পারিবারিক কলহ কথাটা আমরা এখন থেকে নয়। যবে থেকে পড়াশোনা করছি তখন থেকেই শুনে আসছি, এটা একেবারে প্রত্যেকটা পরিবারের মধ্যে ছোট বড় আকারে লেগেই থাকে। তবে আপনার মত করে সবাই যদি বুঝিয়ে বলত। তাহলে হয়তো বা অনেক আগেই পারিবারিক কলহ প্রত্যেকটা পরিবার থেকে নিমিষেই দূর হয়ে যেত।
বর্তমান সময়ে একটা জিনিস বেশ ভালোভাবেই লক্ষ্য করেছি। সেটা হচ্ছে মানুষ তার নিজের দোষ কখনো স্বীকার করে না। সেটা ছোট হোক কিংবা বড় একটা পরিবারের মধ্যে বসবাস করলে সমস্যা থাকবে। সে সমস্যা থেকে আমাদেরকে সমাধান বের করতে হবে। কিন্তু আমরা সেই সমাধান বের না করে, ছোটরা কি দোষারোপ করেছে সেটা নিয়ে তাদেরকে শাসন করতে বসি।
অবশ্যই তাদেরকে শাসন করতে হবে। তবে সেটা শারীরিকভাবে না করে যদি আমরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বলি। তাহলে হয়তোবা সে সমস্যাটা খুব সহজে সমাধান করা সম্ভব। ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।