"খারাপ সময়টাকে ধন্যবাদ সে আবারো আমাকে মানুষ চিনতে শিখিয়েছে"!
আমি আমার জীবনে এমন দেখেছি! যে আমার জীবনের সময়টা যখন খারাপ হয়,, তখন সাদা কাপড় থেকেও রঙ ওঠে! কথাগুলো ভাবতে যদিও একটু অবাক করা হয়,,, তারপরেও এটাই সত্য।
আমার জীবনে অনেক মানুষের সাথে জড়িয়েছে,,, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে! কিন্তু আমি আমার খারাপ সময়ে সেই মানুষ গুলোকেই পাশে পেয়েছি! যারা আমার প্রকৃত বন্ধু! সেই মানুষ গুলোকে ভালো করে চিনতে পেরেছি! যারা আমাকে শুধু তাদের স্বার্থের জন্য ব্যবহার করেছে।
খারাপ সময়টাকে ধন্যবাদ সে আবারো আমাকে মানুষ চিনতে শিখিয়েছে |
|---|
আমি আমার জীবন থেকে তো একটা জিনিস বুঝতে পারলাম! সময় গেলে কখনোই কোন কিছুর সমাধান হয় না! আমরা যদি আমাদের জীবনের সময়টাকে গুরুত্ব দিতে জানি! তাহলে সৃষ্টিকর্তা কখনোই,,, আমাদেরকে কারো মুখাপেক্ষী হতে দেবে না।
আমরা যদি আমাদের জীবনের সময়টাকে অবহেলার কাছে বিক্রি করে দেই! তাহলে ভবিষ্যতে সেটা আমাদের জীবনে খারাপ হবে,,, এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক।
খারাপ সময়টা নিয়ে আমি আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করব! আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে।
একটা মানুষ যে কিনা ছোট্ট একটা শহরে বসবাস করত! তার স্বপ্ন ছিল অনেক বড় ব্যবসা করবে! সে ব্যবসা করার উদ্দেশ্যে বাড়ির মধ্যে তার বাবার যত জায়গা জমি ছিল,, সবকিছু বিক্রি করে দিল! এবং সে তার ছোট্ট একটা ব্যবসা শুরু করল! তার ব্যবসা মোটামুটি লাভ হল,, একটা সময় অনেক টাকার মালিক হয়েছে।
সে চেষ্টা করেছে তার পরিবার তার আত্মীয়-স্বজন যতগুলো মানুষ রয়েছে! সবার খোঁজ খবর নিয়ে,, সবাইকে ভালো রাখার! তার ব্যবসায় যত টাকা লাভ হতো! সে তার অর্ধেকটা তার আত্মীয়-স্বজনের পেছনে খরচ করত,,, বাকি অর্ধেক সে তার ফ্যামিলির জন্য কিছু খরচ করত! এবং বাকি টাকা সে আল্লাহর রাস্তায় দান করে দিত।
রাস্তার পাশে পড়ে থাকা গরিব দুঃখী অসহায় মানুষ এবং এতিমখানার পেছনে ব্যয় করতো! কারণ সে বিশ্বাস করত,,, সে যদি কখনো বিপদে পড়ে তাহলে নিশ্চয়ই,,, তার প্রিয় মানুষগুলো তার পাশে দাঁড়াবে।
একদিন হঠাৎ করেই তার যে গুদাম ঘর রয়েছে! সেখানে আগুন লেগে যায়! যার কারণে তার গুদাম ঘরে থাকা প্রত্যেকটা জিনিস মালামাল নষ্ট হয়ে যায়! তারা অনেক টাকা লস হয়ে যায়,,, যার কারণে সে রাস্তায় নেমে আসে।
তার দোকানের মধ্যে যে মানুষগুলো কাজ করতো,, তারা কাজ করা বন্ধ করে দেয়! কারণ দোকানে কোন রকম জিনিসপত্র ছিল না! ব্যবসার জন্য সে যত জিনিসপত্র গুদামজাত করেছিল! সবকিছুই নষ্ট হয়ে গেছে আগুনে পুড়ে,,, মানুষটা হতাশ হয়ে যায়! হতাশ হয়ে তার প্রিয় মানুষ গুলোর দুয়ারে গিয়ে হাতজোড় করে,,, তাদের কাছে সাহায্য প্রার্থনা করে।
কিন্তু প্রত্যেকটা মানুষ তাকে ফিরিয়ে দেয়,,, তাকে বলা হয় সে নাকি অভিনয় করছে! এরপরে লোকটা হতাশ হয়ে যায় এবং চুপচাপ বাসায় চলে আসে,, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা শুরু করে! সে কি করবে অনেক টাকা দেনা হয়ে যায় তার! এই টাকা সে কিভাবে শোধ করবে।
