You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of January #1|Time is the best teacher for all?

in Incredible India2 years ago

আসলে হয়তোবা হঠাৎ করে আমাদের জীবনের বিপদ চলে আসে। আমরা সেই বিপদ থেকে কিছুটা শিক্ষা গ্রহণ করি। আবার চিন্তা করি এই মানুষ গুলোকে ছাড়া আমরাই পৃথিবীতে চলতে পারব না। কিন্তু কিছুদিন পর সবকিছুই ঠিক হয়ে যায়। আপনার মায়ের কথা যদি বলি এখন আপনি আপনার মাকে ছাড়া ভালো আছেন। যে চলে গেছে হয়তো বা তার জন্য আপনার মন খারাপ করতে পারি। কিন্তু হাজারো চেষ্টা করে কখনোই তাদেরকে ফিরিয়ে আনার মত সাধ্য আমাদের কারো নেই।

আজকে আপনি আপনার বান্ধবী রাখির বিষয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। সত্যি কথা বলতে আমি আপনার আগের পোস্ট গুলোতে দেখিনি। তবে হয়তো বা পেছনে গেলে দেখতে পাবো।এরকম একজন মানুষকে জীবনে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনাদের বন্ধুত্ব বেঁচে থাকুক ততদিন আপনারা যতদিন বেঁচে থাকবেন। ধন্যবাদ আপনাকে চমৎকারভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়ার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর প্রার্থনা করার জন্য। রাখী আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ওর সাথে কথায় কথায় আমার অনেক ঝগড়া হয়, কিন্তু বাড়িতে গেলে ওকে ছাড়া আমি একবেলাও খেতে পারি না। ওর বিয়ে হলে আমি কি করবো জানিনা। তবে আপনার প্রার্থনা যেন ঈশ্বর শোনেন, তিনি যেন আমাদের সম্পর্ক এমনই রাখেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 60755.07
ETH 1630.16
USDT 1.00
SBD 0.38