You are viewing a single comment's thread from:

RE: লেখার মান নির্ধারণের পদ্ধতি।(Way of evaluating the writing skills)

in Incredible India3 years ago

আমার কাছে মনে হয় আমরা লেখা যত পড়ি তত আমাদের জ্ঞান অর্জন হয়। এবং আমরা বিভিন্ন ধরনের শব্দ চয়ন এই লেখাপড়ার মাধ্যমে শিখতে পারি। বিশেষ করে আপনার লেখা আমি যখন পড়ি, তখন আপনি নতুন নতুন শব্দচায়ন করার চেষ্টা করেন। আপনার লেখার মধ্যে আমি সেগুলো নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করি। হয়তোবা সঠিকভাবে পারি না কিন্তু চেষ্টা করি করার জন্য এটা আমার কাছে ভালো লাগে।

অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত এমন লেখা প্রকাশ করা। যে লেখা একজন লেখক এর মন ছুয়ে যাবে যে লেখা পড়লে একজন মানুষ অনেক কিছু শিখতে পারবে। যে লেখা একজন মানুষকে বেঁচে থাকার স্বপ্ন দেখাবে। আমি জানি আমি ভালো লিখতে পারি না। কিন্তু আপনার পোস্ট পড়লে অনেক বেশি অনুপ্রাণিত হই। আমি ঠিক জানিনা আপনার মত করে কখনো লিখতে পারবো কিনা। তবে ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে, লেখার মান উন্নত করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। সেই বিষয়গুলো আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 63198.26
ETH 1786.41
USDT 1.00
SBD 0.39