"কাঁকরোল দিয়ে রুই মাছ ভাজা"

in Incredible India3 years ago
IMG_20230819_120820.jpg

কাঁকরোল রান্না করলে আমি তেমন একটা খেতে পারি না! তাই আমি সব সময় চেষ্টা করি! কাঁকরোল ভাজি করার জন্য,, তেলের উপরে কাঁকরোল ফ্রাই করে যখন,, ভাজি করা হয় মাছ দিয়ে! তখন খেতে অন্যরকম এক মজা লাগে।

আর তাই আজকে আমি কাঁকরোল দিয়ে মাছ ভাজার রেসিপি নিয়ে,, আপনাদের সাথে চলে এসেছি! আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

কাঁকরোল দিয়ে রুই মাছ ভাজা

প্রথমত আপনাদের কে জানিয়ে রাখি! কাঁকরোল দিয়ে মাছ ভুনা করার জন্য,,,, কি কি উপকরণ লাগবে!

উপকরণপরিমাণ
কাঁকরোলপাঁচটা
পেঁয়াজ মাঝারি সাইজেরএকটা
হলুদের গুঁড়াহাফ চা চামচের কম
মরিচের গুঁড়াহাফ চা চামচের কম
সয়াবিন তেলহাফ কাপ
জিরার গুড়াহাফ চা চামচের কম
লবণস্বাদমতো
রসুন পেস্টহাফ চা চামচ
রুই মাছতিন পিস আপনার চাইলে বাড়িয়ে ও দিতে পারেন

প্রস্তুত প্রণালী

প্রথমত আমি যেটা করেছি,,, মাছ কেটে সুন্দরভাবে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি! যাতে করে মাছের ভেতরে লবণ প্রবেশ করতে পারে! এতে করে মাছ খেতে অনেক বেশি মজা লাগে।

IMG_20230819_132739_301.jpg

এবার আমি যেটা করেছি,, চুলার মধ্যে পাত্র বসিয়ে দিয়েছি! তার মধ্যে তেল গরম করে নিয়েছি! এবং তার মধ্যে মাছ দিয়ে দিয়েছি! ভালো করে ভেজে নেয়ার জন্য।

IMG_20230819_132739_384.jpg
IMG_20230819_132739_736.jpg

মাছ ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে! আমি মাছ তুলে নিয়েছি,, এবং কাঁকরোল কেটে নিয়েছিলাম গোল গোল করে! সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি,,, ভালোভাবে ভেজে নেয়ার জন্য।

IMG_20230819_132739_864.jpg

কাঁকরোল যখন ভাজা হয়ে গেছে! তখন কাঁকরোল তুলে নিয়েছি! আরেকটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি।

IMG_20230819_132739_401.jpg

এরপরে আমি ওই গরম তেলের মধ্যে,,, পেঁয়াজ এবং অন্যান্য মসলা দিয়ে দিয়েছি।

IMG_20230819_132739_110.jpg

এবার আমি আগুনের আঁচ কমিয়ে মসলা গুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি! এরপরে ভাজা মশলার মধ্যে আমি মাছ দিয়ে দিয়েছি।

IMG_20230819_132739_554.jpg

মাছ যখন তেলের উপরে ভালোভাবে মসলার সাথে ভাজা হয়ে গেছে! তার সাথে আমি কাঁকরোল ফ্রাই করে রেখেছিলাম যে! সেই কাঁকরোল দিয়ে দিয়েছি।

এরপরে আমি আগুনের আঁচ কমিয়ে! একটু একটু করে কাঁকরোল গুলো ভালোভাবে ভেজে নিয়েছি! যেটা দেখতেই অনেকটা লোভনীয় লাগছে।

IMG_20230819_132739_111.jpg

আমি সবসময় এমন ভাবেই কাঁকরোল ফ্রাই করে থাকি! আমার পরিবারের সবাই আবার নারিকেল দিয়ে কাঁকরোল রান্না করলে অনেক বেশি পছন্দ করে! কিন্তু আমার শ্বশুর মশাই কাঁকরোল ভাজিটা অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমি পাতলা ডাল এবং কাঁকরোল ভাজি দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করি! আজকে সেটাই রান্না করেছি।

