"বর্তমান সময়ের ভালোবাসা"

in Incredible India2 years ago (edited)
pexels-photo-1308881.jpeg

Image source

দেখতে তো অনেক সুন্দর পাওয়া যায়। কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়।

জোর করে সবকিছু পাওয়া সম্ভব হলেও, ভালোবাসা পাওয়া কখনোই সম্ভব হয়ে উঠেনা।
জীবনসঙ্গী তাকেই বানানো উচিত, যে শুধু তোমাকে না তোমার পরিবারকেও সম্মান করবে।

কাউকে যদি হাজার অপমান
করার পরেও, সে যদি বলে আমি তোমাকে খুব ভালোবাসি।
তাহলে ভেবে নিও, পৃথিবীর সেরা ভাগ্যবান মানুষের মধ্যে তুমি ও একজন। আর আমার মনে হয় প্রেমিক এমনই হওয়া দরকার।

একজন হৃদয়কে ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়ে চলে যাবে। আর একজন এই ভাঙ্গা হৃদয়টা কে সুন্দর করে জোড়া দিয়ে, নিজের কাছে খুব যত্ন করে রেখে দেয়। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, এই দ্বিতীয় মানুষটাকে ভীষণভাবে দরকার।

রূপের ঝলক দিয়ে কি আর হবে। যদি তার চরিত্র ঠিক না থাকে। আবেগ দিয়ে কি আর হবে। যদি তার বিবেক ঠিক না থাকে। শিক্ষা দিয়ে কি আর হবে। যদি তার ব্যবহার ঠিক না থাকে।

একটা মেয়ে তার প্রিয় মানুষটার কাছ থেকে, কখনো দামি কোন গিফট আশা করে না। সে চায় শুধু মাত্র কিছুটা সময় আর বুক ভরা ভালবাসা। আর সাথে একটু মায়া। এইটুকু ও অনেক সময় আশা করা বোকামি হয়ে যায়।

pexels-photo-906052.jpeg

Image source

শূন্য পকেটে যেই নারী পাশে থাকে, সাফল্যের পরে ও সে স্ত্রী হবার যোগ্যতা রাখে

যে তোমার খুশির জন্য, নিজের খুশী ভুলে যায়। তার থেকে বেশি ভালো, হয়তোবা কেউ আর তোমাকে বাসতে পারবে না।

প্রিয় মানুষটা যখন কাছে থাকে। তখন হয়তোবা আমরা তার মূল্য দিতে পারি না। কিন্তু যখন দূরে চলে যায়, অবহেলা পাওয়ার কারণে। তখন আমরা তার গুরুত্ব বুঝতে শিখি। তখন তার গুরুত্ব বুঝেও কোন লাভ হয় না। একটা সময় সে মানুষটা, আমাদেরকে ভুলে অন্য কাউকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে।

সময়ের সাথে সে নিজেকে বদলে নিয়ে, অন্য কারো জীবনে নিজের সাজানো সংসারটা সাজিয়ে নেয়। এতে করে আমরা তার ভুল বা দোষ হয়তো বা দিয়ে থাকি। তবে আমার মতে এখানে তার কোন দোষ নেই। সে আমাদের কাছে থাকার সময় যদি, আমরা তার মূল্য দিতাম। তাহলে হয়তো বা সে আমাদের কাছ থেকে দূরে চলে যেত না।

pexels-photo-1193942.jpeg

Image source

বর্তমান সময়ে অনেক সুন্দর মানুষ দেখা যায়। কিন্তু সুন্দর মন আছে এমন মানুষ খুঁজে পাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। হয়তোবা ভালো সবাই থাকতে চায়। কিন্তু ভালো থাকার জন্য, ভালো রাখার মত মানুষের অভাব হয়ে যায়।

বাস্তবতা নিয়ে কিছু কথা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। হয়তোবা আমার কথা অনেকের পছন্দ নাও হতে পারে। যদি না হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা কামনা করে, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 2 years ago 

একদমই তাই । আপনি আপনার পোস্টের মাধ্যমে বাস্তবতা তুলে ধরেছেন। চেহারার রূপ লাবণ্য একটি সময়ে শেষ হয়ে যায় কিন্তু মনের সৌন্দর্য সারাটিজীবন থেকে যায়। তাই আমাদের দৈহিক সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যকে বেশী প্রাধান্য দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

