You are viewing a single comment's thread from:

RE: বাস্তবতার সাথে লড়াই করতে কখনো কখনো মানসিক শান্তি বড্ড জরুরি হয়

in Incredible India2 years ago

একটা সংসার চালানো এতটা ও সহজ নয়। আপনি একটা সংসার চালান আপনি বেশ ভালোভাবেই জানেন, কতটা ব্যস্ততা আর কতটা কষ্টের মাধ্যমে পরিচালনা করতে হয়। যে মানুষটার মা নেই এবং দাদার সাথে বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝেই হয়তোবা সমস্যা হয়। সেই মানুষটার মন মানসিকতা কতটা ভালো হবে, সেটা আমি একটু হলেও অনুধাবন করতে পারি।

অনেকেই আপনাকে বলে তাকে বিয়ে দেয়ার জন্য। তবে আপনি একেবারেই ঠিক বলেছেন। বিয়ে কোন ছেলের খেলা নয়। হয়তোবা ভালো হতে পারে আবার খারাপ হতে পারে। তবে দেখে শুনে একজন ভালো ছেলে দেখে তাকে বিয়ে দেয়াটা উত্তম হবে। কেননা উনার মা নেই অন্তত ওনার স্বামী যেন উনার কষ্টটা বুঝতে পারে। এরকম একটা ছেলে খুঁজে বের করতে হবে।

এটা একেবারেই বাস্তব মানুষের মন খারাপ হলে মানুষ নিজের ইচ্ছামত যে কোন জায়গায় চলে যায়। তিনিও হয়তো বা তার মনের কষ্টগুলো দূর করার জন্য, দক্ষিণেশ্বর গিয়েছেন। আমি ঠিক জানিনা তিনি বর্তমান সময়ে কেমন আছেন। তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সৃষ্টিকর্তা যেন উনাকে সব সময় ভালো রাখে। ধন্যবাদ আপনার বান্ধবীর বিষয়টা আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.59
ETH 1958.39
USDT 1.00
SBD 0.37