এই ছিল আমার আজকের রেসিপি! আশা করি আপনারা খুব সহজেই কাঁকরোল দিয়ে রুই মাছ ভাজি করতে পারবেন! বা অন্য কোন মাছ দিয়েও আপনারা কাঁকরোল ভাজি করে,,, খেতে পারবেন খুব সহজে।

সবার সুস্থতা কামনা করে! আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ।

DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@rubina203
Sort:  
 3 years ago 

আপনার আজকে রেসিপি একটু অন্যরকম সেটি হল কাঁকরোল দিয়ে রুই মাছ ভুনা।

আপনি কাঁকরোল ও মাছ দিয়ে ভুনা করতে কি কি লাগে এবং সকল উপকরণ সবকিছু অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যে কেউ এটি দেখে খুব সহজে কাঁকরোল অর রুই মাছ দিয়ে খুব সহজে সুন্দরভাবে রান্না করতে পারবে।

আপনি সবকিছু এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সেটি দেখে আমার অনেক ভাল লেগেছে। সেজন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

Loading...
 3 years ago 

কাঁচা পাকা কাঁকরোল টুকরো টুকরো করে ভাজি করলে এমনিতে অনেক মজা লাগে। তার ওপর যদি তাজা রুই মাছ দিয়ে রান্না করা যায় তাহলে তো কথাই নেই।আপনার রান্নার ধরনটাও খুব সুন্দর। মচমচে করে আপনি ভেজে ভেজে ভেজে রান্না করেছেন দেখেই বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,, আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

কাকরোল দিয়ে রুই মাছ ভাজির রেসিপিটি আমি কখনোই খাইনি। আপনার এই সুন্দর রুই মাছ ভাজির ফটোগ্রাফিটি দেখে আমার মনে এটি খাওয়ার ইচ্ছা জেগেছে। আপনার এই সুন্দর রেসিপিটি আমি আমার মায়ের সাথে শেয়ার করেছি। তাকে বলেছি যে এইভাবে যেন আমাকে কাকরোল দিয়ে মাছ ভজি করে দেওয়া হয়। আপনার রেসিপির বিবরণ টি খুব সহজ এবং স্পষ্ট ছিলো। যা পড়ে আমি একবারেই বুঝে গিয়েছি কিভাবে এটি রান্না করতে হবে। ধন্যবাদ এই সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,, আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

কাঁকরোল আমার খুব বেশি পছন্দের নয়, তবুও আমি যতটুকু জানি কাঁকরোল অনেক ভিটামিন আছে, এবং কাঁকরোল ছোট ছোট করে কেটে রুই মাছ দিয়ে আপনি সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন অবশ্যই মাছ আমার খুবই প্রিয় একটি জিনিস আমার যে কোন মাছ সব সময় ভালো লাগে, কিন্তু আপনার রেসিপি দেখে মনে হল কাঁকরোল ও রুই মাছের ভাজি খেতে খুবই সুস্বাদু হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

দেখেই বুঝা যাচ্ছে "কাঁকরোল দিয়ে রুই মাছ ভাজা" কতটা সুস্বাদু হয়েছে ৷ আপনি এই রেসিপি টা করার জন্য যেগুলো উপকরণ আর উপকরনের পরিমাণ গুলো উল্লেখ করেছেন যে কেউ খুব সহজেই এই রেসিপি টা তৈরি করতে পারবে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 3 years ago 

আপনারা আজকের রেসিপিটি একদম অন্যরকমের। আসলে এরকম রেসিপি আমি আগে কখনো দেখিনি। কাঁকরোল দিয়ে রুই মাছ ভাজি আমার কাছে একদমই নতুন একটি রেসিপি। রেসিপিটি জেনে অনেক ভালো লাগলো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

অন্যরকম একটা রেসিপি শেয়ার করলেন একদমই নতুন। আসলে আমি কাঁকরোল তেমন একটা পছন্দ করি না কিন্তু রুই মাছ আমার প্রিয় একটা মাছ। রুই মাছ এর ঝোল আমার খুব প্রিয়। আপনার তৈরি করা রান্না দেখতে খিবই লোভনীয় দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61627.21
ETH 1695.14
USDT 1.00
SBD 0.38