"থাকতে মূল্য দিতে হয়... হারিয়ে ফেলার পরে নয়!"

in Incredible India2 years ago
IMG_20241116_122737_987.jpg

কিছু মানুষ সম্পর্কে আমরা না জেনে আজেবাজে কথা বলে ফেলি। আবার কিছু মানুষকে কাছে পেয়েও আমরা তার সম্পর্কে বুঝতে পারি না। তাই হয়তোবা বলা হয়ে থাকে থাকতে মূল্য দিও চলে যাওয়ার পরে মূল্য বুঝেও কোন লাভ হবে না। আসলে বেশ কিছুদিন ধরেই আমার কাছে থাকা কিছু মানুষগুলো আমাকে বারবার কিছু কথা বলছে। যে কথাগুলো আমার কাছে অনেকটা হাস্যকর মনে হচ্ছে, আর মনে মনে চিন্তা করছি যখন আমি তোমাদের কাছে ছিলাম। তখন আমাকে অনেক কষ্ট দিয়েছ, এখন যখন দূরে চলে এসেছি তখন আমাকেই প্রয়োজন।

বর্তমান সময়ে এই বিষয়গুলো অনেক বেশি হাসির মনে হয়, কেননা আমি তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, যে আমি তাদের কাছে থাকতে চাই, কিন্তু দিন শেষে তাদের ব্যবহার তাদের আচরণ তাদের কথাবার্তা আমাকে বাধ্য করেছে এখানে চলে আসার জন্য। আমি চাই তারাও ভালো থাকুক কেননা তাদের কাছে আমি একেবারেই বোঝা হয়ে গেছি। আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না।

IMG_20241116_122738_190.jpg

আজকে যখন সেই মানুষ গুলোই আমাকে বলছে আমাদের কাছে থাকলে ভালো হতো। আমরা আমাদের ছেলের সন্তানদেরকে দেখতাম না, তখন সেই কথাগুলো আমার কাছে হাসি ছাড়া আর কিছুই মনে হয় না। কারণ আমি যখন তাদের কাছে ছিলাম তখন আমার সন্তানগুলো তাদের কাছে বোঝা মনে হয়েছে। এমন ভাবে আচরণ করেছে যেটা আমি কখনো কল্পনাও করিনি।

ওই যে কথায় বলে না আপন মানুষ অনেক বেশি কষ্ট দেয়। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, তাদের কথা সহ্য করতে করতে একটা সময় আমি এত পরিমাণে বিরক্ত হয়ে গেছি। যেটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগতো, দিনশেষে বুঝতে পেরেছি তারা হয়তো বা আমাকে একটা কাজের লোকের মত ব্যবহার করত। তবে আমি তাদেরকে কখনোই নিজের বাবা মায়ের চাইতে কম দেখিনি।

IMG_20241116_122738_773.jpg

বর্তমান সময়ে এসে তাদেরকে আমি কিছুই বলি না। তবে তারা এটা আমাকে বোঝাতে চায় যে আমি তাদের কাছে থাকলে তাদের জন্য ভালো হয়। তবে আমি চাই নিজের মতো করে বাঁচতে আর কত অন্যের কথা শুনবো। আমিও তো একটা মানুষ এই কথাটা যখন তারা ভুলে গিয়েছিল। তারা একটা বার চিন্তা করেছিল আমার কষ্ট হয় না আমার মনে কি আঘাত লাগে না।

এখন তারা ভালো থাকুক কেননা তারা এখন একা আছেন। তাদের এখন আর কাউকে দেখতে হয় না কারো পেছনে টাকা পয়সাও খরচ করতে হয় না। আমি নিজে কিছু করার চেষ্টা করছি, আমি জানি পরিশ্রম করলে সফলতা একদিন আসবেই। যদি সেই সফলতা পেতে আমার জীবনটাও শেষ হয়ে যায় তাতে আমার কোন সমস্যা নেই। তবে হারিয়ে ফেলার পর মূল্য বোঝার চাইতে, যখন আছে তখন মূল্য বোঝাটা অনেক বেশি উত্তম। সবাইকে অনুরোধ করবো প্রিয় মানুষকে কখনোই কষ্ট দেবেন না। কেননা সে যদি একবার দূরে চলে যায়। আপনি তার মূল্য বুঝলেও সে আর ফিরে আসবেনা।

Sort:  
Loading...
 2 years ago 

মানুষ থাকতে আমরা তার মূল্য বুঝি তবে তার সাথে দুরত্ব বেড়ে যায় তখন তার মূল্য বুঝতে পারি তবে তখন কিছুই করার থাকে না।

মুখের ভাষাই সব কিছু। আমরা অনেক সময় সামান্য কারনে বা অকারনে প্রিয়জনকে খারাপ কথা বলে থাকি তখন হয়ত আমরা তার খারাপ লাগাটা বুঝতে পারি না। তবে আমাদের কাছ থেকে প্রতিনিয়ত অবহেলা পেতে পেতে যখন সে ধৈর্য্য হারিয়ে ফেলে এবং আমাদের থেকে অনেক দুরে চলে যায়। সেই মুহুর্তে আমরা তাকে মিস অবশ্যই করি। তাই কাছে থাকতেই মানুষের মূল্য বোঝা উচিত। ভালো থাকবেন।

 2 years ago 

আসলে একটি জায়গায় থাকতে থাকতে হয়তো বা মানুষ কে আমরা সঠিক ভাবে মূল্যায়ন করতে পারি না। কিন্তু যখন সেই মানুষটি আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যায় তখন আমরা তার মূল্যটা ঠিক বুঝতে পারিনি। যে সময় আমরা তার মূল্যটা বুঝতে পারি সেই সময় হয়তোবা আর কিছু করার থাকে না। হয়তোবা আপনি তাদের কাছে ছিলেন তারা আপনাকে অনেক কষ্ট দিয়েছে এখন আপনি তাদের কাছ থেকে দূরে এসেছেন বলে তারা আপনার মূল্যটা এখন বুঝতে পারছে। একদমই তাই থাকতে মূল্যায়ন করতে হয় মানুষকে এবং চলে গেলে খোঁজে কোন লাভ হয় না।

 2 years ago 

মুরুব্বীরা একটি কথা বলতো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝনা দাঁত পড়ে গেলে বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ এই দাগগুলো।

আমরা সবাই একই রকম থাকতে তার কদর করি না যখন সেটা আমার থেকে চলে যায় তখনই তার কদর বুঝতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63768.31
ETH 1672.84
USDT 1.00
SBD 0.42