একটা জিনিস বেশ ভালোভাবেই উপলব্ধি করেছি বর্তমান সময়ে দৈহিক সৌন্দর্যের দাম অনেক বেশি। কিন্তু মানুষ এটাই ভুলে যায়, যে মানুষের মনের সৌন্দর্য আছে। সে মানুষটা চাইলে পুরো পৃথিবী জয় করতে পারে। আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

বিদ্যুৎ কেমন ক্ষতি সাধন বস্তু, তা আমরা সবাই জানি। এমন ক্ষতিসাধন বস্তুকেও কিন্তু আমরা ব্যবহার করি আমাদের মতো করে। মানুষও তেমনি, একেক মানুষের স্বভাব একেক রকমের হবে এমনটাই স্বাভাবিক। মানুষভেদে তাদের সাথে আচরণের ভিন্নতা আনতে হবে। তাহলেই দেখা যাবে সব ধরনের ঝামেলা এড়িয়ে চলা সম্ভব হবে। তবে এক্ষেত্রে সবাইকে একটু ধৈর্যের সহিত চলতে হবে৷

 2 years ago 

আসলেই ঠিক বাস্তবতা যতই কঠিন হোক না কেন? সেটাকে সামলে নেয়ার জন্য, অবশ্যই একটা মানুষের মধ্যে ভিন্ন আচরণ নিয়ে আসতে হবে। ধৈর্যের সাথে একটু একটু করে এগিয়ে যেতে হবে। তাহলেই হয়তোবা সকল সমস্যার সমাধান আমরা খুব সুন্দর ভাবে করতে পারব। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আসলে সারা জীবন রূপ থাকে না, কিন্তু ভালোবাসাটা সারা জীবন রয়ে যায়। কিন্তু ভাগ্য করে কজনই বা ভালোবাসা পেয়ে থাকে। বর্তমান সমাজে ভালো মনের মানুষ পাওয়া খুব মুশকিল। আপনার পোস্টে খুব শিক্ষনীয় ছিল

 2 years ago 

বর্তমান সময়ে রূপ নিয়ে মানুষ অনেক বেশি পাগল। কিন্তু একটা সময় গিয়ে এই রূপ শেষ হয়ে যায়। সত্যিকারের ভালোবাসাটা রয়ে যায় মানুষের মাঝে আজীবন। সত্যিকারের ভালোবাসার মানুষ যদি কেউ পেয়ে থাকে। অবশ্যই তাকে আগলে রাখা উচিত। কারণ একবার হারিয়ে গেলে দ্বিতীয়বার খুঁজে পাওয়া খুব দুঃসাধ্য কর ব্যাপার। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

বর্তমান সময়ে ভালোবাসা হয়ে গেছে রঙ্গিন চশমার মতো। যা চোখে দিলে দুনিয়া রঙ্গিন দেখা যায় আর খুলে ফেললে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ভালোবাসার মানুষগুলোও মাঝে মধ্যে এমনটা করে। কিছুদিন অভিনয় করে পরে মন ভেংগে দেয়।

ভাগ্য ভালো হলে সত্যিকারের ভালোবাসার মানুষ পাওয়া সম্ভব। অন্তরে বিষ আর মুখে ভালোবাসা থাকলে সেই সম্পর্ক কখনই দীর্ঘস্থায়ী হয় না। ভালোবাসা পবিত্র জিনিস তাই এর পরিচর্যা আর সঠিক ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। ভালো থাকবেন আপু। শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনার পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর মূল্যবান কিছু কথা শেয়ার করেছেন। আসলে মানুষের রূপ ও সৌন্দর্য চেনা যায় না। বাইরে সৌন্দর্য নয় বরং মনের সৌন্দর্য দেখে মানুষ চেনা উচিত। রকম আরো সুন্দর সুন্দর লেখার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আপনার লেখা পড়ে অনেক ভালো লাগল। আসলে ঠিক বলেছেন সত্যিকারের ভালোবাসা কখনো রুপ দেখে হয় না।কারন কথায় বলে মানুষের সুন্দর চেহেরাটা একদিন বৃদ্ধ হয়ে নষ্ট হয়ে যায় কিন্তু মানুষের সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না।আর ভালোবাসা হলো পবিত্র জিনিস তাই ভালোবাসার মানুষের সাথে সুন্দর ব্যবহার করে ভালোবাসা টিকে রাখা উচিত আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58512.26
ETH 1565.93
USDT 1.00
SBD 0.38