এর ঠিক দীর্ঘ দুই মাস পরে,, সে জানতে পারে তার বাবা তার জন্য একটা বীমা করে গিয়েছিল! সেখানে কিছু টাকা আছে,, এবং সেই বীমার বয়স যখন ফুরিয়ে যায়! তখন সে টাকা তোলার জন্য তার কাছে একটা চিঠি আসে।
এরপরে সে তার বাবার করা বীমা থেকে মোট পাঁচ লাখ টাকা পায়! সে আবার তার ব্যবসা শুরু করে,, ছোট্ট একটা ব্যবসা থেকে এসে ধীরে ধীরে অনেক বড় ব্যবসায়ী হয়ে ওঠে! এরপরে তার প্রিয়জনরা আবারও তার খোঁজ-খবর নেয়া শুরু করে! এবং তার কাছে আসা শুরু করে সাহায্যের জন্য,,, কিন্তু লোকটা পাথর হয়ে যায়।
সে একমাত্র আল্লাহর রাস্তায় তার লাভের টাকা ব্যয় করতো! এবং তার পরিবারের পেছনে,,, তার আত্মীয়-স্বজন কারো দিকে সে আর ফিরে ও তাকায় নি! কারণ সে যখন বিপদে পড়েছে,,, তখন কোন মানুষ তাকে সাহায্য করা তো দূরের কথা,, তাকে একটু সান্ত্বনা দিয়ে কথা বলার মত মানুষের খুব অভাব ছিল।
এরপরে সে নিজেকে অনেক সান্তনা দিয়েছে! বুঝিয়েছে এবং আল্লাহর রাস্তায় নিজের টাকা ব্যয় করার চেষ্টা করেছেন! এখান থেকে সে বুঝতে পেরেছে,, আসলে তার প্রিয় মানুষগুলো কখনোই তার কাছে ভালো ছিল না! বরং তারা তাদের স্বার্থের জন্য তার পাশে এসেছিল! যখন স্বার্থ উদ্ধার হয়ে গেছে,,, তখন তারা তাদের মত করে সরে গেছেন।
এই গল্প থেকে আমার শিক্ষা |
|---|
টাকা পয়সা হলে মানুষের ভালবাসার অভাব হয় না! যখন আপনার কাছে টাকা পয়সা ফুরিয়ে যাবে! তখন কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না,,, আপনাকে সাহায্য করা তো দূরের কথা! আপনি কেমন আছেন! সেই জিনিসটাই কেউ জানতে চাইবে না।
অতএব জীবনে সেই মানুষগুলো থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখুন! যারা কিনা আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করে! যারা কিনা শুধু আপনার টাকার জন্য আপনাকে ভালোবাসে! যারা বিনা স্বার্থে ভালবাসে,, তারা আপনার বিপদে আপনার পাশে থাকবে! আপনাকে সান্ত্বনা দেবে! আপনাকে সাহায্য করতে না পারুক! আপনার কাঁধে হাত রেখে বলবে,, চিন্তা করো না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে।
আজ আর লিখছি না! সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বর্তমান সময়টাই এমন, যার অনেক টাকা আছে মানুষ তার সাথে সম্পর্ক গড়ে তোলে। একটা সময় যখন তার কাছে আর টাকা থাকে না। তখন মানুষ তার সাথে সম্পর্ক রাখে না ঠিক আপনার গল্পটার মতো।
সুসময়ে বন্ধুর অভাব থাকে না, যখনই দুঃসময় আসে তখনই বোঝা যায় কে প্রকৃত বন্ধু আর কে প্রকৃত বন্ধু নয়। শুধুমাত্র বিপদ আসলেই সেটি খুব ভালোভাবে বোঝা যায়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।
একদম সত্য কথা উপস্থাপন করেছেন। মানুষ চেনা যায় বিপদে পড়লে। আমি যখন ভালো থাকবেন তখন আশেপাশের মানুষ গুলোর থেকে ভালো মানুষ আর পাবেন না। ঠিক যখন বিপদে পড়বেন তখনই বুঝবেন কে আপনার আপন। টাকা পয়সা দিয়েই এই সমাজে একজনের সম্মান পরিমাপ করা হয়.
আপনি আজকের যে টপিকে কথা বলেছেন আসলে আপনি অনেক ভালো কথা লিখেছেন, কারণ বর্তমান সময়ে আমরা বিপদে পড়লে বা খারাপ সময় আসলে আমরা মানুষকে ভালোভাবে চিনতে পারি কে আমাদের আপন কে আমাদের কে মুখে মুখে আপন ভাবে খারাপ সময় আসলে মুখোশ পরা মানুষদের আমরা ভালোভাবে চিনতে পারি।