You are viewing a single comment's thread from:

RE: "জীবন কিভাবে পরিবর্তন করব!"

in Incredible India2 years ago

জীবনে প্রত্যেকটা পরিস্থিতি আমাদেরকে কাটিয়ে তুলতে হবে। যাই হোক না কেন কঠোর পরিশ্রম করা কখনোই বন্ধ করা যাবে না। যদি বাপ-দাদার সম্পত্তি বা তাদের কাছ থেকে কিছু পেয়ে থাকি। তাহলে অবশ্যই সেটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে, সামনে এগিয়ে যেতে হবে নিজে কিছু করে দেখাতে হবে।

আর যদি তারা কিছুই রেখে যেতে না পারে। তাহলে নিজের কঠোর পরিশ্রম এবং ধৈর্য দিয়ে সামনে দিকে এগিয়ে সফলতা টাকে অর্জন করতে হবে।ভালোবাসার মানুষকে দেওয়া কথা রাখা সম্ভব। যদি সেখানে অহংকার না থাকে। কিছু মানুষ আছে দেখবেন অহংকার চলে আসে।

ভালোবাসার মানুষের সাথে কথা বলার সময়, তার এই অহংকার তার সম্পর্কটা ভেঙ্গে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আর যাই হোক অন্তত পক্ষে প্রিয় মানুষ কিংবা নিজের কাছের মানুষের সাথে, কখনো অহংকার করা ঠিক নয়। জীবনে কখনো কি হবে আমরা জানি না। তবে অবশ্যই সেটাকে সাদরে গ্রহণ করতে হবে। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 60755.07
ETH 1630.16
USDT 1.00
SBD 0.38