ওকে একেবারেই প্রথম দেখেছি এমনটা মনে হয়নি। আর ও আমার দিকে তাকিয়ে এমন ভাবে হাসছিল যেন বহুদিন ধরে আমাকে চেনে। মোটকথা কথা ও বেশ হাসিখুশি, সকলের কোলে যায়। সকলকে দেখে কান্না করে এমনটা নয়, তবে শারীরিকভাবে অসুস্থ থাকায় মাঝেমধ্যে একটু কান্না করছিলো সেদিন। খোঁপায় জুঁই ফুল সত্যিই ভালো লাগে, বিশেষ করে দিদির‌ চুলটা অনেক বড় এবং খোঁপা করেছিল বলে আরও বেশি ভালো লাগছিলো। ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62532.10
ETH 1755.90
USDT 1.00
SBD 0.39