You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest December #2|My gifts from Santa.

in Incredible India3 years ago

চমৎকার ভাবে আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। আসলে আমরা যখন অনেক বেশি ধৈর্য ধারণ করে কোন কাজ করার চেষ্টা করি। তখন সেই কাজে আমরা সফলতা অর্জন করি। আপনিও ঠিক তার ব্যতিক্রম নন। সেই সাথে আপনি আপনার পরিবারকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছেন। বর্তমান সময়ে একটা জিনিস বেশ ভালোভাবেই দেখেছি। পরিবারের সবাই যদি একই সাথে সুন্দর ভাবে বসবাস করে। সেই পরিবারের সুখ শান্তি সর্বদা বজায় থাকে।

সেই সাথে আমাদের প্রত্যেকের উচিত গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। কেননা এই মানুষগুলো আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে। যারা আমরা একটু সাবলম্বী হয়ে আছি। তাই আমি সবার কাছে অনুরোধ করবো। আপনারা একটু হলেও গরিব দুঃখী মানুষের দিকে তাকাবেন।

ইচ্ছাশক্তি এমন একটা জিনিস কেউ যদি সে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে, একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার কাছে মনে হয় সেই মানুষটা নিজের ইচ্ছা এবং মনের বাসনা গুলোকে পূরণ করতে পারে। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার ইচ্ছে গুলো পূরণ হোক। ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর চমৎকার ভাবে, আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59973.60
ETH 1614.67
USDT 1.00
SBD 0.38